"ওরা কী করে জানবে যে, ওটা মোদাচ্ছের পিরের মাজার?"-ব্যাখ্যা কর।
উত্তর: "ওরা কী করে জানবে যে, ওটা মোদাচ্ছের পিরের মাজার?"-উক্তিটি দ্বারা মহব্বতনগর গ্রামবাসীর ভাঙা কবরটা সম্পর্কে ধারণা না থাকার বিষয়টির প্রতি ইঙ্গিত করা হয়েছে। মজিদ মহব্বতনগর গ্রামে নাটকীয়ভাবে প্রবেশ করে বাঁশঝাড়ের মধ্যে অবস্থিত ভাঙা কবরটি দেখিয়ে সবাইকে মূর্খ বলে ধমক দেয়। মজিদ দাবি করে- ওই পুরানো ভাঙা কবরটি মোদাচ্ছের নামক এক কামেল পিরের। এতদিন তিনি জঙ্গলের মধ্যে থেকে কষ্ট পেয়ে পেয়ে অবশেষে মজিদকে স্বপ্নাদেশের মাধ্যমে মাজারের খেদমত করতে হুকুম দিয়েছেন। গ্রামের সাধারণ জনগোষ্ঠী সেই কথা শুনে হতবাক হয়ে যায়। কারণ তারা কখনো ভাবেইনি ঝোপঝাড়ে শিয়ালের বাসার মতো কোনো, কবর কামেল পিরের মাজার হতে পারে।
HSC Bangla 1st Paper উপন্যাস : লালসালু CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 1st Paper · উপন্যাস : লালসালু · সৃজনশীল
"ওরা কী করে জানবে যে, ওটা মোদাচ্ছের পিরের মাজার?"-ব্যাখ্যা কর।
উদ্দীপক
Dinajpur · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর