"ধান দিয়া কী হইব, মানুষের জান যদি না থাকে?”- ব্যাখ্যা কর।
উত্তর: "ধান দিয়া কী হইব, মানুষের জান যদি না থাকে?"- কথাটি রহিমা বলেছে মজিদের উদ্দেশে জমিলার জান বাঁচানো প্রসঙ্গে। 'লালসালু' উপন্যাসে মজিদ অত্যন্ত কূটকৌশলী, ধর্মব্যবসায়ী, প্রতারক। সে তার দ্বিতীয় স্ত্রী জমিলাকে শাস্তি দিতে মাজারের খুঁটির সঙ্গে বেঁধে রাখে। ওই রাতে বাইরে ঝড় ও শিলাবৃষ্টি শুরু হয়। ওই সময় জমিলার কথা না ভেবে মজিদ মাঠের ধান নষ্ট হওয়ার কথা বলে। তখন রহিমা ক্ষোভ প্রকাশ করে জমিলাকে ঘরের ভেতরে নিয়ে আসতে মজিদকে উদ্দেশ করে প্রশ্নোক্ত কথাটি বলে।
HSC Bangla 1st Paper উপন্যাস : লালসালু CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 1st Paper · উপন্যাস : লালসালু · সৃজনশীল
"ধান দিয়া কী হইব, মানুষের জান যদি না থাকে?”- ব্যাখ্যা কর।
উদ্দীপক
Mymensingh · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর