উদ্দীপকের শাহেদ 'লালসালু' উপন্যাসের কোন চরিত্রকে ইঙ্গিত করে? আলোচনা কর।
উত্তর: নারীলিঙ্গার দিক থেকে উদ্দীপকের শাহেদ 'লালসালু' উপন্যাসের মজিদ চরিত্রকে ইঙ্গিত করে। 'লালসালু' উপন্যাসে মজিদ নিঃসন্তান। প্রথম স্ত্রী রহিমাকে সে সন্তানহীনতার অজুহাত দেখিয়ে পাশের গ্রাম থেকে অল্পবয়সি মেয়ে জমিলাকে বিয়ে করে আনে। উদ্দীপকের শাহেদ অর্থসম্পদের মালিক হয়ে অর্থ আর বুদ্ধির জোরে এলাকার চেয়ারম্যান হয়ে বসে। অনেক আগে বিয়ের বয়স পেরিয়ে গেলেও গ্রামের এক কিশোরী মেয়ের দিকে নজর পড়ে তার। অভাবী পরিবারকে লোভ দেখিয়ে সে বিয়ে করে ফেলে তেরো বছরের কিশোরী মিতুকে। 'লালসালু' উপন্যাসের মজিদও অভাবী ঘরের মেয়ে জমিলার বাবা-মাকে অর্থের লোভ দেখিয়ে রিয়ে করে। অথচ মজিদ ছিল তার শ্বশুরের সমবয়সি। মজিদ চরিত্রের সাথে এদিক থেকে উদ্দীপকের শাহেদের যোগসাজস বিদ্যমান।
HSC Bangla 1st Paper উপন্যাস : লালসালু CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 1st Paper · উপন্যাস : লালসালু · সৃজনশীল
উদ্দীপকের শাহেদ 'লালসালু' উপন্যাসের কোন চরিত্রকে ইঙ্গিত করে? আলোচনা…
উদ্দীপক
Barisal · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর