শেয়ারFacebookWhatsApp

“খেলোয়াড় চলে গেছে, খেলবে কার সাথে।”- ব্যাখ্যা কর।

উত্তর: “খেলোয়াড় চলে গেছে, খেলবে কার সাথে।”— এ কথাটি দ্বারা তাহের-কাদেরের বাপের চলে যাওয়ায় তাদের মায়ের চুপচাপ থাকার বিষয়টিকে নির্দেশ করা হয়েছে । 'লালসালু' উপন্যাসে মজিদের চক্রান্তে তাহের-কাদেরের বাপকে নিজ মেয়ের কাছে অপমানিত হতে হয়। এতে তার আত্মসম্মানে আঘাত লাগে । বাবা হয়ে মেয়ের কাছে ক্ষমা চাইবে এ লজ্জা সে সহ্য করতে না পেরে বাড়ি থেকে নিরুদ্দেশ হয়ে যায়। তার চলে যাওয়ার ফলে তার স্ত্রী একা ও নিঃসঙ্গ হয়ে পড়ে। প্রতিপক্ষ হিসেবে স্বামী না থাকায় এখন সে আর ঝগড়া করে না, কারণ তার ঝগড়া করার কেউ নেই । তার এই অসহায় অবস্থা বোঝানোর জন্যই প্রশ্নোক্ত কথাটি বলা হয়েছে।

HSC Bangla 1st Paper উপন্যাস : লালসালু CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Bangla 1st Paper · উপন্যাস : লালসালু · সৃজনশীল

“খেলোয়াড় চলে গেছে, খেলবে কার সাথে।”- ব্যাখ্যা কর।

উদ্দীপক

আয়ান বিশ্ববিদ্যালয়ের তৃতীয় বর্ষের একজন মেধাবী শিক্ষার্থী। নিজ গ্রামের বাড়িতে একটি লাইব্রেরি প্রতিষ্ঠার উদ্যোগ নেয় সে। সবাই এ উদ্যোগকে স্বাগত জানিয়ে প্রয়োজনীয় বই, ঘর এবং অর্থ দিয়ে সহযোগিতা করতে থাকে। কিন্তু মসজিদের ইমাম এতে বাধা দেন এবং বলতে থাকেন, “লাইব্রেরির চেয়ে মাদ্রাসা প্রতিষ্ঠা করা বেশি গুরুত্বপূর্ণ। গ্রামের ছেলেমেয়েদেরকে কেবল ধর্মীয় শিক্ষা দিলেই চলবে।” ফলে লাইব্রেরি প্রতিষ্ঠার উদ্যোগ থেমে যায় এবং মাদ্রাসা প্রতিষ্ঠার কার্যক্রম শুরু হয় ।

সিলেট এমসি কলেজ · 2024

উত্তর

"ঠগ-পিরের পানি পড়ায় কি কোনো কাম হয়?”- উক্তিটি খালেক ব্যাপারীর।

উত্তর

“খেলোয়াড় চলে গেছে, খেলবে কার সাথে।”— এ কথাটি দ্বারা তাহের-কাদেরের বাপের চলে যাওয়ায় তাদের মায়ের চুপচাপ থাকার বিষয়টিকে নির্দেশ করা হয়েছে । 'লালসালু' উপন্যাসে মজিদের চক্রান্তে তাহের-কাদেরের বাপকে নিজ মেয়ের কাছে অপমানিত হতে হয়। এতে তার আত্মসম্মানে আঘাত লাগে । বাবা হয়ে মেয়ের কাছে ক্ষমা চাইবে এ লজ্জা সে সহ্য করতে না পেরে বাড়ি থেকে নিরুদ্দেশ হয়ে যায়। তার চলে যাওয়ার ফলে তার স্ত্রী একা ও নিঃসঙ্গ হয়ে পড়ে। প্রতিপক্ষ হিসেবে স্বামী না থাকায় এখন সে আর ঝগড়া করে না, কারণ তার ঝগড়া করার কেউ নেই । তার এই অসহায় অবস্থা বোঝানোর জন্যই প্রশ্নোক্ত কথাটি বলা হয়েছে।

উত্তর

উদ্দীপকের আয়ান 'লালসালু' উপন্যাসের আক্কাস চরিত্রের মিল আছে । উভয়ের মানসিকতা সমাজ সংস্কারের দিক থেকে প্রতিনিধিত্ব করে। • অশিক্ষা ও অসচেতনতার কারণে মানুষ কুসংস্কারে বিশ্বাস করে। গ্রামের সহজ সরল মানুষের এ বিশ্বাসকে আশ্রয় করে ধৃত স্বার্থপর ব্যক্তিরা তাদেরকে প্রতারণার ফাঁদে ফেলে ঠকায়। উদ্দীপকে আয়ান শিক্ষিত সচেতন যুবক। তার গ্রামের লাইব্রেরি প্রতিষ্ঠার র্মর উদ্যোগ নিলে ইমামের বাধার সম্মুখীন হন। ইমামের মতে শুধু ধর্মীয় শিক্ষায় নই শিক্ষিত হলেই হবে। উদ্দীপকের ইমাম যেমন আয়ানকে লাইব্রেরি প্রতিষ্ঠিত করতে দেয় না। ঠিক তেমনই 'লালসালু' উপন্যাসে মজিদ আক্কাসকে স্কুল প্রতিষ্ঠা করতে দেয়নি। আক্কাস ও তার গ্রামের স্কুল প্রতিষ্ঠা করতে চায়, কারণ স্কুলের অভাবে তার গ্রামের ছেলেমেয়েরা লেখাপড়া থেকে বঞ্চিত। সে চেয়েছিল তার গ্রামের ছেলেমেয়েদেরকে তি | শিক্ষিত ও কুসংস্কারমুক্ত করে গড়ে তুলতে। এদিক দিয়ে বিবেচনা করলে উদ্দীপকের আয়ান ও উপন্যাসের আক্কাস চরিত্রের মিল আছে।

উত্তর

উদ্দীপকের লাইব্রেরি এবং লালসালু উপন্যাসের স্কুল প্রতিষ্ঠার উদ্দেশ্য মূলত সমমাজ থেকে কুসংস্কার দূর করা, সেই উদ্যোগকে সফল করতে নানারিধ পদক্ষেপ গ্রহণ করা যেত। • সময়ের বিবর্তন হলেও কুসংস্কার আগের মতোই আছে। আধুনিক শিক্ষায় শিক্ষিত মানুষ তাদের বিদ্যা বুদ্ধি, বিবেক ও চেষ্টা দিয়ে সাধারণ মানুষের কল্যাণে কাজ করতে চায়। সেই ক্ষেত্রে এক শ্রেণির স্বার্থপর ব্যক্তির নানা কূট কৌশলের কারণে তা ব্যর্থ হয় । • 'লালসালু' উপন্যাসে মানুষ ধর্মান্ধ ও কুসংস্কারে আবদ্ধ। শিক্ষিত যুবক আক্কাস আধুনিক শিক্ষার মাধ্যমে কুসংস্কার দূর করার জন্য স্কুল । প্রতিষ্ঠা করতে চেয়েছিল । মজিদ তাতে বাধা দেয় উদ্দীপকের আয়ানের গ্রামেও লাইব্রেরি প্রতিষ্ঠায় একই বিষয় পরিক্ষিত হয় । • 'লালসালু' উপন্যাসে স্কুল প্রতিষ্ঠা এবং আয়ানের গ্রামে লাইব্রেরি গ প্রতিষ্ঠার ক্ষেত্রে সর্বপ্রথম তাদের সমাজ থেকে কুসংস্কার দূর করতে হবে। পাশাপাশি তাদেরকে আধুনিক শিক্ষার ব্যাপারে সচেতন করতে হবে। শিক্ষিত তরুণদের নিয়ে আধুনিক শিক্ষা নিয়ে সেমিনার বা সভার আয়োজন করতে হবে। সবচেয়ে বড় কথা, আজন্ম গেঁড়ে বসা ধর্মান্ধতা দূর করতে হবে তাদের মাঝে থেকে । এসব বিষয়গুলো নিয়ে উদ্যোগ নিলে আয়ানের গ্রামে লাইব্রেরি এবং মহব্বতনগরে গ্রামে স্কুল প্রতিষ্ঠা করা যেত।
HSCBangla 1st Paperউপন্যাস : লালসালুসিলেট এমসি কলেজ
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.মজিদের মহব্বতনগর গ্রামে প্রবেশটা কেমন ছিল?

