"গ্রামের লোকেরা যেন রহিমারই অন্য সংস্করণ।"- ব্যাখ্যা কর।
উত্তর: "গ্রামের লোকেরা যেন রহিমারই অন্য সংস্করণ"- কথাটি দ্বারা মহব্বতনগর গ্রামবাসী মজিদের প্রথম স্ত্রী রহিমার মতোই সহজ, সরল এবং মাজার ও মজিদকে ভয় পাওয়াকে বোঝানো হয়েছে। 'লালসালু' উপন্যাসে রহিমা স্বভাবে ধর্মভীরু, স্বামীভক্ত, কুসংস্কারে বিশ্বাসী এবং সহজ-সরল। রহিমার এই ভীতিবিহ্বল স্বভাব স্বত মজিদের কর্মকাণ্ডের অনুকূল। রহিমা নিজে মাজার সম্পর্কে যেমন বিশ্বাস করে, তেমনই সে অন্যকেও বিশ্বাস করতে অনুপ্রাণিত করে। রহিমার মতো মহব্বতনগর গ্রামের মানুষেরা সহজ-সরল, ধর্মভীরু। ফলে তারাও রহিমার মতো কুসংস্কারাচ্ছন্ন। এ বিষয়টি বোঝাতেই প্রশ্নোক্ত কথাটি বলা হয়েছে।
HSC Bangla 1st Paper উপন্যাস : লালসালু CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 1st Paper · উপন্যাস : লালসালু · সৃজনশীল
"গ্রামের লোকেরা যেন রহিমারই অন্য সংস্করণ।"- ব্যাখ্যা কর।
উদ্দীপক
Mymensingh · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর