শেয়ারFacebookWhatsApp

মজিদ কখন এবং কেন বিস্ময়করভাবে নিঃসঙ্গবোধ করে?

উত্তর: যে লোকটির কবরটিকে মজিদ মাজার বানিয়েছে, সেই মৃত লোকটিকে সে চেনে না বলে বিস্ময়করভাবে নিঃসঙ্গ বোধ করে । মজিদ নিজেকে প্রতিষ্ঠিত করতে একটি সাধারণ কবরকে পুণ্যবান লোকের মাজার বলে ঘোষণা করে সাধারণ মানুষের সঙ্গে প্রতারণার আশ্রয় নেয়। একসময় সে সমাজে প্রতিষ্ঠা পায়। কিন্তু তার মনে সবসময় ভয় কাজ করে। একদিন সন্ধ্যায় মাজারে একা একা দোয়া- দরুদ পড়ার সময় তার চোখে পড়ে মাজারের ঝালরওয়ালা সালু কাপড়টার এক কোণ উল্টে আছে। ঘরের ম্লান আলোয় কবরের সে অনাবৃত অংশটা মজিদের কাছে মৃত মানুষের খোলা চোখের মতো মনে হয়। কবরের কাপড় উল্টোনো নগ্ন অংশই হঠাৎ তাকে স্মরণ করিয়ে দেয় যে, মৃত লোকটিকে সে চেনে না। এবং চেনে না বলেই তার পাশে নিজেকে বিস্ময়করভাবে নিঃসঙ্গ বোধ করে মজিদ।

HSC Bangla 1st Paper উপন্যাস : লালসালু CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Bangla 1st Paper · উপন্যাস : লালসালু · সৃজনশীল

মজিদ কখন এবং কেন বিস্ময়করভাবে নিঃসঙ্গবোধ করে?

উদ্দীপক

জুয়েল প্রতিষ্ঠিত ডাক্তার কিন্তু পুরোনো ধ্যানধারণা আঁকড়ে থাকা পিতার কঠিন অসুখেও চিকিৎসাসেবা সে দিতে পারে না। তাবিজ-কবজ আর পানিপড়ায় বিশ্বাসী পিতা আমিরুল ডা. জুয়েলকে একরকম ত্যাজ্য করেছেন বলা যায়; কারণ গ্রামের গরিব মানুষদের জন্য ডা. জুয়েল আধুনিক এক হাসপাতাল প্রতিষ্ঠা করেছেন এবং তা তার পিতার মতোই কুসংস্কারাচ্ছন্ন ব্যক্তিবর্গের বিরুদ্ধে গিয়েই । তারা মনে করেন এতে ধর্মনাশ হচ্ছে আর তারা পাপের ভাগীদার হচ্ছে। মূলত এইসব কুসংস্কারের মূলে রয়েছে তাদের পীরসাহেব, যার পানিপড়া নিতে আজকাল খুব কম মানুষই আসে ।

হলিক্রস কলেজ · 2024

উত্তর

মহব্বতনগর গ্রামে মানুষের মুখে খোদাতালার নাম নেই এবং খোদাতালার প্রতি তাদের বিশ্বাসও নেই ।

উত্তর

যে লোকটির কবরটিকে মজিদ মাজার বানিয়েছে, সেই মৃত লোকটিকে সে চেনে না বলে বিস্ময়করভাবে নিঃসঙ্গ বোধ করে । মজিদ নিজেকে প্রতিষ্ঠিত করতে একটি সাধারণ কবরকে পুণ্যবান লোকের মাজার বলে ঘোষণা করে সাধারণ মানুষের সঙ্গে প্রতারণার আশ্রয় নেয়। একসময় সে সমাজে প্রতিষ্ঠা পায়। কিন্তু তার মনে সবসময় ভয় কাজ করে। একদিন সন্ধ্যায় মাজারে একা একা দোয়া- দরুদ পড়ার সময় তার চোখে পড়ে মাজারের ঝালরওয়ালা সালু কাপড়টার এক কোণ উল্টে আছে। ঘরের ম্লান আলোয় কবরের সে অনাবৃত অংশটা মজিদের কাছে মৃত মানুষের খোলা চোখের মতো মনে হয়। কবরের কাপড় উল্টোনো নগ্ন অংশই হঠাৎ তাকে স্মরণ করিয়ে দেয় যে, মৃত লোকটিকে সে চেনে না। এবং চেনে না বলেই তার পাশে নিজেকে বিস্ময়করভাবে নিঃসঙ্গ বোধ করে মজিদ।

উত্তর

সমাজের কল্যাণের স্বার্থে উদ্দীপকের প্রগতিশীল চরিত্র ডাক্তার জুয়েল হাসপাতাল প্রতিষ্ঠা করতে সক্ষম হলেও 'লালসালু' উপন্যাসের প্রগতিশীল চরিত্র আক্কাস স্কুল প্রতিষ্ঠা করতে পারেনি । 'লালসালু' উপন্যাসের অন্যতম শঠ, চরিত্র মজিদ। সে নাটকীয়ভাবে মহব্বতনগর গ্রামে প্ররেশ করে ধর্মভীরু মানুষকে বিভ্রান্ত করে। মক্তবের সংখ্যা বাড়ে মানুষের মধ্যে ধর্মভীড়তা বাড়তে থাকে ধীরে ধীরে, এবং গ্রামের মোদাব্বেরের ছেলে আক্কাস আলী স্কুল প্রতিষ্ঠা করতে চাইলে তাকে ভরা মজলিসে অপমান করা হয় এবং আক্কাস স্কুল প্রতিষ্ঠা করতে পারেনি। উদ্দীপকের ডা. জুয়েলের সাথে উপন্যাসের আক্কাস চরিত্রের কল্যাণকামী মানসিকতার মিল পরিলক্ষিত হয় অর্থাৎ উভয়ের মধ্যে কুসংস্কারের ঊর্ধ্বে উঠে প্রগতিশীল মানসিকতার সাদৃশ্য দেখা যায়। কিন্তু ডা. জুয়েল এখানে হাসপাতাল প্রতিষ্ঠা করতে সক্ষম হয় কিন্তু উপন্যাসের আক্কাস স্কুল প্রতিষ্ঠা করতে ব্যর্থ হয়। তাই দেখা যায়, উপন্যাসের এই বিষয়টি উদ্দীপকে বিপরীত আঙ্গিকে উপস্থাপিত হয়েছে।

উত্তর

নিজের স্বার্থের জন্য পীরসাহেব ও মজিদ দুজনই আধুনিকতার সুফল থেকে গ্রামের মানুষকে বঞ্চিত করেছে । মজিদ মহব্বতনগর গ্রামে প্রবেশ করে মোদাচ্ছের পীর নামক এক ভুয়া পীরের মাজার আবিষ্কার করে এবং মানুষকে ঠকিয়ে নিজের স্বার্থ উদ্ধার করে। মজিদ ধর্মকে ব্যবহার করে ধীরে ধীরে গ্রামে প্রভাব বিস্তার করে, মজিদ আক্কাসকে স্কুল প্রতিষ্ঠা করতে বাধা দেয়। ডাক্তারি ব্যবস্থাপত্রের বিরুদ্ধে গিয়ে মানুষকে পানিপড়া, তাবিজ-কবচ, ঝাড়ফুঁক ইত্যাদির মাধ্যমে চিকিৎসা করে থাকেন । উদ্দীপকের জুয়েল একজন ডাক্তার। কিন্তু তার বাবা তাবিজ-কবচ ও পানিপড়ায় বিশ্বাসী। কিন্তু জুয়েল তার পিতা এবং গ্রামের আরও কিছু মানুষের মতামত উপেক্ষা করে গ্রামে একটি হাসপাতাল নির্মাণ করেন । ফলে গ্রামের মানুষজন আধুনিকতার সুফল পেতে থাকে। ফলে আজকাল পীরসাহেবদের কাছে পানিপড়া ও তাবিজ নিতে খুব কম মানুষই আসে । 'লালসালু' উপন্যাসের মজিদ তার গ্রামের মানুষকে পানিপড়া, তাবিজ, ঝাড়ফুঁক ইত্যাদির মাধ্যমে ঠকায় । মানুষ যাতে আধুনিকতার সুফল পেতে না পারে এজন্য আক্কাসকে স্কুল প্রতিষ্ঠা করতে দেয়নি। উদ্দীপকের জুয়েল হাসপাতাল প্রতিষ্ঠা করলেও ওই অঞ্চলের পীর এখন মানুষকে তাবিজ- কবচ, পানিপড়া দিয়ে যাচ্ছে ফলে এক শ্রেণির গ্রামের মানুষ আধুনিক চিকিৎসা ব্যবস্থা গ্রহণ করতে পারছে না। অর্থাৎ দেখা যায় নিজ স্বার্থরক্ষায় ধর্মীয় বিশ্বাসকে কাজে লাগিয়ে মজিদ এবং উদ্দীপকের পীর গ্রামের মানুষকে আধুনিক সুযোগ-সুবিধার সুযোগ থেকে বঞ্চিত করেছেন ।
HSCBangla 1st Paperউপন্যাস : লালসালুহলিক্রস কলেজ
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.মজিদের মহব্বতনগর গ্রামে প্রবেশটা কেমন ছিল?

