শেয়ারFacebookWhatsApp

"যত ভাবে কথাটা, তত জ্বলে ওঠে বুড়ো।"- কেন?

উত্তর: "যত ভাবে কথাটা, তত জ্বলে ওঠে বুড়ো।"- কথাটিতে তাহেরের বাবা-মায়ের ঝগড়ার গোপন বিষয়টি হাসুনির মা মজিদকে জানিয়ে দেওয়ার বিষয়টি ভেবে তাহেরের পিতা রাগে, ক্ষোভে জ্বলে ওঠে। 'লালসালু' উপন্যাসে ঝগড়ার একপর্যায়ে তাহেরের মা তাহেরের বাবাকে কাবু করার জন্য তাহের-কাদের বৃদ্ধের ঔরসজাত সন্তান না বলে দাবি করে। এই কথা হাসুনির মা রহিমাকে জানিয়ে বুড়ো-বুড়ির ঝগড়ার একটা প্রতিকার চায়। ওই কথাটি রহিমার কাছ থেকে মজিদ জানতে পেরে তাহেরের বাপকে ডেকে পাঠায়। এমন কথা যেন তার স্ত্রী আর না বলে এই বিষয়ে সতর্ক করে তাকে শাসায়। তখন এই গোপন কথাটি বাইরে জানিয়ে দেওয়ায় তাহেরের বাবা মেয়েকে সন্দেহ করে এবং রাগে ও ক্ষেভে জ্বলতে থাকে।

HSC Bangla 1st Paper উপন্যাস : লালসালু CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Bangla 1st Paper · উপন্যাস : লালসালু · সৃজনশীল

"যত ভাবে কথাটা, তত জ্বলে ওঠে বুড়ো।"- কেন?

উদ্দীপক

হালিমা দরিদ্র কৃষাণী। বিয়ের দশ বছর পরও কোনো সন্তান না হওয়ায় এতিম একটা মেয়েকে সে লালন-পালন করে। কিন্তু তার স্বামী অন্যের মেয়েকে মেনে নিতে পারে না; প্রায়ই মেয়েটাকে মারধর করে। এতে হালিমা স্বামীর বিরুদ্ধে রুখে দাঁড়ায়। শুধু মেয়ের জন্য ঘর ছেড়ে চলে যায় বাপের বাড়ি।

Chittagong · 2024

উত্তর

আওয়ালপুরের পিরের প্রধান মুরিদ হলো মতলুব খাঁ।

উত্তর

"যত ভাবে কথাটা, তত জ্বলে ওঠে বুড়ো।"- কথাটিতে তাহেরের বাবা-মায়ের ঝগড়ার গোপন বিষয়টি হাসুনির মা মজিদকে জানিয়ে দেওয়ার বিষয়টি ভেবে তাহেরের পিতা রাগে, ক্ষোভে জ্বলে ওঠে। 'লালসালু' উপন্যাসে ঝগড়ার একপর্যায়ে তাহেরের মা তাহেরের বাবাকে কাবু করার জন্য তাহের-কাদের বৃদ্ধের ঔরসজাত সন্তান না বলে দাবি করে। এই কথা হাসুনির মা রহিমাকে জানিয়ে বুড়ো-বুড়ির ঝগড়ার একটা প্রতিকার চায়। ওই কথাটি রহিমার কাছ থেকে মজিদ জানতে পেরে তাহেরের বাপকে ডেকে পাঠায়। এমন কথা যেন তার স্ত্রী আর না বলে এই বিষয়ে সতর্ক করে তাকে শাসায়। তখন এই গোপন কথাটি বাইরে জানিয়ে দেওয়ায় তাহেরের বাবা মেয়েকে সন্দেহ করে এবং রাগে ও ক্ষেভে জ্বলতে থাকে।

উত্তর

উদ্দীপকে 'লালসালু' উপন্যাসের রহিমার মাতৃস্নেহের বিষয়টি ফুটে উঠেছে। যেকোনো নারীই মাতৃত্বের স্বাদ পেতে চায়। কিন্তু এমন অনেক নারী আছেন যারা দুর্ভাগ্যবশত মা হতে পারেন না। তাদের অনেকেই অন্যের সন্তানকে দত্তক নেওয়ার মাধ্যমে মাতৃত্বের বাসনা পূর্ণ করেন। উদ্দীপকের হালিমা বিয়ের দশ বছর হওয়ার পরও মা হতে না পারায় এতিম এক মেয়েকে নিজের মেয়ের মতো করে লালন-পালন করে। কিন্তু তার স্বামী এই বিষয়টি মেনে নিতে পারে না এবং মেয়েটাকে প্রায়ই মারধর করে। এমতাবস্থায় হালিমা স্বামীর বিরুদ্ধে রুখে দাঁড়ায় এবং সন্তানের জন্য স্বামীর ঘর ত্যাগ করে। একইভাবে, 'লালসালু' উপন্যাসের রহিমাও সতিন অল্পবয়সি জমিলাকে সন্তানের মতো ভালোবাসে। এমনকি তাকে অত্যাচার করায় স্বামীর মুখের ওপর কথা বলে। এভাবে উদ্দীপকের হালিমার মাঝে 'লালসালু' উপন্যাসের রহিমার মাতৃস্নেহের দিকটিই প্রকাশ পেয়েছে।

উত্তর

"উদ্দীপকের হালিমা ও উপন্যাসের রহিমা চিরন্তন মাতৃহৃদয়ের উদাহরণ।"- মন্তব্যটি যথার্থ বলেই আমি মনে করি। মাতৃস্নেহের কোনো তুলনা হয় না। মা তার সন্তানদের হৃদয় দিয়ে ভালোবাসেন। সন্তানের জন্য যেকোনো ত্যাগ স্বীকারেও পিছপা হন না। প্রয়োজনে নিজের জীবন দিয়ে হলেও সন্তানদের রক্ষা করেন। 'লালসালু' উপন্যাসে রহিমা শাশ্বত মাতৃহৃদয়ের সার্থক প্রতিমূর্তি। তার নিজের সন্তান না থাকালেও সন্তানস্নেহের অভাব নেই। কিশোরী জমিলাকে বশে আনতে মাজারের খুঁটির সঙ্গে বেঁধে রাখলে সে মজিদের বিরুদ্ধে কথা বলে, প্রতিবাদ করে। উদ্দীপকের দরিদ্র কৃষাণি হালিমারও সন্তান নেই। বিয়ের পর দীর্ঘ দশ বছর কেটে গেলেও দুর্ভাগ্যক্রমে সে মা হতে পারেনি। তাই এতিম এক মেয়েকে সে স্নেহ- ভালোবাসা দিয়ে লালন-পালন করে। পরের সন্তানের প্রতি স্ত্রীর এই ভালোবাসাকে তার স্বামী মেনে নিতে পারে না। তাই প্রায়ই সে মেয়েটাকে মারধর করে। এমতাবস্থায় সন্তানবৎসল হালিমা স্বামীর বিরুদ্ধে রুখে দাঁড়ায় এবং তার ঘর ত্যাগ করে বাপের বাড়ি চলে যায়। 'লালসালু' উপন্যাসের মজিদের প্রথম স্ত্রী রহিমা ছিল নিঃসন্তান। তাই মজিদ দ্বিতীয় বিয়ে করার পর অল্পবয়সি জমিলাকে দেখে তার মনে মাতৃভাব জাগে এবং সে তাকে মাতৃস্নেহেই আগলে রাখতে চায়। বস্তুত সতিন জমিলাকে কেন্দ্র করেই তার মাতৃহৃদয় যেন পূর্ণতা লাভ করে। একইভাবে উদ্দীপকের হালিমার সন্তান না হলে এতিম এক মেয়েকেই সে সন্তানস্নেহে লালন-পালন করে। উভয় ক্ষেত্রে এমন আচরণ তাদের চিরায়ত মাতৃহৃদয়কেই আমাদের সামনে উপস্থাপন করে। এই দিক বিবেচনায় প্রশ্নোক্ত মন্তব্যটি যথার্থ।
HSCBangla 1st Paperউপন্যাস : লালসালুChittagong
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.মজিদের মহব্বতনগর গ্রামে প্রবেশটা কেমন ছিল?

  • অবধারিত
  • নাটকীয়
  • কাব্যিক
  • স্বাভাবিক

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.' মাজারটি তার শক্তির মূল' বলতে কী বোঝানো হয়েছে?

