মজিদ কীভাবে মহব্বতনগর গ্রামে শিকড় গেড়েছিল?
উত্তর: মানুষের খোদাভীতিকে কাজে লাগিয়ে মাজার ব্যবসার মাধ্যমে মজিদ মহব্বতনগর গ্রামে শিকড় গেড়েছিল। এক নিরাকপড়া (বাতাসহীন স্তব্ধ গুমোট আবহাওয়া) শ্রাবণের দুপুরে মহব্বতনগর গ্রামে আগমন ঘটে মজিদের। সেখানে একটি পুরোনো কবরকে মোদাচ্ছের পীরের মাজার বলে দাবি করে সে। এই কবরকে কেন্দ্র করে মজিদ তার ধর্মব্যবসা শুরু করে। কিছুদিনের মধ্যেই সেখানে ঝকঝকে পয়সা, ঘষা পয়সা, সিকি-দুয়ানি-আধুলি, সত্যি টাকা, নকল টাকার ছড়াছড়ি হতে থাকে। এতে অর্থনৈতিকভাবে সমৃদ্ধ হয় সে। একই সাথে, রহিমাকে বিয়ে করে সংসার শুরু করে মজিদ। মানুষের মনে ধর্মভীতি জাগিয়ে সমাজেও নিজের আধিপত্য গড়ে তোলে সে। আর এভাবেই ধর্মকে পুঁজি করে মজিদ মহব্বতনগর গ্রামে শিকড় গেড়েছিল।
HSC Bangla 1st Paper উপন্যাস : লালসালু CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 1st Paper · উপন্যাস : লালসালু · সৃজনশীল
মজিদ কীভাবে মহব্বতনগর গ্রামে শিকড় গেড়েছিল?
উদ্দীপক
Dinajpur · 2017
উত্তর
উত্তর
উত্তর
উত্তর