উদ্দীপকের ডা. সামির উদ্যোগ 'লালসালু' উপন্যাসের কোন বিশেষ ঘটনার কথা মনে করিয়ে দেয়? বর্ণনা কর।
উত্তর: উদ্দীপকের ডা. সামির উদ্যোগ 'লালসালু' উপন্যাসের প্রগতিশীল যুবক আক্কাসের স্কুল প্রতিষ্ঠার ঘটনার কথা মনে করিয়ে দেয়। 'লালসালু' উপন্যাসের আক্কাস গ্রামের ছেলেমেয়েদের আধুনিক শিক্ষায় শিক্ষিত করার জন্য স্কুল স্থাপন করতে চাইলে মজিদ, গ্রামের মোড়ল খালেক ব্যাপারীসহ সবাই তাকে বাধা দেয়। ফলে শেষপর্যন্ত তাঁর স্কুল প্রতিষ্ঠার স্বপ্ন ভেস্তে যায়। উদ্দীপকের ডা. সামি একজন সুচিকিৎসক। প্রচুর অর্থ-বিত্ত উপার্জন করলেও তিনি নিজের গ্রামকে ভুলে যাননি। তাই গ্রামের মানুষের সুচিকিৎসার জন্য তিনি সেখানে একটি দাতব্য চিকিৎসালয় গড়ে তোলার চেষ্টা করেন। একইভাবে 'লালসালু' উপন্যাসের আত্মসচেতন ও প্রগতিশীল এক যুবক আক্কাস। গ্রামের মানুষকে শিক্ষিত করে তোলার জন্য সে একটি স্কুল প্রতিষ্ঠার উদ্যোগ নেয়। মূলত উদ্দেশ্যগত দিক থেকে উদ্দীপকের ডা. সামির উদ্যোগ আলোচ্য উপন্যাসের আক্কাসের স্কুল প্রতিষ্ঠার ঘটনাকেই মনে করিয়ে দেয়।
HSC Bangla 1st Paper উপন্যাস : লালসালু CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 1st Paper · উপন্যাস : লালসালু · সৃজনশীল
উদ্দীপকের ডা. সামির উদ্যোগ 'লালসালু' উপন্যাসের কোন বিশেষ ঘটনার কথা …
উদ্দীপক
Comilla · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর