উদ্দীপকের স্থানীয় ভিক্ষুকদের সাথে 'লালসালু' উপন্যাসে বর্ণিত মজিদের অনুসারীদের তুলনা কর।
উত্তর: বহিরাগতদের উপর হামলা চালানোর দিক দিয়ে উদ্দীপকের স্থানীয় ভিক্ষুকদের সঙ্গে 'লালসালু' উপন্যাসে বর্ণিত মজিদের অনুসারীদের তুলনা করা চলে। 'লালসালু' উপন্যাসে প্রতারক ধর্মব্যবসায়ী মজিদের প্রতি অন্ধবিশ্বাস ও আনুগত্যের জন্য তার অনুসারীরা আওয়ালপুরে আগত পিরের আস্তানায় হামলা চালায়। উদ্দীপকে উদরাজপুর নামে ছোট একটি গ্রামীণ বাজারের কথা বলা হয়েছে; যেখানে ফসলের মৌসুমে মানুষের হাতে টাকা আসে এবং দোকানগুলোতে ভিড় হয়। এ সময় ভিক্ষুদের আনাগোনা বেড়ে যায় এবং মানুষও টাকা-পয়সা দিয়ে সাহায্য করে। তাই স্থানীয় ভিক্ষুকরা বঞ্চিত হওয়ার ভয়ে লাঠিসোঁটা নিয়ে বহিরাগত ভিক্ষুকদের উপর হামলা চালায়। 'লালসালু' উপন্যাসেও মজিদের অনুসারী কিছু যুবক সেই অঞ্চলে আগত বহিরাগত পিরের উপর হামলা চালাতে যায়। ধর্মব্যবসায়ী মজিদ নিজের অস্তিত্ব রক্ষার প্রয়োজনে সেই পিরের আধিপত্যকে ম্লান করতে চায় এবং জরুরি বৈঠকে সবাইকে বলে যে, ওই পিরের উদ্দেশ্য সবাইকে বিপথে নেওয়া এবং জাহান্নামের পথে পরিচালিত করা। তাই সিদ্ধান্ত হয়- এ গ্রামের কেউ পিরের কাছে যাবে না। কিন্তু মজিদের অনুসারী কিছু যুবক জেহাদি জোশে বলীয়ান হয়ে সেই পির সাহেবের সভায় গিয়ে উপস্থিত হয়। মজিদের প্রতি অন্ধ আনুগত্যের জন্য ও ধর্মান্ধতার কারণে মজিদের অনুসারী যুবকরা বহিরাগত পিরের সভায় হামলা চালানোর দিকটি উদ্দীপকের স্থানীয় ভিক্ষুকদের সঙ্গে তুলনীয়। কেননা উদ্দীপকের স্থানীয় ভিক্ষুকরা তাদের প্রাপ্য ভিক্ষা থেকে বঞ্চিত হবে ভেবে বহিরাগতদের উপর হামলা চালায়। বহিরাগতদের উপর হামলা চালানোর দিক দিয়ে তারা তুলনীয়।
HSC Bangla 1st Paper উপন্যাস : লালসালু CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 1st Paper · উপন্যাস : লালসালু · সৃজনশীল
উদ্দীপকের স্থানীয় ভিক্ষুকদের সাথে 'লালসালু' উপন্যাসে বর্ণিত মজিদের …
উদ্দীপক
Jessore · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর