উদ্দীপকের বিষয়বস্তু হচ্ছে লালসালু উপন্যাসের খন্ড চিত্র মাত্র ,পরিপূর্ণ নয় কারণ উদ্দীপকটি লালসালু উপন্যাসের একটা অংশকে তুলে ধরা হয়েছে কিন্তু লালসালু উপন্যাসের সমগ্র কাহিনী বিস্তৃত । উপন্যাস পর্যালোচনা করলে দেখা যায় সেখানে মজিদের মহব্বতপুর গ্রামে নাটকীয় প্রবেশ, লালসালু মাজার তৈরি ,অনেকগুলো বিবাহ মানুষকে ঠকানো অনেক ঘটনার সাথে জড়িত। সব মিলিয়ে একটা সামাজিক প্রতারণা ফুটে উঠেছে কিন্তু উদ্দীপকে শুধুমাত্র আকাশের স্কুল প্রতিষ্ঠা বন্ধ করা হয়েছে। এখানে ছমির মিয়া একজন প্রভাবশালী ব্যক্তি। তার স্বার্থকে হাসিল করার জন্য একটা কাজ বন্ধু ঘোষণা করেছেন কিন্তু লালসালু উপন্যাসের মসজিদ তার স্বার্থকে হাসিল করার জন্য পুরো গ্রামকে থমকে রেখেছেন। মানুষকে ঠকানোর প্ল্যান, বিবাহ সহ অনেক বিশয় উঠেছে। তাছাড়া মজিদ মহব্বতপুর গ্রামের স্থায়ী বাসিন্দা নয় তবুও সে ধর্মব্যবসা দিয়ে মানুষকে হাত কবজা করেছে । ওই এলাকার চেয়ারম্যান ও তার বসে চলে আসছে কিন্তু ছমির একজন প্রভাবশালী । সুতরাং উপরোক্ত আলোচনা থেকে বলা যায়, উদ্দীপকের বিষয়বস্তু লালসালু উপন্যাসের খন্ড চিত্র মাত্র।