“নবাগত লোকটির কোটরাগত চোখে আগুন” – কেন? ব্যাখ্যা কর।
উত্তর: “নবাগত লোকটির কোটরাগত চোখে আগুন” – এখানে মহব্বতনগর গ্রামে প্রবেশ করে গ্রামবাসীর প্রতি মজিদের রাগান্বিত হওয়ার বিষয়টি বোঝানো হয়েছে । • 'লালসালু' উপন্যাসে মজিদ তার অস্তিত্বের শিকড় গাঁড়ার জন্য নাটকীয়ভাবে মহব্বতনগর গ্রামে প্রবেশ করে। প্রবেশের পর খালেক ব্যাপারীর বাড়িতে গিয়ে গ্রামের লোকদের গালাগাল করতে থাকে। কারণ তারা জাহেল, বে-এলেম, আনপাড়হ্। মোদাচ্ছের পিরের মাজারকে তারা অযত্নে অবহেলায় ফেলে রেখেছে। এটা মূলত মজিদের একটি কূটকৌশল। পুরানো একটি কবরকে মাজার বানিয়ে নিজের স্বার্থ হাসিলের জন্যই মজিদ গ্রামবাসীকে ভয় দেখানোর জন্য তাদের উপর রাগ দেখায়। প্রশ্নোক্ত কথাটিতে মজিদের এই রাগান্বিত হওয়ার বিষয়টিই ফুটে উঠেছে ।
HSC Bangla 1st Paper উপন্যাস : লালসালু CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 1st Paper · উপন্যাস : লালসালু · সৃজনশীল
“নবাগত লোকটির কোটরাগত চোখে আগুন” – কেন? ব্যাখ্যা কর।
উদ্দীপক
ভিকারুননিসা নূন স্কুল এন্ড কলেজ · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর