উদ্দীপকটি 'লালসালু' উপন্যাসের কোন চরিত্রের কথা মনে করিয়ে দেয়? বর্ণনা কর।
উত্তর: উদ্দীপকটি 'লালসালু' উপন্যাসের মহব্বতনগর গ্রামের উচ্চশিক্ষিত যুবক আক্কাসের কথা মনে করিয়ে দেয়। 'লালসালু' উপন্যাসের একমাত্র শিক্ষিত চরিত্র আক্কাস। শহরে পড়াশোনা শেষ করে গ্রামের মানুষকে শিক্ষিত করার মহৎ লক্ষ্য নিয়ে সে মহব্বতনগর গ্রামে স্কুল প্রতিষ্ঠা করতে চায়। কিন্তু মজিদের হঠকারিতার কারণে তার সেই উদ্দেশ্য ধূলিসাৎ হয়ে যায়। উদ্দীপকের মুশফিক গ্রামে স্কুল না থাকায় তিন কিলোমিটার দূরের স্কুলে লেখাপড়া করে। উচ্চশিক্ষা শেষে সুপ্রতিষ্ঠিত হয়ে সে আজ তার গ্রামে স্কুল প্রতিষ্ঠায় মনস্থির করে। শিক্ষা বিভাগের অনুমোদন নিয়ে অবশেষে মুশফিক গ্রামে মাধ্যমিক বিদ্যালয় প্রতিষ্ঠা করতে সক্ষম হয়। গ্রামের সজ্জন শহিদুল মাস্টার জমি দিয়ে স্কুল প্রতিষ্ঠায় সহায়তা করেন। 'লালসালু' উপন্যাসের আক্কাসের মধ্যেও মুশফিকের মত শিক্ষানুরাগী মানসিকতা লক্ষ করা যায়। আক্কাসও তার গ্রামে স্কুল প্রতিষ্ঠা করতে চেয়েছিল। যদিও মজিদের কূটচালের কারণে তা সফল হয় না। এভাবেই সচেতন ও শিক্ষিত লোকের আচরণের দিক দিয়ে মুশফিক 'লালসালু' উপন্যাসের আক্কাসের কথা স্মরণ করিয়ে দেয়।
HSC Bangla 1st Paper উপন্যাস : লালসালু CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 1st Paper · উপন্যাস : লালসালু · সৃজনশীল
উদ্দীপকটি 'লালসালু' উপন্যাসের কোন চরিত্রের কথা মনে করিয়ে দেয়? বর্ণন…
উদ্দীপক
Dinajpur · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর