শেয়ারFacebookWhatsApp

“স্বার্থপরতা ও অস্তিত্বের সংকটে পড়ে মানুষ অনেক সময় নীতি-নৈতিকতা বিসর্জন দেয়।”- উদ্দীপক ও 'লালসালু' উপন্যাসের আলোকে মন্তব্যটি বিচার কর।

উত্তর: 'লালসালু' উপন্যাসের মজিদ এবং উদ্দীপকের তাহের আলির চরিত্রের আলোকে "স্বার্থপরতা ও অস্তিত্বের সংকটে পড়ে মানুষ অনেক সময় নীতি-নৈতিকতা বিসর্জন দেয়" মন্তব্যটি যথার্থ। 'লালসালু' উপন্যাসের মজিদ শস্যহীন জনবহুল অঞ্চলের মানুষ। অন্ন-বস্ত্রসহ মৌলিক চাহিদা মিটিয়ে বেঁচে থাকা তার অঞ্চলে অসম্ভব। তাই সে অস্তিত্ব রক্ষার জন্য কপটতার আশ্রয় নেয়। নিজের অস্তিত্ব টিকিয়ে রাখার জন্য মানুষ যেকোনো কিছু করতে পারে। মজিদ নিজের অস্তিত্ব টিকিয়ে রাখার জন্য অশুভ পন্থাকেই বেছে নেয়। উদ্দীপকের তাহের আলি হতদরিদ্র। দারিদ্র্যের অভিশাপ থেকে মুক্ত হতে সে শঠতার পথ বেছে নেয়। গ্রামের সাধারণ মানুষকে জানায় সে স্বপ্নে লতাপাতার ওষুধের সন্ধান পেয়েছে। অতঃপর গ্রামের সাধারণ অন্ধবিশ্বাসী মানুষই তার ব্যবসায়ের প্রধান মাধ্যম হয়ে ওঠে। ওষুধ বিক্রির টাকায় সে রাতারাতি অবস্থা পরিবর্তন করতে সক্ষম হয়। 'লালসালু' উপন্যাসের মজিদও অনুরূপ মিথ্যা ও ভণ্ডামির আশ্রয় নেয়। 'লালসালু' উপন্যাসের শস্যহীন জনবহুল অঞ্চলের মানুষ মজিদ। ক্ষুধার যন্ত্রণা থেকে মুক্তি পেতে সে স্বার্থপরতা ও শঠতার পথ বেছে নেয়। মহব্বতনগর গ্রামের কুসংস্কারাচ্ছন্ন জনজীবনকে পুঁজি করে মাজারকেন্দ্রিক ধর্মব্যাবসা পরিচালনার ছক কষে। অস্তিত্ব রক্ষার জন্য মজিদ নীতি-নৈতিকতা বিসর্জন দিয়ে মিথ্যার আশ্রয় নেয়। এজন্য সে বারবার বিবেকের দংশনের মুখোমুখি হলেও সৃষ্টিকর্তার কাছে তওবা করে নেওয়ার কথা ভাবে। উদ্দীপকের হতদরিদ্র তাহের আলিও অবস্থার উন্নতির জন্য নীতি-নৈতিকতা বিসর্জন দিয়ে প্রতারণার আশ্রয় নেয়। তাই বলা যায় যে, আলোচ্য উক্তিটি যথার্থ।

HSC Bangla 1st Paper উপন্যাস : লালসালু CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Bangla 1st Paper · উপন্যাস : লালসালু · সৃজনশীল

“স্বার্থপরতা ও অস্তিত্বের সংকটে পড়ে মানুষ অনেক সময় নীতি-নৈতিকতা বিস…

উদ্দীপক

মজলিশপুর গ্রামের তাহের আলি হঠাৎ দাবি করে যে সে স্বপ্নে এক লতা-পাতার ঔষধের সন্ধান পেয়েছে যা দ্বারা যে-কোনো রোগের চিকিৎসা সম্ভব। তার এ লতা-পাতার চিকিৎসার কথা চারিদিকে প্রচার হতে থাকে। অচিরেই আশেপাশের গ্রাম ও দূর-দূরান্ত থেকে লোকজন দলে দলে তাঁর কাছে আসতে থাকে। লতা-পাতার ঔষধ বিক্রির টাকায় এক সময়ের হতদরিদ্র তাহের আলির আর্থিক অবস্থার দ্রুত উন্নতি হতে থাকে।

Dinajpur · 2025

উত্তর

'লালসালু' উপন্যাসটি ১৯৪৮ সালে প্রথম প্রকাশিত হয়।

উত্তর

ধর্মব্যাবসায় ক্ষতির আশঙ্কা ও অস্তিত্ব সংকটের ভয়ে মজিদ আওয়ালপুরের পিরের বিরোধিতা করে। 'লালসালু' উপন্যাসে শিকড়হীন ধর্মব্যবসায়ী মজিদ মহব্বতনগর গ্রামের সরল জনগোষ্ঠীকে ব্যবহার করে বিস্তার করে তার ধর্মব্যাবসার জাল। তবে আওয়ালপুরে কোনো জাঁদরেল পিরের আস্তানা গাড়ায় শঙ্কিত হয় মজিদ। আওয়ালপুরের পির সাহেবের আগমনে মজিদের মাজারে লোকের দান-ধ্যান কমে যায়। মজিদ তখন অস্তিত্ব সংকটে পড়ে যায়। তাই অস্তিত্ব রক্ষার জন্য মজিদ আওয়ালপুরের পির সাহেবের বিরোধিতা করে।

উত্তর

অস্তিত্ব রক্ষায় শঠতার আশ্রয় নেওয়ার দিক থেকে উদ্দীপকের তাহের আলির সঙ্গে 'লালসালু' উপন্যাসের মজিদ চরিত্রের সাদৃশ্য রয়েছে। 'লালসালু' উপন্যাসের মজিদের জন্ম শস্যহীন জনবহুল অঞ্চলে। জীবিকার সন্ধানে সে. গাড়ো পাহাড়ে আসে, কিন্তু সেখানেও ব্যর্থ হয়ে অস্তিত্ব রক্ষায় ধর্মকে আশ্রয় করে বিস্তার করে শঠতার জাল। তার মূল পুঁজি হলো মানুষের ধর্মান্ধতা। সহজ-সরল মানুষের ধর্মীয় বিশ্বাসকে কাজে লাগিয়ে তার অবস্থার পরিবর্তন করতে থাকে। উদ্দীপকের তাহের আলি হতদরিদ্র। নিজের অস্তিত্ব রক্ষায় গ্রামের সাধারণ মানুষের মাঝে বিছিয়ে দেয় প্রতারণার জাল। সে ঘোষণা করে যে, স্বপ্নাদেশে সে লতাপাতার ওষুধের সন্ধান পেয়েছে। অচিরেই দূর-দূরান্ত থেকে অসংখ্য মানুষ চিকিৎসা নিতে এলে দ্রুত আর্থিক উন্নতি হতে থাকে তার। 'লালসালু' উপন্যাসের মজিদও মহব্বতনগরের সাধারণ মানুষের কাছে স্বপ্নাদেশে মাজার প্রতিষ্ঠার কথা জানায়। মাজারের ত্রাতা হিসেবে রাতারাতি তার অর্থ ও প্রতিপত্তি বাড়তে থাকে। এভাবেই অস্তিত্ব রক্ষায় শঠতার আশ্রয় নেওয়ার দিক থেকে উদ্দীপকের তাহের আলির সঙ্গে মজিদের সাদৃশ্য রয়েছে।

উত্তর

'লালসালু' উপন্যাসের মজিদ এবং উদ্দীপকের তাহের আলির চরিত্রের আলোকে "স্বার্থপরতা ও অস্তিত্বের সংকটে পড়ে মানুষ অনেক সময় নীতি-নৈতিকতা বিসর্জন দেয়" মন্তব্যটি যথার্থ। 'লালসালু' উপন্যাসের মজিদ শস্যহীন জনবহুল অঞ্চলের মানুষ। অন্ন-বস্ত্রসহ মৌলিক চাহিদা মিটিয়ে বেঁচে থাকা তার অঞ্চলে অসম্ভব। তাই সে অস্তিত্ব রক্ষার জন্য কপটতার আশ্রয় নেয়। নিজের অস্তিত্ব টিকিয়ে রাখার জন্য মানুষ যেকোনো কিছু করতে পারে। মজিদ নিজের অস্তিত্ব টিকিয়ে রাখার জন্য অশুভ পন্থাকেই বেছে নেয়। উদ্দীপকের তাহের আলি হতদরিদ্র। দারিদ্র্যের অভিশাপ থেকে মুক্ত হতে সে শঠতার পথ বেছে নেয়। গ্রামের সাধারণ মানুষকে জানায় সে স্বপ্নে লতাপাতার ওষুধের সন্ধান পেয়েছে। অতঃপর গ্রামের সাধারণ অন্ধবিশ্বাসী মানুষই তার ব্যবসায়ের প্রধান মাধ্যম হয়ে ওঠে। ওষুধ বিক্রির টাকায় সে রাতারাতি অবস্থা পরিবর্তন করতে সক্ষম হয়। 'লালসালু' উপন্যাসের মজিদও অনুরূপ মিথ্যা ও ভণ্ডামির আশ্রয় নেয়। 'লালসালু' উপন্যাসের শস্যহীন জনবহুল অঞ্চলের মানুষ মজিদ। ক্ষুধার যন্ত্রণা থেকে মুক্তি পেতে সে স্বার্থপরতা ও শঠতার পথ বেছে নেয়। মহব্বতনগর গ্রামের কুসংস্কারাচ্ছন্ন জনজীবনকে পুঁজি করে মাজারকেন্দ্রিক ধর্মব্যাবসা পরিচালনার ছক কষে। অস্তিত্ব রক্ষার জন্য মজিদ নীতি-নৈতিকতা বিসর্জন দিয়ে মিথ্যার আশ্রয় নেয়। এজন্য সে বারবার বিবেকের দংশনের মুখোমুখি হলেও সৃষ্টিকর্তার কাছে তওবা করে নেওয়ার কথা ভাবে। উদ্দীপকের হতদরিদ্র তাহের আলিও অবস্থার উন্নতির জন্য নীতি-নৈতিকতা বিসর্জন দিয়ে প্রতারণার আশ্রয় নেয়। তাই বলা যায় যে, আলোচ্য উক্তিটি যথার্থ।
HSCBangla 1st Paperউপন্যাস : লালসালু
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.মজিদের মহব্বতনগর গ্রামে প্রবেশটা কেমন ছিল?

  • অবধারিত
  • নাটকীয়
  • কাব্যিক
  • স্বাভাবিক

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.' মাজারটি তার শক্তির মূল' বলতে কী বোঝানো হয়েছে?

  • বিশ্বাস
  • আনুগত্য
  • ভীতি
  • অনুরাগ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.উদ্দীপকের কামরুলের সঙ্গে 'লালসালু' উপন্যাসের কোন চরিত্রের মিল পাওয়া যায়?

  • তাহের
  • খালেক
  • আক্কাস
  • ধলা মিয়া

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.সৈয়দ ওয়ালীউল্লাহ্ কত সালে জন্মগ্রহণ করেন?

  • ১৯২০
  • ১৯২২
  • ১৮২০
  • ১৯২৬

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.সৈয়দ ওয়ালীউল্লাহ্ কোথায় জন্মগ্রহণ করেন?

  • চট্টগ্রাম
  • যশোর
  • রাজশাহী
  • খুলনা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.সৈয়দ ওয়ালীউল্লাহর পৈতৃক নিবাস কোন জেলায়?

  • ফেণী
  • নোয়াখালী
  • কুমিল্লা
  • চট্টগ্রাম

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.কোন বিষয়ে পড়ার জন্য সৈয়দ ওয়ালীউল্লাহ্ কলকাতা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন?

  • বাংলা সাহিত্য
  • বায়োলজি
  • অর্থনীতি
  • ইতিহাস

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.সৈয়দ ওয়ালীউল্লাহর কর্মজীবন শুরু হয় যে ইংরেজি দৈনিকে, সেটি কোথা থেকে প্রকাশিত হতো?

  • ঢাকা
  • চট্টগ্রাম
  • প্যারিস
  • কলকাতা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.সৈয়দ ওয়ালীউল্লাহ্ ঢাকা বেতারে সম্পাদক হিসেবে যোগ দেন কত সালে?

  • ১৯৪০ সালে
  • ১৯৪৫ সালে
  • ১৯৪৬ সালে
  • ১৯৪৭ সালে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.সৈয়দ ওয়ালীউল্লাহর সর্বশেষ কর্মস্থল কোনটি? [রা. বো. '১৯]

  • করাচি
  • লন্ডন
  • জার্মানি
  • প্যারিস

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.সৈয়দ ওয়ালীউল্লাহ কত খ্রিষ্টাব্দে মৃত্যুবরণ করেন?

  • ১৯৬৯
  • ১৯৭০
  • ১৯৭১
  • ১৯৭২

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.সৈয়দ ওয়ালীউল্লাহর 'নয়নচারা' গল্পগ্রন্থটি কত সালে প্রকাশিত হয়?

  • ১৯৪৮ সালে
  • ১৯৪৫ সালে
  • ১৯৫২ সালে
  • ১৯৬১ সালে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

মজিদের মহব্বতনগর গ্রামে প্রবেশটা কেমন ছিল?' মাজারটি তার শক্তির মূল' বলতে কী বোঝানো হয়েছে?উদ্দীপকের কামরুলের সঙ্গে 'লালসালু' উপন্যাসের কোন চরিত্রের মিল পাওয়া যায়?সৈয়দ ওয়ালীউল্লাহ্ কত সালে জন্মগ্রহণ করেন?সৈয়দ ওয়ালীউল্লাহ্ কোথায় জন্মগ্রহণ করেন?সৈয়দ ওয়ালীউল্লাহর পৈতৃক নিবাস কোন জেলায়?কোন বিষয়ে পড়ার জন্য সৈয়দ ওয়ালীউল্লাহ্ কলকাতা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন?সৈয়দ ওয়ালীউল্লাহর কর্মজীবন শুরু হয় যে ইংরেজি দৈনিকে, সেটি কোথা থেকে প্রকাশিত হতোসৈয়দ ওয়ালীউল্লাহ্ ঢাকা বেতারে সম্পাদক হিসেবে যোগ দেন কত সালে?সৈয়দ ওয়ালীউল্লাহর সর্বশেষ কর্মস্থল কোনটি? [রা. বো. '১৯]সৈয়দ ওয়ালীউল্লাহ কত খ্রিষ্টাব্দে মৃত্যুবরণ করেন?সৈয়দ ওয়ালীউল্লাহর 'নয়নচারা' গল্পগ্রন্থটি কত সালে প্রকাশিত হয়?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।