শেয়ারFacebookWhatsApp

'চোখে তার তেমনি শিকারির সূচাগ্র একাগ্রতা'- বুঝিয়ে লেখো।

উত্তর: তাহের সম্পর্কে বলা হয়েছে চোখে তার তেমনি শিকারির সূচাগ্র একাগ্রতা। তাহের-কাদের মাছ ধরছিল। কাদের সন্তর্পণে নৌকা চালাচ্ছিল আর তাহের নৌকার সম্মুখভাবে বসে ছিল। তাহেরের দৃষ্টি যেন সূচের অগ্রভাগের মতো তীক্ষ্মতাসম্পন্ন। যেখানেই মাছ থাকুক না কেন- দৃষ্টির সূক্ষ্মতায় তা তার চোখে ধরা পড়বেই।

HSC Bangla 1st Paper উপন্যাস : লালসালু CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Bangla 1st Paper · উপন্যাস : লালসালু · সৃজনশীল

'চোখে তার তেমনি শিকারির সূচাগ্র একাগ্রতা'- বুঝিয়ে লেখো।

উদ্দীপক

আটোয়ারী থানার 'বার আউলিয়া' নামক স্থানে বারোটি মাজার আছে। সেখানে বৈশাখ মাসের শেষ বৃহস্পতিবারকে কেন্দ্র করে গড়ে ওঠে ব্যবসা-বাণিজ্য। নানারকম ব্যবসার মাঝে কিছু অসাধু ব্যক্তি ধর্মকে আশ্রয় করে মানুষ ঠকানোর কাজ করে নিজেদের স্বার্থ হাসিল করে নেয়।

Jessore · 2017

উত্তর

কল মজিদ সবাইকে 'মিঞা' বলে সম্বোধন করে থাকেন।

উত্তর

তাহের সম্পর্কে বলা হয়েছে চোখে তার তেমনি শিকারির সূচাগ্র একাগ্রতা। তাহের-কাদের মাছ ধরছিল। কাদের সন্তর্পণে নৌকা চালাচ্ছিল আর তাহের নৌকার সম্মুখভাবে বসে ছিল। তাহেরের দৃষ্টি যেন সূচের অগ্রভাগের মতো তীক্ষ্মতাসম্পন্ন। যেখানেই মাছ থাকুক না কেন- দৃষ্টির সূক্ষ্মতায় তা তার চোখে ধরা পড়বেই।

উত্তর

উদ্দীপকের 'অসাধু ব্যক্তি' 'লালসালু'র মজিদ চরিত্রটিকে ইঙ্গিত করে। মজিদ 'লালসালু' উপন্যাসের কেন্দ্রীয় চরিত্র। সে একটি প্রতীকী চরিত্র, যার মধ্যে রয়েছে কুসংস্কার, শঠতা, প্রতারণা এবং অন্ধবিশ্বাস। অর্থনৈতিক প্রতিষ্ঠার জন্য সে মানুষের ধর্মবিশ্বাসকে ব্যবহার করে। অন্ধ ধর্মবিশ্বাসে পীরভক্তিতে তার প্রতিষ্ঠিত মাজারকে কেন্দ্র করে মহব্বতনগরের মানুষ ক্রমাগত তার কাছে ঠকতে থাকে। প্রচলিত বিশ্বাসের কাঠামো ও প্রথাবদ্ধ জীবনধারায় সে প্রভু হয়ে ওঠে। উদ্দীপকের এই 'অসাধু ব্যক্তি' 'লালসালু'র মজিদ চরিত্রকে ইঙ্গিত করে। মজিদ আগন্তুক হিসেবে মহব্বতনগরে এসেছিল। অথচ সেখানে মোদাচ্ছের পীরের মাজার প্রতিষ্ঠা করে। মহব্বতনগরের মানুষকে ধর্মকর্ম শেখানোর নামে সে মূলত নিজে আর্থিকভাবে লাভবান হয়। মানুষের বিশ্বাসকে পুঁজি করে তাদের ঠকিয়ে নিজের স্বার্থ হাসিল করে নেয়। এই অসাধু ব্যক্তি মূলত উপন্যাসের মজিদ চরিত্রকে ইঙ্গিত করে।

উত্তর

ধর্ম কখনো কখনো একশ্রেণির ব্যক্তির ব্যবসার উপজীব্য হয়ে উঠেছে'- উদ্দীপকের এই মন্তব্য এবং 'লালসালু' উপন্যাসে বর্ণিত বিষয়ে সাদৃশ্য থাকলেও উদ্দীপকের কাহিনি ও পরিণতির চেয়ে উপন্যাসের কাহিনি ও পরিণতি অধিকতর বৈচিত্র্যময়। 'লালসালু' উপন্যাসের বর্ণিত হয়েছে গ্রামীণ সমাজজীবনের নানা বাস্তবতা। অশিক্ষিত গ্রামীণ সমাজের নানা অসহায়ত্ব, গ্রামীণ নারীর বিপন্ন জীবন, প্রতিপত্তির কাছে মনুষ্যত্বের পরাজয়, ধর্মকে নিয়ে ব্যবসা- এসবই গ্রামীণ সমাজবাস্তবতার নানা প্রেক্ষাপট। আলোচ্য উপন্যাসে এসবকে কেন্দ্র করে কাহিনি ও কাহিনির পরিণতি লাভ করেছে। অপরদিকে উদ্দীপক আলোচ্য উপন্যাসের সমগ্র প্রেক্ষাপটকে উপস্থাপন করে না। উপন্যাসের আংশিক উপস্থাপন করে উদ্দীপকটি। উদ্দীপকে মন্তব্য করা হয়েছে, ধর্ম কখনো কখনো একশ্রেণির ব্যক্তির ব্যবসার উপজীব্য হয়ে উঠেছে। উদ্দীপকটি তাই আলোচ্য উপন্যাসের মজিদের অসাধু ভণ্ড আচরণকে স্মরণ করায়। এর সঙ্গে উদ্দীপকের সাদৃশ্য আছে। কিন্তু 'লালসালু' উপন্যাস যেন আরও বেশি কিছু। উদ্দীপক ও আলোচ্য উপন্যাস বিশ্লেষণ সাপেক্ষে বলা যায়, ধর্ম কখনো কখনো একশ্রেণির ব্যক্তির ব্যবসার উপজীব্য হয়ে উঠেছে। উদ্দীপকে অসাধু ব্যক্তি আর আলোচ্য উপন্যাসে মজিদ ধর্মকে পুঁজি করে ব্যবসা করে অর্থনৈতিক প্রতিষ্ঠা লাভ করে। অতএব উদ্দীপকের এই মন্তব্যটি সঠিক। কিন্তু 'লালসালু' উপন্যাসে আরো বৈচিত্র্যময় কাহিনি ও পরিণতি দেখতে পাই আমরা। দেখতে পাই খালেক ব্যাপারীর প্রতিপত্তির জোর, জমিলার তারুণ্যের জোর, রহিমার স্থির অবিচলতা, মজিদের ভণ্ডামিসহ আরো নানা দৃশ্য। তাই নিঃসন্দেহে বলা যায়, উদ্দীপকের কাহিনি ও পরিণতির চেয়ে উপন্যাসের কাহিনি ও পরিণতি অধিকতর বৈচিত্র্যময়।
HSCBangla 1st Paperউপন্যাস : লালসালুJessore
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.মজিদের মহব্বতনগর গ্রামে প্রবেশটা কেমন ছিল?

  • অবধারিত
  • নাটকীয়
  • কাব্যিক
  • স্বাভাবিক

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.' মাজারটি তার শক্তির মূল' বলতে কী বোঝানো হয়েছে?

  • বিশ্বাস
  • আনুগত্য
  • ভীতি
  • অনুরাগ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.উদ্দীপকের কামরুলের সঙ্গে 'লালসালু' উপন্যাসের কোন চরিত্রের মিল পাওয়া যায়?

