শেয়ারFacebookWhatsApp

“ধান দিয়া কী হইব মানুষের জান যদি না থাকে?”- উক্তিটিতে বক্তার মনোভাব ব্যাখ্যা কর।

উত্তর: প্রশ্নোক্ত উক্তিটিতে 'লালসালু' উপন্যাসের রহিমার মাতৃহৃদয় বিচলিত হয়ে ওঠার দিকটি প্রতিফলিত হয়েছে। মজিদের প্রথম স্ত্রী রহিমা তাকে ভক্তি ও শ্রদ্ধা করে। কিন্তু মজিদ তার অল্পবয়সি দ্বিতীয় স্ত্রী জমিলার ওপর নিজের প্রভাব বিস্তারের জন্য নানা কৌশল অবলম্বন করে। এজন্য সে দুর্যোগপূর্ণ অন্ধকার রাতে জমিলাকে মাজারে বেঁধে রেখে আসে । মজিদ যখন জমিলাকে ঝড়বৃষ্টির রাতে একা মাজারে বেঁধে রেখে আসে, তখন রহিমা জমিলার কথা ভেবে বিচলিত ওঠে। জমিলার জন্য রহিমার মানসিক পরিবর্তন লক্ষ করে মজিদ তার মনোযোগ অন্যদিকে সরাতে চায়। তাই সে শিলাবৃষ্টির প্রসঙ্গ তুলে ধানের ক্ষতি হওয়ার কথা বলে । কিন্তু এ পরিস্থিতিতে স্বামীভক্ত রহিমা প্রতিবাদী ভাষায় মজিদকে প্রশ্নোক্ত উক্তিটি করে। রহিমার এই উক্তির দ্বারা তার মাতৃহৃদয়ে কমবয়সি জমিলার জন্য শঙ্কা ও সন্তানবাৎসল্যসুলভ মনোভাব প্রকাশ পেয়েছে।

HSC Bangla 1st Paper উপন্যাস : লালসালু CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Bangla 1st Paper · উপন্যাস : লালসালু · সৃজনশীল

“ধান দিয়া কী হইব মানুষের জান যদি না থাকে?”- উক্তিটিতে বক্তার মনোভাব…

উদ্দীপক

এমবিবিএস পাস করে রাগিব গ্রামে ফিরে আসে। সেখানে একটি হাসপাতাল প্রতিষ্ঠার উদ্যোগ নিতেই গ্রাম্য কবিরাজ ফাহাদ ক্ষেপে ওঠে এবং ষড়যন্ত্রের জাল বিস্তার করতে থাকে। গ্রামের মাতবর নওয়াজকে অর্থ দিয়ে হাত করে নেয় সে; রাগিবের প্রথম প্রচেষ্টা নস্যাৎ হয়ে যায়। কিন্তু থেমে যায়নি রাগিব। শহরে গিয়ে উপর মহলে তদবির করে সে সরকারি অনুমোদন ও অনুদান সংগ্রহ করে এবং গ্রামে হাসপাতাল প্রতিষ্ঠা করেই ছাড়ে।”

