“ধর্মান্ধতাকে কাজে লাগিয়ে একটি শ্রেণি স্বার্থ হাসিল করে।"-উদ্দীপক ও 'লালসালু' উপন্যাসের আলোকে মন্তব্যটি বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপক ও 'লালসালু' উপন্যাসের আলোকে “ধর্মান্ধতাকে কাজে লাগিয়ে একটি শ্রেণি স্বার্থ হাসিল করে" মন্তব্যটি যথার্থ। লালসালু' উপন্যাসে মজিদ নামের এক ব্যক্তির অস্তিত্ব রক্ষার লড়াই উঠে এসেছে। তবে তার অস্তিত্ব রক্ষার পথটি নেতিবাচক। সে গ্রামের সহজ-সরল মানুষের অন্ধবিশ্বাসকে কাজে লাগিয়ে নিজের আখের গোছায়। লালসালু' উপন্যাসে মজিদ একজন ধর্মব্যবসায়ী, প্রতারক। সে মহব্বতনগর গ্রামে এসে একটি পুরানো কবরকে তথাকথিত মোদাচ্ছের পিরের মাজার আখ্যা দিয়ে ধর্মব্যবসায় শুরু করে। নিজের সুবিধার্থে সে মহব্বতনগর গ্রামের প্রভাবশালী খালেক ব্যাপারীকে সঙ্গে নেয়। গ্রামের সব রকম সালিশ-বিচারের সিদ্ধান্তে বাইরের কেউ তার বিরুদ্ধে কোনো কথা বলতে সাহস পায় না। এর মূল কারণ গ্রামবাসীর অজ্ঞতা ও কুসংস্কারে বিশ্বাস এবং প্রভাবশালী ব্যক্তির সঙ্গে জোটবদ্ধ হওয়া। উদ্দীপকে এ বিষয়টির প্রতি আলোকপাত করা হয়েছে। 'লালসালু' উপন্যাসে মহব্বতনগর গ্রামবাসীর ধর্মান্ধতার সুযোগেই মজিদ নারীদের প্রতি অমানবিক আচরণ, অসম বিয়ে এবং মনগড়া উদ্ভট চিকিৎসা পদ্ধতি চালু করে এবং আক্কাসের স্কুল প্রতিষ্ঠার চেষ্টা ব্যর্থ করে দেয়। মজিদের কূটকৌশলের কাছে আক্কাস টিকতে পারে না। উদ্দীপকেও এরূপ ধর্মব্যবসায়ীর কথা বলা হয়েছে। তারা সাধারণ মানুষের বিশ্বাসকে পুঁজি করে নিজেদের স্বার্থ হাসিল করে। ধর্মব্যবসায়ীদের এরূপ নেতিবাচক আচরণ উদ্দীপক ও 'লালসালু' উপন্যাসে তুলে ধরা হয়েছে যা সহজেই উপলব্ধি করা যায়। তাই বলা যায়, প্রশ্নোক্ত মন্তব্যটি যথার্থ।
HSC Bangla 1st Paper উপন্যাস : লালসালু CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 1st Paper · উপন্যাস : লালসালু · সৃজনশীল
“ধর্মান্ধতাকে কাজে লাগিয়ে একটি শ্রেণি স্বার্থ হাসিল করে।"-উদ্দীপক ও…
উদ্দীপক
Mymensingh · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর