"উদ্দীপকের সামাদ মিয়া আর 'লালসালু' উপন্যাসের মজিদ ভিন্ন চেতনার মানুষ।”- মন্তব্যটির যথার্থতা বিচার কর।
উত্তর: মনোভাবের দিক বিবেচনায় "উদ্দীপকের সামাদ মিয়া আর 'লালসালু' উপন্যাসের মজিদ ভিন্ন চেতনার মানুষ"- মন্তব্যটি যথার্থ। 'লালসালু' উপন্যাসে আধুনিকমনস্ক ও যুক্তিবাদী তরুণ আক্কাস। সে মহব্বতনগর গ্রামের ছেলেমেয়েদের আধুনিক শিক্ষায় শিক্ষিত করার উদ্দেশ্যে একটি স্কুল স্থাপন করতে চায়। কিন্তু মজিদের নেতৃত্বে গ্রামের মোড়ল খালেক ব্যাপারীসহ মুরব্বিরা তাকে এ কাজে বাধা দেয়। এ কারণে তার স্কুল প্রতিষ্ঠার স্বপ্ন নস্যাৎ হয়ে যায়। উদ্দীপকে ডা. সামি নামের এক স্বনামধন্য চিকিৎসকের কথা বলা হয়েছে। তিনি চিকিৎসা করে খ্যাতি অর্জনের পাশাপাশি প্রচুর অর্থবিত্তেরও মালিক হন। আর সেই অর্থকে কাজে লাগিয়ে নিজ গ্রামে তিনি একটি দাতব্য চিকিৎসালয় গড়ে তোলার উদ্যোগ গ্রহণ করেন। এতে হোমিওপ্যাথ চিকিৎসক সামাদ মিয়ার আয় কমে যাওয়ার 'সম্ভাবনা তৈরি হয়। তবে উদার মনের সামাদ মিয়া জনকল্যাণের কথা ভেবে ডা. সামিকে এ কাজে সাহায্য করেন। এদিকে 'লালসালু' উপন্যাসের মজিদের মধ্যে ভিন্নরূপ পরিলক্ষিত হয়। সে সব সময় নিজের স্বার্থের কথাই ভেবেছে। 'লালসালু' উপন্যাসের এক কূটকৌশলী চরিত্র মজিদ। মানুষের অন্ধবিশ্বাস ও ভাবভক্তিকে পুঁজি করে নিজের আখের গুছিয়েছে সে। এমতাবস্থায় গ্রামের মানুষ শিক্ষিত হয়ে উঠলে তার ধর্মব্যাবসার পথ কঠিন হয়ে পড়বে। তাই ধর্মের দোহাই দিয়ে কৌশলে সে আক্কাসের স্কুল প্রতিষ্ঠার পথকে রুদ্ধ করে দেয়। পক্ষান্তরে, উদ্দীপকের সামাদ মিয়া উদার চিত্তের একজন মানুষ। এ কারণে ডা. সামাদ গ্রামে দাতব্য চিকিৎসালয় গড়তে চাইলে নিজের আয় কমে যাবে জেনেও তাকে সাহায্য করেন। মানুষের কল্যাণের কথা ভেবেই তিনি এমনটি করেন, যা আলোচ্য উপন্যাসের মজিদের ভাবনার বিপরীত। সেই বিবেচনায়, প্রশ্নোক্ত মন্তব্যটি যথাযথ।
HSC Bangla 1st Paper উপন্যাস : লালসালু CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 1st Paper · উপন্যাস : লালসালু · সৃজনশীল
"উদ্দীপকের সামাদ মিয়া আর 'লালসালু' উপন্যাসের মজিদ ভিন্ন চেতনার মানু…
উদ্দীপক
Comilla · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর