"বিশ্বাসের পাথরে যেন খোদাই সে চোখ"- উক্তিটি ব্যাখ্যা কর।
উত্তর: "বিশ্বাসের পাথরে যেন খোদাই সে চোখ”- কথাটি দ্বারা প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত দিশেহারা মানুষের কাছে ধর্মের প্রতি গভীর বিশ্বাসের বিষয়টিকে বোঝানো হয়েছে। 'লালসালু' উপন্যাসে মহব্বতনগর গ্রামের লোকজন অশিক্ষিত, কুসংস্কারাচ্ছন্ন, অন্ধ ধর্মবিশ্বাসী। ধর্মব্যবসায়ী ভণ্ড মজিদ যা বলে তাই তারা বিশ্বাস করে। গ্রামের মানুষের হাড়ভাঙা পরিশ্রমের সোনালি ফসল প্রচন্ড ঝড় ও শিলাবৃষ্টিতে নষ্ট হয়ে যায়। অনিশ্চিত ভবিষ্যতের ভাবনায় কৃষকরা ব্যাকুল হয়। খেতের প্রান্তে জড়ো হওয়া লোকজনের কারও মুখে কথা নেই। মজিদকে দেখে কেউ একজন হাহাকার করে ওঠে। তখন মজিদ তাদের বলে- 'খোদার উপর তোয়াক্কল রাখো।' এ সময় ক্ষতিগ্রস্ত গ্রামবাসীর মুখে আর কোনো কথা জোগায় না। তারা ঝরে পড়া ধানের ধ্বংসস্তূপ প্রত্যক্ষ করে। ভাবলেশহীন তাদের দৃষ্টি, কিন্তু বিশ্বাসে অটল। বিশ্বাসের পাথরে যেন খোদাই সে চোখ।
HSC Bangla 1st Paper উপন্যাস : লালসালু CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 1st Paper · উপন্যাস : লালসালু · সৃজনশীল
"বিশ্বাসের পাথরে যেন খোদাই সে চোখ"- উক্তিটি ব্যাখ্যা কর।
উদ্দীপক
Comilla · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর