শেয়ারFacebookWhatsApp

আক্কাসের বাবার নাম কী?

উত্তর: আক্কাসের বাবার নাম মোদাব্বের মিঞা ।

HSC Bangla 1st Paper উপন্যাস : লালসালু CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Bangla 1st Paper · উপন্যাস : লালসালু · সৃজনশীল

আক্কাসের বাবার নাম কী?

উদ্দীপক

মধ্যযুগের বাংলার নারীসমাজ শিক্ষার আলো থেকে অনেকটাই বঞ্চিত ছিল। শিক্ষাগ্রহণের সুযোগ তো তারা পেতই না বরং চার দেয়ালে বন্দি জীবন কাটাত। বিয়ের আগে বাবার বাড়িতে যেমন গৃহস্থালি কাজ করত বিয়ের পরে তেমনি। পুরুষতান্ত্রিক সমাজে সর্বদাই নারীরা ছিল অবহেলার পাত্র। পুরুষের হুকুম তামিল করা নারীদের অন্যতম প্রধান কাজ বলে বিবেচিত হতো ।

সিলেট এমসি কলেজ · 2024

উত্তর

আক্কাসের বাবার নাম মোদাব্বের মিঞা ।

উত্তর

সজোরে নড়তে থাকা পাখাটার পানে তাকিয়ে সে মূর্তিবৎ বসে থাকে' বলতে লেখক অপমানিত, ঈর্ষাকাতর মজিদের নির্লিপ্ত ভাবকে বুঝিয়েছেন ৷ • আওয়ালপুর গ্রামে নতুন এক পিরের আবির্ভাব ঘটে। সেই গ্রাম তখন লোকে লোকারণ্য। পিরের কীর্তিকলাপ দেখতে মজিদও সেখানে যায়। কিন্তু বেঁটে হওয়ার কারণে সে পিরের মুখ দেখতে পায় না, শুধু পাখা নাড়ানো দেখে। সবাই পিরকে নিয়ে ব্যস্ত, মজিদকে কেউ সমীহ করে না; এমনকি যারা তাকে চেনে তারাও না। এতে মজিদ অপমান বোধ করে । উপরন্তু যখন মতলুব খাঁ পিরের গুণাবলি ব্যাখ্যা করে এবং তা শুনে লোকজন ডুকরে কেঁদে ওঠে তখন মজিদ সজোরে নড়তে থাকা পাখাটার দিকে তাকিয়ে মূর্তির মতো বসে থাকে ।

উত্তর

'লালসালু' উপন্যাস ও উদ্দীপকের আলোকে বলা যায়, উদ্দীপকের বর্ণিত বিষয়গুলো রহিমার মধ্যে বিদ্যমান- মন্তব্যটি ব্যাখ্যা করা যায়। • আমাদের সমাজে নারীরা চিরকাল নিগৃহীত, বঞ্চিত ও লাঞ্ছনার শিকার হয়ে আসছে। তাদেরকে দাসী মনে করে পুরুষতান্ত্রিক সমাজ। বর্তমানে অবস্থায় কিছুটা পরিবর্তন ঘটলেও পুরুষের নির্যাতনের হাতিয়ার এখনও থেমে নেই । • উদ্দীপকে মধ্যযুগের মুসলিম নারীর জীবনচিত্র উন্মোচিত হয়েছে। সেই যুগে জ্ঞান ও কর্মে মুসলিম নারীরা অনেক পিছিয়ে ছিল। ধর্মের নাম তাদের ওপর নির্যাতন চালানো হতো। তাদের অবস্থা এমনই ছিল যে নিতান্তই হুকুম পালন ও ঘরকন্না ছাড়া অন্য সব বিষয়ে তাদের কোনো অধিকার ছিল না। আর 'লালসালু' উপন্যাসে রহিমা চরিত্রে এসব বৈশিষ্ট্য পাওয়া যায়। উপন্যাসে রহিমা একজন ধর্মভীরু মানুষ। তাই সে তার স্বামীকে ভয় পায়। বস্তুত তার জীবন ও মধ্যযুগের নারীদের মতোই কোনো স্বাধীনতা নেই। এভাবে উদ্দীপকে বর্ণিত বিষয়গুলো রহিমার মধ্যেও বিদ্যমান মন্তব্যটি যথার্থ।

উত্তর

উদ্দীপকে বিষয়টি 'লালসালু' উপন্যাসের একমাত্র বিষয় নয়। মন্তব্যটি যথার্থ । • আমাদের সমাজে নারীদের অন্তঃপুরে বন্দি করে রাখার প্রবণতাই বেশি। ধর্মের দোহাই দিয়ে নারীকে তার প্রাপ্য অধিকার দেয়া হয় না। আধুনিক শিক্ষা থেকে বঞ্চিত করে তাদেরকে কুসংস্কারে নিমজ্জিত রাখতে একটি মহল সদা তৎপর। তবে অনেক নারী এখন অধিকার সচেতন । এসবের বিরুদ্ধে ক্রমশ তারা প্রতিবাদী হচ্ছে। • উদ্দীপকে মধ্যযুগে নারীদের শোষণ, নিপীড়নের কথা বলা হয়েছে। তাদেরকে দাসী মনে করা হতো। তাদেরকে ঘর থেকে বাইরে বের হতে দেওয়া হতো না। উপন্যাসে রহিমার চরিত্র ঠিক তেমনটাই । মজিদ তাকে যেটা করতে বলে সে তা করতে বাধ্য। তার জীবনে কোনো স্বাধীনতা নেই । 'লালসালু' উপন্যাসে এ বিষয় ছাড়াও দেশ-কাল- সমাজবাস্তবতা যুগ যুগ ধরে শেকড় গাড়া কুসংস্কার, অন্ধবিশ্বাস ও ভীতির সঙ্গে সুদ্ধ জীবনাকাঙ্খার দ্বন্দ্ব; গ্রামবাসীর সরলতা ও ধর্মবিশ্বাসের সুযোগ নিয়ে প্রতারণার জাল বিস্তারের মাধ্যমে শাসন-শোষণ প্রতিষ্ঠা ইত্যাদি ফুটে উঠেছে যা উদ্দীপকে নেই। এসব দিক বিচারে উদ্দীপকের মন্তব্যটি যথার্থ।
HSCBangla 1st Paperউপন্যাস : লালসালুসিলেট এমসি কলেজ
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.মজিদের মহব্বতনগর গ্রামে প্রবেশটা কেমন ছিল?