  • বিশ্বাস
  • আনুগত্য
  • ভীতি
  • অনুরাগ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.উদ্দীপকের কামরুলের সঙ্গে 'লালসালু' উপন্যাসের কোন চরিত্রের মিল পাওয়া যায়?

  • তাহের
  • খালেক
  • আক্কাস
  • ধলা মিয়া

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.সৈয়দ ওয়ালীউল্লাহ্ কত সালে জন্মগ্রহণ করেন?

  • ১৯২০
  • ১৯২২
  • ১৮২০
  • ১৯২৬

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.সৈয়দ ওয়ালীউল্লাহ্ কোথায় জন্মগ্রহণ করেন?

  • চট্টগ্রাম
  • যশোর
  • রাজশাহী
  • খুলনা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.সৈয়দ ওয়ালীউল্লাহর পৈতৃক নিবাস কোন জেলায়?

  • ফেণী
  • নোয়াখালী
  • কুমিল্লা
  • চট্টগ্রাম

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.কোন বিষয়ে পড়ার জন্য সৈয়দ ওয়ালীউল্লাহ্ কলকাতা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন?

  • বাংলা সাহিত্য
  • বায়োলজি
  • অর্থনীতি
  • ইতিহাস

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.সৈয়দ ওয়ালীউল্লাহর কর্মজীবন শুরু হয় যে ইংরেজি দৈনিকে, সেটি কোথা থেকে প্রকাশিত হতো?

  • ঢাকা
  • চট্টগ্রাম
  • প্যারিস
  • কলকাতা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.সৈয়দ ওয়ালীউল্লাহ্ ঢাকা বেতারে সম্পাদক হিসেবে যোগ দেন কত সালে?

  • ১৯৪০ সালে
  • ১৯৪৫ সালে
  • ১৯৪৬ সালে
  • ১৯৪৭ সালে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.সৈয়দ ওয়ালীউল্লাহর সর্বশেষ কর্মস্থল কোনটি? [রা. বো. '১৯]

  • করাচি
  • লন্ডন
  • জার্মানি
  • প্যারিস

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.সৈয়দ ওয়ালীউল্লাহ কত খ্রিষ্টাব্দে মৃত্যুবরণ করেন?

  • ১৯৬৯
  • ১৯৭০
  • ১৯৭১
  • ১৯৭২

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.সৈয়দ ওয়ালীউল্লাহর 'নয়নচারা' গল্পগ্রন্থটি কত সালে প্রকাশিত হয়?

  • ১৯৪৮ সালে
  • ১৯৪৫ সালে
  • ১৯৫২ সালে
  • ১৯৬১ সালে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

মজিদের মহব্বতনগর গ্রামে প্রবেশটা কেমন ছিল?' মাজারটি তার শক্তির মূল' বলতে কী বোঝানো হয়েছে?উদ্দীপকের কামরুলের সঙ্গে 'লালসালু' উপন্যাসের কোন চরিত্রের মিল পাওয়া যায়?সৈয়দ ওয়ালীউল্লাহ্ কত সালে জন্মগ্রহণ করেন?সৈয়দ ওয়ালীউল্লাহ্ কোথায় জন্মগ্রহণ করেন?সৈয়দ ওয়ালীউল্লাহর পৈতৃক নিবাস কোন জেলায়?কোন বিষয়ে পড়ার জন্য সৈয়দ ওয়ালীউল্লাহ্ কলকাতা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন?সৈয়দ ওয়ালীউল্লাহর কর্মজীবন শুরু হয় যে ইংরেজি দৈনিকে, সেটি কোথা থেকে প্রকাশিত হতোসৈয়দ ওয়ালীউল্লাহ্ ঢাকা বেতারে সম্পাদক হিসেবে যোগ দেন কত সালে?সৈয়দ ওয়ালীউল্লাহর সর্বশেষ কর্মস্থল কোনটি? [রা. বো. '১৯]সৈয়দ ওয়ালীউল্লাহ কত খ্রিষ্টাব্দে মৃত্যুবরণ করেন?সৈয়দ ওয়ালীউল্লাহর 'নয়নচারা' গল্পগ্রন্থটি কত সালে প্রকাশিত হয়?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।