উদ্দীপকে বর্ণিত গ্রামীণসমাজ, কুসংস্কার, ধর্মভীরুতা, ধর্মব্যবসায়ী, শোষক, প্রতারক, শঠ প্রভৃতি বিষয়গুলোর সাথে আলোচ্য 'লালসালু' উপন্যাসের বিভিন্ন বিষয়ের সাদৃশ্য রয়েছে।
'লালসালু' উপন্যাসে আমরা একটি গ্রামীণ পটভূমি পাই যেখানে অশিক্ষিত, ধর্মভীরু ও কুসংস্কারাচ্ছন্ন মানুষের বসবাস। এই মহব্বতনগর গ্রামে নাটকীয় ভঙ্গিতে প্রবেশ করে মজিদ নামের এক ব্যক্তি। এই ব্যক্তি অজ্ঞাত মানুষের কবরকে মাজার হিসেবে পরিচয় করিয়ে গ্রামের মানুষের সাথে প্রতিনিয়ত প্রতারণা করে যাচ্ছে। আর এভাবেই মানুষের মধ্যে মাজার ভীতি তৈরি করার মাধ্যমে মজিদ নিজের স্বার্থ উদ্ধার করে ।
উদ্দীপকে আমরা দেখি গ্রামীণসমাজ, কুসংস্কার, ধর্মভীরুতা, ধর্মব্যবসায়ী, শোষক, প্রতারক, শঠ, ভূস্বামী ইত্যাদি কিছু শব্দ, যা আমরা 'লালসালু' উপন্যাসের মধ্যে দেখি। যেখানে মানুষের ধর্মান্ধতাকে কাজে লাগায় ধর্মব্যবসায়ী মজিদ। গ্রামের কুসংস্কারাচ্ছন্ন মানুষকে প্রতারিত করে নিজে ভূস্বামী হয়ে ওঠে। অন্ধ ধর্মবিশ্বাসী মানুষগুলোর সাথে শঠতা করে গ্রামে বেশ প্রভাব বিস্তার করেছে।