  • অবধারিত
  • নাটকীয়
  • কাব্যিক
  • স্বাভাবিক

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.' মাজারটি তার শক্তির মূল' বলতে কী বোঝানো হয়েছে?

  • বিশ্বাস
  • আনুগত্য
  • ভীতি
  • অনুরাগ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.উদ্দীপকের কামরুলের সঙ্গে 'লালসালু' উপন্যাসের কোন চরিত্রের মিল পাওয়া যায়?

  • তাহের
  • খালেক
  • আক্কাস
  • ধলা মিয়া

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.সৈয়দ ওয়ালীউল্লাহ্ কত সালে জন্মগ্রহণ করেন?

  • ১৯২০
  • ১৯২২
  • ১৮২০
  • ১৯২৬

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.সৈয়দ ওয়ালীউল্লাহ্ কোথায় জন্মগ্রহণ করেন?

  • চট্টগ্রাম
  • যশোর
  • রাজশাহী
  • খুলনা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.সৈয়দ ওয়ালীউল্লাহর পৈতৃক নিবাস কোন জেলায়?

  • ফেণী
  • নোয়াখালী
  • কুমিল্লা
  • চট্টগ্রাম

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.কোন বিষয়ে পড়ার জন্য সৈয়দ ওয়ালীউল্লাহ্ কলকাতা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন?

  • বাংলা সাহিত্য
  • বায়োলজি
  • অর্থনীতি
  • ইতিহাস

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.সৈয়দ ওয়ালীউল্লাহর কর্মজীবন শুরু হয় যে ইংরেজি দৈনিকে, সেটি কোথা থেকে প্রকাশিত হতো?

  • ঢাকা
  • চট্টগ্রাম
  • প্যারিস
  • কলকাতা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.সৈয়দ ওয়ালীউল্লাহ্ ঢাকা বেতারে সম্পাদক হিসেবে যোগ দেন কত সালে?

  • ১৯৪০ সালে
  • ১৯৪৫ সালে
  • ১৯৪৬ সালে
  • ১৯৪৭ সালে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.সৈয়দ ওয়ালীউল্লাহর সর্বশেষ কর্মস্থল কোনটি? [রা. বো. '১৯]

  • করাচি
  • লন্ডন
  • জার্মানি
  • প্যারিস

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.সৈয়দ ওয়ালীউল্লাহ কত খ্রিষ্টাব্দে মৃত্যুবরণ করেন?

  • ১৯৬৯
  • ১৯৭০
  • ১৯৭১
  • ১৯৭২

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.সৈয়দ ওয়ালীউল্লাহর 'নয়নচারা' গল্পগ্রন্থটি কত সালে প্রকাশিত হয়?

  • ১৯৪৮ সালে
  • ১৯৪৫ সালে
  • ১৯৫২ সালে
  • ১৯৬১ সালে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

মজিদের মহব্বতনগর গ্রামে প্রবেশটা কেমন ছিল?' মাজারটি তার শক্তির মূল' বলতে কী বোঝানো হয়েছে?উদ্দীপকের কামরুলের সঙ্গে 'লালসালু' উপন্যাসের কোন চরিত্রের মিল পাওয়া যায়?সৈয়দ ওয়ালীউল্লাহ্ কত সালে জন্মগ্রহণ করেন?সৈয়দ ওয়ালীউল্লাহ্ কোথায় জন্মগ্রহণ করেন?সৈয়দ ওয়ালীউল্লাহর পৈতৃক নিবাস কোন জেলায়?কোন বিষয়ে পড়ার জন্য সৈয়দ ওয়ালীউল্লাহ্ কলকাতা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন?সৈয়দ ওয়ালীউল্লাহর কর্মজীবন শুরু হয় যে ইংরেজি দৈনিকে, সেটি কোথা থেকে প্রকাশিত হতোসৈয়দ ওয়ালীউল্লাহ্ ঢাকা বেতারে সম্পাদক হিসেবে যোগ দেন কত সালে?সৈয়দ ওয়ালীউল্লাহর সর্বশেষ কর্মস্থল কোনটি? [রা. বো. '১৯]সৈয়দ ওয়ালীউল্লাহ কত খ্রিষ্টাব্দে মৃত্যুবরণ করেন?সৈয়দ ওয়ালীউল্লাহর 'নয়নচারা' গল্পগ্রন্থটি কত সালে প্রকাশিত হয়?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।