“তারপর কতক্ষণ সে বজ্রাহতের মতো বসে থাকে।” উক্তিটি ব্যাখ্যা কর।
উত্তর: • “তারপর কতক্ষণ সে বজ্রাহতের মতো বসে থাকে।” এখানে আমেনা বিবিকে তালাক দেওয়ার কথা শুনে খালেক ব্যাপারীর ভেঙে পড়ার বিষয়টি বোঝানো হয়েছে। • 'লালসালু' উপন্যাসে খালেক ব্যাপারীর প্রথম স্ত্রী আমেনা বিবি নিঃসন্তান। তাই সন্তানের আশায় আওয়ালপুরের পিরের কাছ থেকে পানিপড়া আনতে চাইলে মজিদ তা জেনে ফেলে। এতে সে রাগান্বিত হয়ে আমেনা বিবিকে শাস্তি দিতে চায় কৌশলে । তাই নিজের মনগড়া চিকিৎসার নাম করে সে আমেনা বিবির উপর অপবাদ চাপায় । মাজারে পাক দেওয়ার সময় আমেনা বিবি অজ্ঞান হয়ে গেলে খালেক ব্যাপারীকে মজিদ তাকে তালাক দিতে বলে। একথা শুনে ব্যাপারী হকচকিয়ে যায় এবং সে বজ্রাহতের মতো কতক্ষণ বসে থাকে ।
HSC Bangla 1st Paper উপন্যাস : লালসালু CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 1st Paper · উপন্যাস : লালসালু · সৃজনশীল
“তারপর কতক্ষণ সে বজ্রাহতের মতো বসে থাকে।” উক্তিটি ব্যাখ্যা কর।
উদ্দীপক
ভিকারুননিসা নূন স্কুল এন্ড কলেজ · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর