উদ্দীপকের 'চোরে চোরে মাসতুত ভাই' কথাটি 'লালসালু' উপন্যাসের ভণ্ড মজিদকে গ্রামের মাতব্বর খালেক ব্যাপারীর সকল বিষয়ে নিঃশর্ত সমর্থনকে নির্দেশ করে।
'লালসালু' উপন্যাসের খালেক ব্যাপারী মহব্বতনগর গ্রামের এক প্রভাবশালী চরিত্র। এ কারণে গ্রামে নবাগত মজিদ খালেক ব্যাপারীর সঙ্গে সখ্য গড়ে তোলে। খালেক ব্যাপারীর আশ্রয়ে থেকে ধর্মের ভয় দেখিয়ে গ্রামের সাধারণ মানুষের সঙ্গে শুরু করে প্রতারণা। গ্রামের সাধারণ মানুষ পূর্বে মাতব্বরকে ভয় পেলেও পরবর্তীতে মজিদকেই বেশি ভয় পায়। কেননা, মজিদ যা বলে বা করে খালেক ব্যাপারী তাতেই সম্মতি জানায়।
উদ্দীপকে উঠে এসেছে স্বরপুর গ্রামের মানুষের ওপর মাতব্বরের শাসন ও শোষণের কথা। তার অত্যাচারে যখন গ্রামের মানুষ জর্জরিত, সে সময় আবার গ্রামে এসে জোটে এক ডণ্ড চিকিৎসক। সে প্রথমেই মাতব্বরকে হাত করে। গ্রামে নিজেকে 'জিনের বাদশা' পরিচয় দিয়ে নানা ধরনের জটিল রোগের চিকিৎসা করতে শুরু করে। সাধারণ মানুষের সরলতার সুযোগ নিয়ে বিপুল সম্পদ গড়ে তোলে সে। কিন্তু তার বিরুদ্ধে মাতব্বরের কাছে অভিযোগ করলে তিনি তা আমলে নেন না। কেননা, ভণ্ড চিকিৎসকের সঙ্গে তার ভালো সম্পর্ক। যেমনটি আমরা লক্ষ করি, আলোচ্য উপন্যাসের ভণ্ড ধর্ম-ব্যবসায়ী মজিদকে গ্রামের মাতব্বর খালেক ব্যাপারীর সকল কাজে সমর্থন করায়। সুতরাং, উদ্দীপকের 'জিনের বাদশা' ও মাতব্বর এবং আলোচ্য উপন্যাসের মজিদ ও খালেক ব্যাপারী আমাদের প্রশ্নোক্ত উক্তিটিই স্মরণ করিয়ে দেয়।