  • অবধারিত
  • নাটকীয়
  • কাব্যিক
  • স্বাভাবিক

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.' মাজারটি তার শক্তির মূল' বলতে কী বোঝানো হয়েছে?

  • বিশ্বাস
  • আনুগত্য
  • ভীতি
  • অনুরাগ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.উদ্দীপকের কামরুলের সঙ্গে 'লালসালু' উপন্যাসের কোন চরিত্রের মিল পাওয়া যায়?

  • তাহের
  • খালেক
  • আক্কাস
  • ধলা মিয়া

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.সৈয়দ ওয়ালীউল্লাহ্ কত সালে জন্মগ্রহণ করেন?

  • ১৯২০
  • ১৯২২
  • ১৮২০
  • ১৯২৬

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.সৈয়দ ওয়ালীউল্লাহ্ কোথায় জন্মগ্রহণ করেন?

  • চট্টগ্রাম
  • যশোর
  • রাজশাহী
  • খুলনা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.সৈয়দ ওয়ালীউল্লাহর পৈতৃক নিবাস কোন জেলায়?

  • ফেণী
  • নোয়াখালী
  • কুমিল্লা
  • চট্টগ্রাম

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.কোন বিষয়ে পড়ার জন্য সৈয়দ ওয়ালীউল্লাহ্ কলকাতা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন?

  • বাংলা সাহিত্য
  • বায়োলজি
  • অর্থনীতি
  • ইতিহাস

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.সৈয়দ ওয়ালীউল্লাহর কর্মজীবন শুরু হয় যে ইংরেজি দৈনিকে, সেটি কোথা থেকে প্রকাশিত হতো?

  • ঢাকা
  • চট্টগ্রাম
  • প্যারিস
  • কলকাতা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.সৈয়দ ওয়ালীউল্লাহ্ ঢাকা বেতারে সম্পাদক হিসেবে যোগ দেন কত সালে?

  • ১৯৪০ সালে
  • ১৯৪৫ সালে
  • ১৯৪৬ সালে
  • ১৯৪৭ সালে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.সৈয়দ ওয়ালীউল্লাহর সর্বশেষ কর্মস্থল কোনটি? [রা. বো. '১৯]

  • করাচি
  • লন্ডন
  • জার্মানি
  • প্যারিস

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.সৈয়দ ওয়ালীউল্লাহ কত খ্রিষ্টাব্দে মৃত্যুবরণ করেন?

  • ১৯৬৯
  • ১৯৭০
  • ১৯৭১
  • ১৯৭২

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.সৈয়দ ওয়ালীউল্লাহর 'নয়নচারা' গল্পগ্রন্থটি কত সালে প্রকাশিত হয়?

  • ১৯৪৮ সালে
  • ১৯৪৫ সালে
  • ১৯৫২ সালে
  • ১৯৬১ সালে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

মজিদের মহব্বতনগর গ্রামে প্রবেশটা কেমন ছিল?' মাজারটি তার শক্তির মূল' বলতে কী বোঝানো হয়েছে?উদ্দীপকের কামরুলের সঙ্গে 'লালসালু' উপন্যাসের কোন চরিত্রের মিল পাওয়া যায়?সৈয়দ ওয়ালীউল্লাহ্ কত সালে জন্মগ্রহণ করেন?সৈয়দ ওয়ালীউল্লাহ্ কোথায় জন্মগ্রহণ করেন?সৈয়দ ওয়ালীউল্লাহর পৈতৃক নিবাস কোন জেলায়?কোন বিষয়ে পড়ার জন্য সৈয়দ ওয়ালীউল্লাহ্ কলকাতা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন?সৈয়দ ওয়ালীউল্লাহর কর্মজীবন শুরু হয় যে ইংরেজি দৈনিকে, সেটি কোথা থেকে প্রকাশিত হতোসৈয়দ ওয়ালীউল্লাহ্ ঢাকা বেতারে সম্পাদক হিসেবে যোগ দেন কত সালে?সৈয়দ ওয়ালীউল্লাহর সর্বশেষ কর্মস্থল কোনটি? [রা. বো. '১৯]সৈয়দ ওয়ালীউল্লাহ কত খ্রিষ্টাব্দে মৃত্যুবরণ করেন?সৈয়দ ওয়ালীউল্লাহর 'নয়নচারা' গল্পগ্রন্থটি কত সালে প্রকাশিত হয়?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।