উদ্দীপকটি 'লালসালু' উপন্যাসের সাথে কীভাবে সাদৃশ্যপূর্ণ? আলোচনা কর।
উত্তর: উদ্দীপকটি 'লালসালু' উপন্যাসের মহব্বতনগর গ্রামবাসীর ওপর মজিদের নিয়ন্ত্রণ ও প্রভাব বিস্তারের দিকটির সঙ্গে সাদৃশ্যপূর্ণ। 'লালসালু' উপন্যাসে মজিদ একজন ভন্ড, প্রতারক ও ধর্মব্যবসায়ী। সে ধর্মের নামে মহব্বতনগর গ্রামে নানা কুসংস্কার ছড়ায়। নিজের আধিপত্য বজায় রাখার জন্য সে গ্রামের প্রভাবশালী ব্যক্তি খালেক ব্যাপরীকেও নিজের নিয়ন্ত্রণে নিয়ে নেয়। উদ্দীপকে ধর্মব্যবসায়ীরা অত্যন্ত কূটকৌশলী হয়ে নিজেদের শোষণের সুবিধার্থে প্রভাবশালী ব্যক্তিবর্গকেও হাত করে নেয়। একসময় তারা জোটবদ্ধ হয়ে সাধারণ মানুষকে ঠকিয়ে নিজেদের আধিপত্য বিস্তার করে। 'লালসালু' উপন্যাসে মজিদও নাটকীয়ভাবে মহব্বতনগর গ্রামে প্রবেশ করে একটি পুরানো কবরকে তথাকথিত মোদাচ্ছের পিরের মাজার সাজিয়ে ধর্মব্যবসায় শুরু করে। অল্পদিনের মধ্যেই সে ওই গ্রামের প্রভাবশালী ব্যক্তি খালেক ব্যাপারীকে হাতে নিয়ে আত্মপ্রতিষ্ঠা লাভ করে এবং একাধিক বিয়ে করে। খালেক ব্যাপারী মজিদের সব কাজেই সমর্থন দেয়। আক্কাসের স্কুল প্রতিষ্ঠার বিরোধিতা করে মজিদ গ্রামে পাকা মসজিদ করার কথা বললে খালেক ব্যাপারী তাতে সহায়তার হাত বাড়িয়ে দেয়। এভাবেই নিজের আধিপত্য বজায় রাখার জন্য প্রভাবশালী ব্যক্তিদেরও অধীন করার দিকটি উদ্দীপক ও 'লালসালু' উপন্যাসে সাদৃশ্যপূর্ণ।
HSC Bangla 1st Paper উপন্যাস : লালসালু CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 1st Paper · উপন্যাস : লালসালু · সৃজনশীল
উদ্দীপকটি 'লালসালু' উপন্যাসের সাথে কীভাবে সাদৃশ্যপূর্ণ? আলোচনা কর।
উদ্দীপক
Mymensingh · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর