"পরিস্থিতি স্বতন্ত্র হলেও উদ্দীপকের কোম্পানিগুলো ও মজিদের উদ্দেশ্য অভিন্ন।”- স্বীকার কর কি? তোমার মতামত দাও।
উত্তর: "পরিস্থিতি স্বতন্ত্র হলেও উদ্দীপকের কোম্পানিগুলো ও মজিদের উদ্দেশ্য অভিন্ন।”- অন্তব্যটি আমি স্বীকার করি। 'লালসালু' উপন্যাসের শস্যহীন অঞ্চল থেকে ভাগ্যান্বেষণে বেরিয়ে পড়া মজিদ মহব্বতনগর গ্রামের সরল মানুষের জীবনে শঠতার জাল। বিস্তার করে। মোদাচ্ছের পিরের মাজারকে কেন্দ্র করে মজিদ অল্প দিনের মধ্যেই অর্থ-বিত্তের মালিক হয় এবং একাধিক বিয়ে করে। এ গ্রামে সে প্রধান ব্যক্তি ও সমস্ত সিদ্ধান্তদাতা হিসেবে পরিগণিত হয়। উদ্দীপকের সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোও মজিদের ন্যায় নিজেদের স্বার্থসিদ্ধিতে অটুট। তারা সরল-অসচেতন মানুষকে কাজে লাগিয়ে নিয়ত তাদের প্রচার-প্রচারণা চালিয়ে যায়। নীতি, আদর্শ, স্বাস্থ্য কিংবা মানুষের জীবন নয়- কোম্পানিগুলোর কাছে মুখ্য তাদের মুনাফা। ও অস্তিত্ব। কারণ তারা মানুষ অপেক্ষা মুনাফাকে বেশি গুরুত্ব দেয়। 'লালসালু' উপন্যাসের মজিদও নিজের অস্তিত্ব রক্ষায় শঠতার পথ বেছে নেয়। মহব্বতনগরের কুসংস্কারাচ্ছন্ন সরল সমাজব্যবস্থায় সে ধর্মব্যাবসার জাল ফেলে। সাধারণ মানুষকে নানাভাবে কূটকৌশলের মাধ্যমে অপমান-অপদস্থ করে সে তার ব্যাবসা টিকিয়ে রাখে। কোনো প্রকার মানবিকতা নয়- তার মুখ্য উদ্দেশ্য এই ব্যাবসার উত্তরোত্তর সাফল্য আর অস্তিত্ব টিকিয়ে রাখার প্রচেষ্টা। উদ্দীপকের কোম্পানিগুলোও স্বার্থরক্ষায় সরল মানুষের মাঝে ব্যাবসার জাল বিস্তার করেছে এবং মুনাফা অর্জন করে অস্তিত্ব টিকিয়ে রাখতে মরিয়া তাই বলা যায় যে, পরিস্থিতি স্বতন্ত্র হলেও উদ্দীপকের কোম্পানিগুলো ও মজিদের উদ্দেশ্য অভিন্ন।
HSC Bangla 1st Paper উপন্যাস : লালসালু CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 1st Paper · উপন্যাস : লালসালু · সৃজনশীল
"পরিস্থিতি স্বতন্ত্র হলেও উদ্দীপকের কোম্পানিগুলো ও মজিদের উদ্দেশ্য …
উদ্দীপক
Rajshahi · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর