এদের দুঃখের কারণ প্রতারক শ্রেণীর মানুষ- উদ্দীপকের এ উক্তির আলোকে লালসালু উপন্যাসের চিত্র ফুটে উঠেছে।
সমাজে এমন কিছু মানুষ বাস করে যারা তাদের স্বার্থ উদ্ধারের জন্য যেকোনো হীন কাজ করতে দ্বিধাবোধ করে না। প্রয়োজনে তারা ধর্মকেও নিজেরে স্বার্থে ব্যবহার করে। এ ধরনের মানুষের উপস্থিতি এবং কর্মকাণ্ডের জন্য আমাদের সমাজ তথা জীবনযাত্রা এতটা পিছিয়ে।
'লালসালু' উপন্যাসে 'মজিদ' চরিত্রটির মাধ্যমে সমাজের মুখোশধারী এবং ধর্মের নামে ব্যবসা করা মানুষের চিত্র তুলে ধরা হয়েছে। মজিদ একজন ভণ্ড, মিথ্যাবাদী, নারীলোলুপ, হীনচেতা মানুষের প্রতিমূর্তি। সে নিজের স্বার্থ উদ্ধারের জন্য পারে না এমন কোনো কাজ নেই।
নিজের প্রয়োজনে সে ধর্ম এবং মানুষের ধর্মবিশ্বাসকে কাজে লাগায়। সে এককথায় বহুমুখী নেতিবাচক চরিত্রের অধিকারী।
অপরদিকে উদ্দীপকের সাধারণ মানুষের সরল প্রাণকে কিছু মানুষ ধর্মের কাজে ব্যবহার করে ্ফলে এরা অসন্তোষজনক। এই সরল প্রাণ মানুষদের ধর্মান্ধ করে ঠকায় ভন্ড ধার্মিকেরা।