  • তাহের
  • খালেক
  • আক্কাস
  • ধলা মিয়া

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.সৈয়দ ওয়ালীউল্লাহ্ কত সালে জন্মগ্রহণ করেন?

  • ১৯২০
  • ১৯২২
  • ১৮২০
  • ১৯২৬

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.সৈয়দ ওয়ালীউল্লাহ্ কোথায় জন্মগ্রহণ করেন?

  • চট্টগ্রাম
  • যশোর
  • রাজশাহী
  • খুলনা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.সৈয়দ ওয়ালীউল্লাহর পৈতৃক নিবাস কোন জেলায়?

  • ফেণী
  • নোয়াখালী
  • কুমিল্লা
  • চট্টগ্রাম

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.কোন বিষয়ে পড়ার জন্য সৈয়দ ওয়ালীউল্লাহ্ কলকাতা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন?

  • বাংলা সাহিত্য
  • বায়োলজি
  • অর্থনীতি
  • ইতিহাস

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.সৈয়দ ওয়ালীউল্লাহর কর্মজীবন শুরু হয় যে ইংরেজি দৈনিকে, সেটি কোথা থেকে প্রকাশিত হতো?

  • ঢাকা
  • চট্টগ্রাম
  • প্যারিস
  • কলকাতা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.সৈয়দ ওয়ালীউল্লাহ্ ঢাকা বেতারে সম্পাদক হিসেবে যোগ দেন কত সালে?

  • ১৯৪০ সালে
  • ১৯৪৫ সালে
  • ১৯৪৬ সালে
  • ১৯৪৭ সালে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.সৈয়দ ওয়ালীউল্লাহর সর্বশেষ কর্মস্থল কোনটি? [রা. বো. '১৯]

  • করাচি
  • লন্ডন
  • জার্মানি
  • প্যারিস

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.সৈয়দ ওয়ালীউল্লাহ কত খ্রিষ্টাব্দে মৃত্যুবরণ করেন?

  • ১৯৬৯
  • ১৯৭০
  • ১৯৭১
  • ১৯৭২

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.সৈয়দ ওয়ালীউল্লাহর 'নয়নচারা' গল্পগ্রন্থটি কত সালে প্রকাশিত হয়?

  • ১৯৪৮ সালে
  • ১৯৪৫ সালে
  • ১৯৫২ সালে
  • ১৯৬১ সালে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

মজিদের মহব্বতনগর গ্রামে প্রবেশটা কেমন ছিল?' মাজারটি তার শক্তির মূল' বলতে কী বোঝানো হয়েছে?উদ্দীপকের কামরুলের সঙ্গে 'লালসালু' উপন্যাসের কোন চরিত্রের মিল পাওয়া যায়?সৈয়দ ওয়ালীউল্লাহ্ কত সালে জন্মগ্রহণ করেন?সৈয়দ ওয়ালীউল্লাহ্ কোথায় জন্মগ্রহণ করেন?সৈয়দ ওয়ালীউল্লাহর পৈতৃক নিবাস কোন জেলায়?কোন বিষয়ে পড়ার জন্য সৈয়দ ওয়ালীউল্লাহ্ কলকাতা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন?সৈয়দ ওয়ালীউল্লাহর কর্মজীবন শুরু হয় যে ইংরেজি দৈনিকে, সেটি কোথা থেকে প্রকাশিত হতোসৈয়দ ওয়ালীউল্লাহ্ ঢাকা বেতারে সম্পাদক হিসেবে যোগ দেন কত সালে?সৈয়দ ওয়ালীউল্লাহর সর্বশেষ কর্মস্থল কোনটি? [রা. বো. '১৯]সৈয়দ ওয়ালীউল্লাহ কত খ্রিষ্টাব্দে মৃত্যুবরণ করেন?সৈয়দ ওয়ালীউল্লাহর 'নয়নচারা' গল্পগ্রন্থটি কত সালে প্রকাশিত হয়?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।