উদ্দীপকের রফিক 'লালসালু' উপন্যাসের কোন চরিত্রের প্রতিনিধিত্ব করে? আলোচনা কর।
উত্তর: উদ্দীপকের রফিক 'লালসালু' উপন্যাসের আক্কাস চরিত্রের প্রতিনিধিত্ব করে। কারণ তারা দুজনেই গ্রামে শিক্ষার আলো ছড়িয়ে দিতে চায়। 'লালসালু' উপন্যাসের কাহিনি গড়ে উঠেছে মহব্বতনগর গ্রামকে কেন্দ্র করে। ওই গ্রামে শিক্ষার আলো নেই। গ্রামের সবাই কুসংস্কার ও অন্ধবিশ্বাসে বুঁদ হয়ে থাকে। গ্রামের একমাত্র শিক্ষিত ছেলে হলো আক্কাস। উদ্দীপকের রফিক গ্রামের উন্নয়নে নিরলসভাবে কাজ করে। একপর্যায়ে সে গ্রামের মানুষকে আধুনিক শিক্ষায় শিক্ষিত করতে একটি স্কুল প্রতিষ্ঠা করতে চায়। কিন্তু কিছু প্রভাবশালী ব্যক্তির বিরোধিতার কারণে উদ্যোগটি ভেস্তে যায়। 'লালসালু' উপন্যাসে শহর থেকে উচ্চশিক্ষা নিয়ে আক্কাস গ্রামে আসে স্কুল প্রতিষ্ঠা করে অশিক্ষিত ও কুসংস্কারাচ্ছন্ন মানুষকে শিক্ষিত করে তুলতে। মহব্বতনগর গ্রামের মানুষ মজিদের কথার ওপর নির্ভর করে আক্কাসের পক্ষে রায় না দিয়ে স্কুলের পরিবর্তে গ্রামে পাকা মসজিদ স্থাপনের পক্ষে রায় দেয়। এখানেও আক্কাসের মহৎ উদ্দেশ্য ভেস্তে যায়। এভাবেই উদ্দীপকের রফিক 'লালসালু' উপন্যাসের আক্কাস চরিত্রের প্রতিনিধিত্ব করে।
HSC Bangla 1st Paper উপন্যাস : লালসালু CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 1st Paper · উপন্যাস : লালসালু · সৃজনশীল
উদ্দীপকের রফিক 'লালসালু' উপন্যাসের কোন চরিত্রের প্রতিনিধিত্ব করে? আ…
উদ্দীপক
Mymensingh · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর