'আজ সেখানে নির্ভেজাল নিষ্ঠুর হিংস্রতা'- ব্যাখ্যা করো।
উত্তর: প্রশ্নোক্ত উক্তিটি দ্বারা রহিমার মনে স্বামী মজিদকে রাগান্বিত দেখে যে ভাবের উদয় হয়, সেটিকেই ইঙ্গিত করা হয়েছে। রহিমা তার স্বামী মজিদকে অনেকবার রেগে যেতে দেখেছে। তার মনে হয়, মজিদ যখন রাগ করে তখন তার রাগান্বিত মুখে কেমন যেন একটা সমবেদনার ও ধর্ম সংস্কারের ইচ্ছার কোমল আভা ছড়িয়ে থাকে। কিন্তু মজিদের দ্বিতীয় স্ত্রী জমিলার ঔদ্ধত্য যখন সীমাহীন হয়ে ওঠে তখন রহিমা যেন তার স্বামীর অন্য রূপ দেখতে পায়। তখন তার কাছে মনে হয়, মজিদের মুখে হিংস্রতার নিষ্ঠুর ছায়া পড়েছে। প্রশ্নোক্ত উক্তিটি দ্বারা একথাই বোঝানো হয়েছে।
HSC Bangla 1st Paper উপন্যাস : লালসালু CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 1st Paper · উপন্যাস : লালসালু · সৃজনশীল
'আজ সেখানে নির্ভেজাল নিষ্ঠুর হিংস্রতা'- ব্যাখ্যা করো।
উদ্দীপক
Sylhet · 2017
উত্তর
উত্তর
উত্তর
উত্তর