শেয়ারFacebookWhatsApp

"উদ্দীপকের রশিদ এবং 'লালসালু' উপন্যাসের খালেক ব্যাপারী 'দুজন দুই মেরুর বাসিন্দা।"- উক্তিটির যথার্থতা বিশ্লেষণ কর।

উত্তর: স্ত্রীর প্রতি দায়িত্বশীলতার দিক বিবেচনায় “উদ্দীপকের রশিদ এবং 'লালসালু' উপন্যাসের খালেক ব্যাপারী দুজন দুই মেরুর বাসিন্দা" মন্তব্যটি যথার্থ। 'লালসালু' উপন্যাসের গুরুত্বপূর্ণ চরিত্র খালেক ব্যাপারী। প্রথম স্ত্রী বর্তমান থাকতেও দ্বিতীয় বিয়ে করে সে। শুধু তাই নয়, নির্দোষ হওয়া সত্ত্বেও কূটকৌশলী মজিদের কথায় সে আমেনা বিবিকে তালাক দেয়। এক্ষেত্রে স্ত্রীর ভবিষ্যতের কথা পর্যন্ত সে চিন্তা করেনি। উদ্দীপকে রশিদ নামের এক ব্যক্তির কথা বলা হয়েছে। তার স্ত্রী মেরিনার সন্তান হচ্ছিল না। এ কারণে সন্তান লাভের আশায় প্রথমে সে পাশের গ্রামের এক পিরের কাছে যায়। সেখানে পির তাকে হতাশ করে তার স্ত্রীর সন্তান হবে না বলে জানায়। এমনকি তাকে দ্বিতীয় বিয়ে করার পরামর্শ দেয়। তবে বুদ্ধিমান ও মানবিক রশিদ এ অবস্থায় দ্বিতীয় বিয়ের চিন্তা পরিহার করে স্ত্রীর পাশে থাকে এবং তাকে নিয়ে ডাক্তারের কাছে যায়। অবশেষে ডাক্তারের চিকিৎসায় তারা সন্তান লাভে সমর্থ হয়। কিন্তু 'লালসালু' উপন্যাসে খালেক ব্যাপারীর ক্ষেত্রে এর ভিন্নরূপ পরিলক্ষিত হয়। 'লালসালু' উপন্যাসের খালেক ব্যাপারী তার প্রথম স্ত্রী আমেনা বিবির প্রতি দায়িত্বজ্ঞানহীন আচরণ করে। মূলত, সন্তান হয়নি বলে বিবির দিকে তার মনোযোগ কম। তাছাড়া তাকে খুব একটা গুরুত্বও দেয় না সে। এ কারণেই কুচক্রী মজিদের কথায় আমেনা বিবিকে তালাক দিতে পিছপা হয় না সে। পক্ষান্তরে, উদ্দীপকের রশিদ একজন আদর্শ স্বামী। সন্তান হয়নি বলে স্ত্রীর প্রতি সে রুষ্ট নয়। এমনকি পাশের গ্রামের পির তার স্ত্রীর সন্তান হবে না বলে দ্বিতীয় বিয়ের পরামর্শ দিলেও তাতে কর্ণপাত করেনি সে। যেকোনো অবস্থায় সে নিজের স্ত্রীকেই গুরুত্ব দিয়েছে, যা আলোচ্য উপন্যাসের খালেক ব্যাপারীর মনোভাবের বিপরীত। সেই দিক বিবেচনায় প্রশ্নোক্ত মন্তব্যটি যথাযথ।

HSC Bangla 1st Paper উপন্যাস : লালসালু CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Bangla 1st Paper · উপন্যাস : লালসালু · সৃজনশীল

"উদ্দীপকের রশিদ এবং 'লালসালু' উপন্যাসের খালেক ব্যাপারী 'দুজন দুই মে…

উদ্দীপক

বিয়ের সাত বছর পরও রশিদ ও মেরিনার কোনো সন্তান নেই। তারা পাশের গ্রামের এক কামেল পিরের কাছে যায়। পির সাহেব রশিদকে বলে যে, "আপনাদের ইচ্ছা পূরণ হবার নয়; আপনি আবার বিয়ে করেন।" রশিদ তার নির্দেশ অমান্য করে স্ত্রীকে শহরের ডাক্তার দেখাতে নিয়ে যায়। ডাক্তারের চিকিৎসায় পরের বছর তাদের ঘর আলো করে সন্তান আসে।

Comilla · 2025

উত্তর

'লালসালু' উপন্যাসে উল্লিখিত হাসপাতালটি করিমগঞ্জে অবস্থিত।

উত্তর

"তাই তারা ছোটে, ছোটে" বলতে অভাব-অনটন দূর করার প্রত্যাশা নিয়ে শস্যহীন অঞ্চলের মানুষের জীবিকার তাগিদে নিরন্তর ছুটে বেড়ানোকে বোঝানো হয়েছে। 'লালসালু' উপন্যাসে শস্যহীন জনবহুল অঞ্চলের বাসিন্দাদের সুখ-দুঃখের কথা তুলে ধরা হয়েছে। এই অঞ্চলের বাসিন্দারা সুখে থাকার আশা নিয়ে দিন কাটায়। ঘরে খাদ্য না থাকলেও দূরে তাকিয়ে থেকে অভাব মেটানোর দুরাশায় মত্ত হয় তারা। কিন্তু কেবল আশায় বুক বেঁধে অভাব মিটবে না বুঝতে পেরে তারা দিন-ক্ষণের, হিসাব না করেই অজানার উদ্দেশ্যে ছুটে চলে। প্রশ্নোক্ত উক্তিটিতে জীবিকার সন্ধানে, কর্মের সন্ধানে এই অবিরাম ছুটে চলাকেই বোঝানো হয়েছে।

উত্তর

স্বামীর সমর্থন ও ভালোবাসা লাভের দিক থেকে উদ্দীপকের মেরিনার সাথে আমেনা বিবির বৈসাদৃশ্য রয়েছে। 'লালসালু' উপন্যাসের অন্যতম চরিত্র আমেনা বিবি। সন্তান না থাকায় সে স্বামীর মনোযোগ পায় না। উপরন্তু তার স্বামী খালেক ব্যাপারী দ্বিতীয় বিয়ে করে। শুধু তাই নয়, মজিদের পরামর্শে সে স্ত্রীর ভবিষ্যতের কথা চিন্তা না করেই তাকে তালাক দেয়। উদ্দীপকের মেরিনা সন্তান লাভের আশায় স্বামীর সাথে পাশের গ্রামের এক পিরের কাছে যায়। কিন্তু সেই পির তাদের সন্তান হবে না জানিয়ে মেরিনার স্বামীকে দ্বিতীয় বিয়ে করতে বলে। কিন্তু স্বামী রশিদ এসব কথায় গুরুত্ব না দিয়ে স্ত্রীর পাশে থাকে। অবশেষে ডাক্তারের চিকিৎসায় তারা সন্তান লাভ করে। 'লালসালু' উপন্যাসের আমেনা বিবির স্বামী তার কথা চিন্তা না করে দ্বিতীয় বিয়ে করে। এমনকি ত্রিশ বছর সংসার করার পরও কুচক্রী মজিদের কথামতো তাকে তালাক দিয়ে দেয়। অর্থাৎ উদ্দীপকের মেরিনার মতো স্বামীর সমর্থন ও ভালোবাসা তার ভাগ্যে জোটেনি। এ দিক থেকে মেরিনার সাথে আমেনা বিবির বৈসাদৃশ্য রয়েছে।

উত্তর

স্ত্রীর প্রতি দায়িত্বশীলতার দিক বিবেচনায় “উদ্দীপকের রশিদ এবং 'লালসালু' উপন্যাসের খালেক ব্যাপারী দুজন দুই মেরুর বাসিন্দা" মন্তব্যটি যথার্থ। 'লালসালু' উপন্যাসের গুরুত্বপূর্ণ চরিত্র খালেক ব্যাপারী। প্রথম স্ত্রী বর্তমান থাকতেও দ্বিতীয় বিয়ে করে সে। শুধু তাই নয়, নির্দোষ হওয়া সত্ত্বেও কূটকৌশলী মজিদের কথায় সে আমেনা বিবিকে তালাক দেয়। এক্ষেত্রে স্ত্রীর ভবিষ্যতের কথা পর্যন্ত সে চিন্তা করেনি। উদ্দীপকে রশিদ নামের এক ব্যক্তির কথা বলা হয়েছে। তার স্ত্রী মেরিনার সন্তান হচ্ছিল না। এ কারণে সন্তান লাভের আশায় প্রথমে সে পাশের গ্রামের এক পিরের কাছে যায়। সেখানে পির তাকে হতাশ করে তার স্ত্রীর সন্তান হবে না বলে জানায়। এমনকি তাকে দ্বিতীয় বিয়ে করার পরামর্শ দেয়। তবে বুদ্ধিমান ও মানবিক রশিদ এ অবস্থায় দ্বিতীয় বিয়ের চিন্তা পরিহার করে স্ত্রীর পাশে থাকে এবং তাকে নিয়ে ডাক্তারের কাছে যায়। অবশেষে ডাক্তারের চিকিৎসায় তারা সন্তান লাভে সমর্থ হয়। কিন্তু 'লালসালু' উপন্যাসে খালেক ব্যাপারীর ক্ষেত্রে এর ভিন্নরূপ পরিলক্ষিত হয়। 'লালসালু' উপন্যাসের খালেক ব্যাপারী তার প্রথম স্ত্রী আমেনা বিবির প্রতি দায়িত্বজ্ঞানহীন আচরণ করে। মূলত, সন্তান হয়নি বলে বিবির দিকে তার মনোযোগ কম। তাছাড়া তাকে খুব একটা গুরুত্বও দেয় না সে। এ কারণেই কুচক্রী মজিদের কথায় আমেনা বিবিকে তালাক দিতে পিছপা হয় না সে। পক্ষান্তরে, উদ্দীপকের রশিদ একজন আদর্শ স্বামী। সন্তান হয়নি বলে স্ত্রীর প্রতি সে রুষ্ট নয়। এমনকি পাশের গ্রামের পির তার স্ত্রীর সন্তান হবে না বলে দ্বিতীয় বিয়ের পরামর্শ দিলেও তাতে কর্ণপাত করেনি সে। যেকোনো অবস্থায় সে নিজের স্ত্রীকেই গুরুত্ব দিয়েছে, যা আলোচ্য উপন্যাসের খালেক ব্যাপারীর মনোভাবের বিপরীত। সেই দিক বিবেচনায় প্রশ্নোক্ত মন্তব্যটি যথাযথ।
HSCBangla 1st Paperউপন্যাস : লালসালু
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.মজিদের মহব্বতনগর গ্রামে প্রবেশটা কেমন ছিল?

