“শস্যের চেয়ে টুপি বেশি, ধর্মের আগাছা বেশি,”— কথাটি দ্বারা কী বোঝানো হয়েছে ?
উত্তর: আলোচ্য উক্তিটি দ্বারা প্রচণ্ড অভাবের মধ্যে থেকেও সাধারণ মানুষের তা থেকে উত্তরণের চেষ্টার চেয়ে তথাকথিত ধর্মচর্চার প্রতি অধিক আগ্রহের দিকটিকে বোঝানো হয়েছে । 'লালসালু' উপন্যাসে অভাবপীড়িত এক জনবহুল অঞ্চলের কথা বলা হয়েছে। কিন্তু সেখানকার মানুষ অনাহার থেকে বাঁচতে ফসল উৎপাদনে যত্নশীল না হয়ে ধর্মচর্চায় বেশি ব্যস্ত থাকে। অর্থাৎ ফসল উৎপাদন করে অভাব দূর করার জন্য যতটুকু যত্নশীল হওয়া প্রয়োজন তা তারা করে না । পক্ষান্তরে তারা যে ধর্ম নিয়ে বাড়াবাড়ি করে সেটাও বাহ্যিক, এটা তাদের অন্তরের বিষয় হয়ে উঠতে পারেনি। আর এ কারণেই তাদের মন ধর্মীয় নানা কুসংস্কারে আচ্ছন্ন। এমনকি কেউ কেউ ধর্মকে ব্যক্তিস্বার্থে ব্যবহার করতেও পিছপা হয় না । আর তাই লেখক আলোচ্য উক্তিটি করেছেন।
HSC Bangla 1st Paper উপন্যাস : লালসালু CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 1st Paper · উপন্যাস : লালসালু · সৃজনশীল
“শস্যের চেয়ে টুপি বেশি, ধর্মের আগাছা বেশি,”— কথাটি দ্বারা কী বোঝান…
উদ্দীপক
Rajshahi · 2019
উত্তর
উত্তর
উত্তর
উত্তর