  • অবধারিত
  • নাটকীয়
  • কাব্যিক
  • স্বাভাবিক

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.' মাজারটি তার শক্তির মূল' বলতে কী বোঝানো হয়েছে?

  • বিশ্বাস
  • আনুগত্য
  • ভীতি
  • অনুরাগ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.উদ্দীপকের কামরুলের সঙ্গে 'লালসালু' উপন্যাসের কোন চরিত্রের মিল পাওয়া যায়?

  • তাহের
  • খালেক
  • আক্কাস
  • ধলা মিয়া

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.সৈয়দ ওয়ালীউল্লাহ্ কত সালে জন্মগ্রহণ করেন?

  • ১৯২০
  • ১৯২২
  • ১৮২০
  • ১৯২৬

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.সৈয়দ ওয়ালীউল্লাহ্ কোথায় জন্মগ্রহণ করেন?

  • চট্টগ্রাম
  • যশোর
  • রাজশাহী
  • খুলনা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.সৈয়দ ওয়ালীউল্লাহর পৈতৃক নিবাস কোন জেলায়?

  • ফেণী
  • নোয়াখালী
  • কুমিল্লা
  • চট্টগ্রাম

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.কোন বিষয়ে পড়ার জন্য সৈয়দ ওয়ালীউল্লাহ্ কলকাতা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন?

  • বাংলা সাহিত্য
  • বায়োলজি
  • অর্থনীতি
  • ইতিহাস

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.সৈয়দ ওয়ালীউল্লাহর কর্মজীবন শুরু হয় যে ইংরেজি দৈনিকে, সেটি কোথা থেকে প্রকাশিত হতো?

  • ঢাকা
  • চট্টগ্রাম
  • প্যারিস
  • কলকাতা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.সৈয়দ ওয়ালীউল্লাহ্ ঢাকা বেতারে সম্পাদক হিসেবে যোগ দেন কত সালে?

  • ১৯৪০ সালে
  • ১৯৪৫ সালে
  • ১৯৪৬ সালে
  • ১৯৪৭ সালে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.সৈয়দ ওয়ালীউল্লাহর সর্বশেষ কর্মস্থল কোনটি? [রা. বো. '১৯]

  • করাচি
  • লন্ডন
  • জার্মানি
  • প্যারিস

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.সৈয়দ ওয়ালীউল্লাহ কত খ্রিষ্টাব্দে মৃত্যুবরণ করেন?

  • ১৯৬৯
  • ১৯৭০
  • ১৯৭১
  • ১৯৭২

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.সৈয়দ ওয়ালীউল্লাহর 'নয়নচারা' গল্পগ্রন্থটি কত সালে প্রকাশিত হয়?

  • ১৯৪৮ সালে
  • ১৯৪৫ সালে
  • ১৯৫২ সালে
  • ১৯৬১ সালে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

মজিদের মহব্বতনগর গ্রামে প্রবেশটা কেমন ছিল?' মাজারটি তার শক্তির মূল' বলতে কী বোঝানো হয়েছে?উদ্দীপকের কামরুলের সঙ্গে 'লালসালু' উপন্যাসের কোন চরিত্রের মিল পাওয়া যায়?সৈয়দ ওয়ালীউল্লাহ্ কত সালে জন্মগ্রহণ করেন?সৈয়দ ওয়ালীউল্লাহ্ কোথায় জন্মগ্রহণ করেন?সৈয়দ ওয়ালীউল্লাহর পৈতৃক নিবাস কোন জেলায়?কোন বিষয়ে পড়ার জন্য সৈয়দ ওয়ালীউল্লাহ্ কলকাতা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন?সৈয়দ ওয়ালীউল্লাহর কর্মজীবন শুরু হয় যে ইংরেজি দৈনিকে, সেটি কোথা থেকে প্রকাশিত হতোসৈয়দ ওয়ালীউল্লাহ্ ঢাকা বেতারে সম্পাদক হিসেবে যোগ দেন কত সালে?সৈয়দ ওয়ালীউল্লাহর সর্বশেষ কর্মস্থল কোনটি? [রা. বো. '১৯]সৈয়দ ওয়ালীউল্লাহ কত খ্রিষ্টাব্দে মৃত্যুবরণ করেন?সৈয়দ ওয়ালীউল্লাহর 'নয়নচারা' গল্পগ্রন্থটি কত সালে প্রকাশিত হয়?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।

মজিদ কখন এবং কেন বিস্ময়করভাবে নিঃসঙ্গবোধ করে? | Prosthuti