  • অবধারিত
  • নাটকীয়
  • কাব্যিক
  • স্বাভাবিক

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.' মাজারটি তার শক্তির মূল' বলতে কী বোঝানো হয়েছে?

  • বিশ্বাস
  • আনুগত্য
  • ভীতি
  • অনুরাগ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.উদ্দীপকের কামরুলের সঙ্গে 'লালসালু' উপন্যাসের কোন চরিত্রের মিল পাওয়া যায়?

  • তাহের
  • খালেক
  • আক্কাস
  • ধলা মিয়া

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.সৈয়দ ওয়ালীউল্লাহ্ কত সালে জন্মগ্রহণ করেন?

  • ১৯২০
  • ১৯২২
  • ১৮২০
  • ১৯২৬

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.সৈয়দ ওয়ালীউল্লাহ্ কোথায় জন্মগ্রহণ করেন?

  • চট্টগ্রাম
  • যশোর
  • রাজশাহী
  • খুলনা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.সৈয়দ ওয়ালীউল্লাহর পৈতৃক নিবাস কোন জেলায়?

  • ফেণী
  • নোয়াখালী
  • কুমিল্লা
  • চট্টগ্রাম

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.কোন বিষয়ে পড়ার জন্য সৈয়দ ওয়ালীউল্লাহ্ কলকাতা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন?

  • বাংলা সাহিত্য
  • বায়োলজি
  • অর্থনীতি
  • ইতিহাস

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.সৈয়দ ওয়ালীউল্লাহর কর্মজীবন শুরু হয় যে ইংরেজি দৈনিকে, সেটি কোথা থেকে প্রকাশিত হতো?

  • ঢাকা
  • চট্টগ্রাম
  • প্যারিস
  • কলকাতা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.সৈয়দ ওয়ালীউল্লাহ্ ঢাকা বেতারে সম্পাদক হিসেবে যোগ দেন কত সালে?

  • ১৯৪০ সালে
  • ১৯৪৫ সালে
  • ১৯৪৬ সালে
  • ১৯৪৭ সালে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.সৈয়দ ওয়ালীউল্লাহর সর্বশেষ কর্মস্থল কোনটি? [রা. বো. '১৯]

  • করাচি
  • লন্ডন
  • জার্মানি
  • প্যারিস

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.সৈয়দ ওয়ালীউল্লাহ কত খ্রিষ্টাব্দে মৃত্যুবরণ করেন?

  • ১৯৬৯
  • ১৯৭০
  • ১৯৭১
  • ১৯৭২

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.সৈয়দ ওয়ালীউল্লাহর 'নয়নচারা' গল্পগ্রন্থটি কত সালে প্রকাশিত হয়?

  • ১৯৪৮ সালে
  • ১৯৪৫ সালে
  • ১৯৫২ সালে
  • ১৯৬১ সালে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

মজিদের মহব্বতনগর গ্রামে প্রবেশটা কেমন ছিল?' মাজারটি তার শক্তির মূল' বলতে কী বোঝানো হয়েছে?উদ্দীপকের কামরুলের সঙ্গে 'লালসালু' উপন্যাসের কোন চরিত্রের মিল পাওয়া যায়?সৈয়দ ওয়ালীউল্লাহ্ কত সালে জন্মগ্রহণ করেন?সৈয়দ ওয়ালীউল্লাহ্ কোথায় জন্মগ্রহণ করেন?সৈয়দ ওয়ালীউল্লাহর পৈতৃক নিবাস কোন জেলায়?কোন বিষয়ে পড়ার জন্য সৈয়দ ওয়ালীউল্লাহ্ কলকাতা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন?সৈয়দ ওয়ালীউল্লাহর কর্মজীবন শুরু হয় যে ইংরেজি দৈনিকে, সেটি কোথা থেকে প্রকাশিত হতোসৈয়দ ওয়ালীউল্লাহ্ ঢাকা বেতারে সম্পাদক হিসেবে যোগ দেন কত সালে?সৈয়দ ওয়ালীউল্লাহর সর্বশেষ কর্মস্থল কোনটি? [রা. বো. '১৯]সৈয়দ ওয়ালীউল্লাহ কত খ্রিষ্টাব্দে মৃত্যুবরণ করেন?সৈয়দ ওয়ালীউল্লাহর 'নয়নচারা' গল্পগ্রন্থটি কত সালে প্রকাশিত হয়?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।