উদ্দীপকের তপুর মাঝে ভণ্ডামি ও প্রতারণার মাধ্যমে প্রতিষ্ঠা লাভে 'লালসালু' উপন্যাসের মজিদের চরিত্র ফুটে উঠেছে।
'লালসালু' উপন্যাসের মজিদ ভাগ্যান্বেষণে বেরিয়েছিল। ঘুরতে ঘুরতে সে চলে আসে মহব্বতনগর গ্রামে। নাটকীয় ভঙ্গিমায় প্রবেশ করে গ্রামের সবাইকে সে এটা বিশ্বাস করিয়ে ফেলে যে, সে মোদাচ্ছের পীরের খাদেম। পীরের স্বপ্নাদেশেই সে এই গ্রামে এসেছে বলে গ্রামের লোকদের জানায়। অশিক্ষিত সরল মানুষগুলো তার কথা বিশ্বাস করে।
উদ্দীপকের তপুর ঘটনা ভিন্ন ভিন্নতায় হলেও উপন্যাসের মজিদের কথা মনে করিয়ে দেয়। কেননা, ভিন্ন প্রেক্ষাপটে হলেও তপুও মানুষকে ঠকায়। সরল মানুষকে ঠকিয়ে সে নিজের স্বার্থ হাসিল করে। মানুষকে ঠকিয়ে তপু অর্থনৈতিক প্রতিষ্ঠা পেয়ে যায়। একইভাবে উপন্যাসের মজিদও মহব্বতনগর গ্রামে অর্থনৈতিক প্রতিষ্ঠা লাভ করেছিল। তাই, বলা যায় যে, উদ্দীপকের তপুর মাঝে 'লালসালু' উপন্যাসের মজিদের চরিত্র ফুটে উঠেছে।