Dinajpur · 2022

উত্তর

হাসুনির মায়ের কাছে তার বাবা ভাজা চিড়া খেতে চেয়েছিল।

উত্তর

প্রশ্নোক্ত উক্তিটিতে 'লালসালু' উপন্যাসের রহিমার মাতৃহৃদয় বিচলিত হয়ে ওঠার দিকটি প্রতিফলিত হয়েছে। মজিদের প্রথম স্ত্রী রহিমা তাকে ভক্তি ও শ্রদ্ধা করে। কিন্তু মজিদ তার অল্পবয়সি দ্বিতীয় স্ত্রী জমিলার ওপর নিজের প্রভাব বিস্তারের জন্য নানা কৌশল অবলম্বন করে। এজন্য সে দুর্যোগপূর্ণ অন্ধকার রাতে জমিলাকে মাজারে বেঁধে রেখে আসে । মজিদ যখন জমিলাকে ঝড়বৃষ্টির রাতে একা মাজারে বেঁধে রেখে আসে, তখন রহিমা জমিলার কথা ভেবে বিচলিত ওঠে। জমিলার জন্য রহিমার মানসিক পরিবর্তন লক্ষ করে মজিদ তার মনোযোগ অন্যদিকে সরাতে চায়। তাই সে শিলাবৃষ্টির প্রসঙ্গ তুলে ধানের ক্ষতি হওয়ার কথা বলে । কিন্তু এ পরিস্থিতিতে স্বামীভক্ত রহিমা প্রতিবাদী ভাষায় মজিদকে প্রশ্নোক্ত উক্তিটি করে। রহিমার এই উক্তির দ্বারা তার মাতৃহৃদয়ে কমবয়সি জমিলার জন্য শঙ্কা ও সন্তানবাৎসল্যসুলভ মনোভাব প্রকাশ পেয়েছে।

উত্তর

'লালসালু' উপন্যাসের আক্কাস ও উদ্দীপকের রাগিবের মধ্যে চারিত্রিক দৃঢ়তার বৈসাদৃশ্য বিদ্যমান। 'লালসালু' উপন্যাসে সাধারণ মানুষের ওপর ধর্মের নামে শোষণের চিত্র তুলে ধরা হয়েছে। উপন্যাসের মহব্বতনগর গ্রামের মানুষ সহজ-সরল। সেই সহজ-সরল মানুষকে কিছু ধর্মান্ধ মানুষ ধর্মের নামে শোষণ ও নির্যাতন করে। সাধারণ মানুষকে অশিক্ষিত রেখে চিরকাল সেই শোষণ বিরাজিত পন্যাসের রহিমা ও রাখতে চায়। মহব্বতনগর গ্রামে জেঁকে বসা ধর্মের নামে শোষণ রোধ করতে গ্রামের একমাত্র শিক্ষিত ছেলে আক্কাস বিদ্যালয় প্রতিষ্ঠা করতে চায়। কিন্তু মজিদ তার স্বার্থের জন্য ধ্বংসাত্মক বলে ধর্মের দোহায় দিয়ে আক্কাসকে পাগল প্রতিপন্ন করে বিদ্যালয় প্রতিষ্ঠা বন্ধ করে দেয় । উদ্দীপকের রাগিব ছিল আক্কাসের মতো কুসংস্কার ও ধর্মান্ধদের বিরোধী। রাগিব এমবিবিএস পাশ, তাই সে কবিরাজি চিকিৎসার প্রতি আস্থাশীল নয়। গ্রামের মানুষের সুচিকিৎসা করার জন্য রাগিব গ্রামে হাসপাতাল স্থাপন করতে চান কিন্তু স্বার্থান্বেষী কবিরাজ বাধা প্রদান করে। তবে রাগিব সচেতন হওয়ায় গ্রাম্য কবিরাজের বাধায় থেমে যাননি । তিনি শহরে গিয়ে ঊর্ধ্বতন ব্যক্তির মাধ্যমে গ্রামে হাসপাতাল স্থাপন করে ধর্মান্ধ ও কুসংস্কারবাদীদের ষড়যন্ত্র ধ্বংস করে দেন । তাই বলা যায়, 'লালসালু' উপন্যাসের আক্কাস ও উদ্দীপকের রাগিবের মধ্যে চারিত্রিক দৃঢ়তার বৈসাদৃশ্য বিদ্যমান ।

উত্তর

“উদ্দীপকের ফাহাদ-নওয়াজের চরিত্র 'লালসালু' উপন্যাসের মজিদ- খালেক ব্যাপারীর চরিত্র একই সুতায় বাঁধা'- কারণ তারা প্রত্যেকেই শোষক । 'লালসালু' উপন্যাসের মজিদ-খালেক ব্যাপারী শোষক শ্রেণির প্রতিনিধি চরিত্র। মজিদ ধর্মের নামে মানুষকে শোষণ করে আর খালেক ব্যাপারী শোষণ করে জমিজোতের মাধ্যমে। সমাজের সাধারণ মানুষের শোষণের জন্য মজিদ ও খালেক ব্যাপারী একে অপরের পরিপুরক। মজিদ খালেক ব্যাপারীকে ব্যবহার করে আর খালেক ব্যাপারী মজিদের ধর্মীয় লেবাস ব্যবহার করে। ফলে সমাজের মানুষ টু-শব্দটি করতে পারে না। সকলে সবই বোঝে কিন্তু কেউ কিছু বলতে পারে না । মজিদ খালেক ব্যাপারীর সহযোগিতায় মহব্বতনগর গ্রামের সমাজ থেকে শুরু করে ব্যক্তিজীবন পর্যন্ত । শুরু করেছে। মজিদের কোনো ব্যাপারে খালেক ব্যাপারীর অমত নেই। কারণ খালেক ব্যাপারী উপলব্ধি করতে পেরেছেন যে, মজিদের বাইরে গেলে নিজের ক্ষতি । উদ্দীপকের ফাহাদ কবিরাজ ও নওয়াজ মাতবর একে অপরের ওপর নির্ভরশীল। ফাহাদ গ্রামে কবিরাজি চিকিৎসার নামে ব্যাবসা চালায়। কবিরাজি ব্যাবসার একটি অংশ গ্রামের মাতবর নওয়াজও ভোগ করে। তাই গ্রামে কবিরাজি ব্যাবসা চালু থাকলে অর্থনৈতিকভাবে লাভবান হওয়ার সুযোগ আছে। এই জন্য এমবিবিএস 'লালসালু' উপন্যাসে তৎকালীন সমা | ডাক্তার রাগিব গ্রামে হাসপাতাল প্রতিষ্ঠা করতে চাইলে উভয়ই একজোট | স্বরূপ উন্মোচন করা হয়েছে। এ হয়ে তার বিরোধিতা করে। উদ্দীপক ও 'লালসালু' উপন্যাসের আলোচনা সাপেক্ষে বলা যায় যে, স্বার্থের ব্যাপারে ফাহাদ-নওয়াজ এবং মজিদ ও খালেক ব্যাপারী একে অপরের পরিপূরক। কবিরাজি প্রথা চালু থাকলে মানুষকে ঠকিয়ে যেমন কবিরাজ লাভবান তেমনি গ্রাম্য মাতবরও লাভবান। ধর্মের নামে মজিদ যেমন মহব্বতনগরকে নিয়ন্ত্রণে নিয়েছিল, তাতে মজিদের পাশাপাশি খালেক ব্যাপারীও লাভ। ব্যক্তিস্বার্থের কারণে তাই কেউ কাউকে প্রতিবাদ না করে সহযোগিতা করে। তাই বলা যায়, স্বার্থের জন্য ফাহাদ-নওয়াজ আর 'লালসালু' উপন্যাসের মজিদ-খালেক ব্যাপারী একই সুতায় বাঁধা।
HSCBangla 1st Paperউপন্যাস : লালসালুDinajpur
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.মজিদের মহব্বতনগর গ্রামে প্রবেশটা কেমন ছিল?

  • অবধারিত
  • নাটকীয়
  • কাব্যিক
  • স্বাভাবিক

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.' মাজারটি তার শক্তির মূল' বলতে কী বোঝানো হয়েছে?

  • বিশ্বাস
  • আনুগত্য
  • ভীতি
  • অনুরাগ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.উদ্দীপকের কামরুলের সঙ্গে 'লালসালু' উপন্যাসের কোন চরিত্রের মিল পাওয়া যায়?

  • তাহের
  • খালেক
  • আক্কাস
  • ধলা মিয়া

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.সৈয়দ ওয়ালীউল্লাহ্ কত সালে জন্মগ্রহণ করেন?

  • ১৯২০
  • ১৯২২
  • ১৮২০
  • ১৯২৬

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.সৈয়দ ওয়ালীউল্লাহ্ কোথায় জন্মগ্রহণ করেন?

  • চট্টগ্রাম
  • যশোর
  • রাজশাহী
  • খুলনা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.সৈয়দ ওয়ালীউল্লাহর পৈতৃক নিবাস কোন জেলায়?

  • ফেণী
  • নোয়াখালী
  • কুমিল্লা
  • চট্টগ্রাম

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.কোন বিষয়ে পড়ার জন্য সৈয়দ ওয়ালীউল্লাহ্ কলকাতা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন?

  • বাংলা সাহিত্য
  • বায়োলজি
  • অর্থনীতি
  • ইতিহাস

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.সৈয়দ ওয়ালীউল্লাহর কর্মজীবন শুরু হয় যে ইংরেজি দৈনিকে, সেটি কোথা থেকে প্রকাশিত হতো?

  • ঢাকা
  • চট্টগ্রাম
  • প্যারিস
  • কলকাতা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.সৈয়দ ওয়ালীউল্লাহ্ ঢাকা বেতারে সম্পাদক হিসেবে যোগ দেন কত সালে?

  • ১৯৪০ সালে
  • ১৯৪৫ সালে
  • ১৯৪৬ সালে
  • ১৯৪৭ সালে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.সৈয়দ ওয়ালীউল্লাহর সর্বশেষ কর্মস্থল কোনটি? [রা. বো. '১৯]

  • করাচি
  • লন্ডন
  • জার্মানি
  • প্যারিস

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.সৈয়দ ওয়ালীউল্লাহ কত খ্রিষ্টাব্দে মৃত্যুবরণ করেন?

  • ১৯৬৯
  • ১৯৭০
  • ১৯৭১
  • ১৯৭২

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.সৈয়দ ওয়ালীউল্লাহর 'নয়নচারা' গল্পগ্রন্থটি কত সালে প্রকাশিত হয়?

  • ১৯৪৮ সালে
  • ১৯৪৫ সালে
  • ১৯৫২ সালে
  • ১৯৬১ সালে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

মজিদের মহব্বতনগর গ্রামে প্রবেশটা কেমন ছিল?' মাজারটি তার শক্তির মূল' বলতে কী বোঝানো হয়েছে?উদ্দীপকের কামরুলের সঙ্গে 'লালসালু' উপন্যাসের কোন চরিত্রের মিল পাওয়া যায়?সৈয়দ ওয়ালীউল্লাহ্ কত সালে জন্মগ্রহণ করেন?সৈয়দ ওয়ালীউল্লাহ্ কোথায় জন্মগ্রহণ করেন?সৈয়দ ওয়ালীউল্লাহর পৈতৃক নিবাস কোন জেলায়?কোন বিষয়ে পড়ার জন্য সৈয়দ ওয়ালীউল্লাহ্ কলকাতা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন?সৈয়দ ওয়ালীউল্লাহর কর্মজীবন শুরু হয় যে ইংরেজি দৈনিকে, সেটি কোথা থেকে প্রকাশিত হতোসৈয়দ ওয়ালীউল্লাহ্ ঢাকা বেতারে সম্পাদক হিসেবে যোগ দেন কত সালে?সৈয়দ ওয়ালীউল্লাহর সর্বশেষ কর্মস্থল কোনটি? [রা. বো. '১৯]সৈয়দ ওয়ালীউল্লাহ কত খ্রিষ্টাব্দে মৃত্যুবরণ করেন?সৈয়দ ওয়ালীউল্লাহর 'নয়নচারা' গল্পগ্রন্থটি কত সালে প্রকাশিত হয়?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।