শেয়ারFacebookWhatsApp

'মরা মানুষ জিন্দা হয় ক্যামনে'- উক্তিটি কার?

উত্তর: 'মরা মানুষ জিন্দা হয় ক্যামনে'- উক্তিটি মজিদের।

HSC Bangla 1st Paper উপন্যাস : লালসালু CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Bangla 1st Paper · উপন্যাস : লালসালু · সৃজনশীল

'মরা মানুষ জিন্দা হয় ক্যামনে'- উক্তিটি কার?

উদ্দীপক

পলাশ শিমুলতলী গ্রামের শিক্ষিত যুবক। সে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এমএ পাশ করে তার গ্রামে একটি স্কুল প্রতিষ্ঠা করতে চায়। তখন ঐ গ্রামের কথিত পির তোরাব আলী তার অনুসারী সাগর মিয়া, আকাশ ও সবুজ আলীকে নিয়ে স্কুল প্রতিষ্ঠার কাজে বাধার সৃষ্টি করে। পলাশ অকুতোভয়, সে তার গ্রামের শিক্ষিত বন্ধু করিম, কবির ও বসিরের সম্মিলিত প্রচেষ্টায় স্কুল প্রতিষ্ঠা করতে সক্ষম হয়। এছাড়াও সে তার বন্ধুদের সহযোগিতায় ভন্ড পির তোরাব আলীকে গ্রাম থেকে বিতাড়িত করে দেয়।

Comilla · 2024

উত্তর

'মরা মানুষ জিন্দা হয় ক্যামনে'- উক্তিটি মজিদের।

উত্তর

"বিশ্বাসের পাথরে যেন খোদাই সে চোখ”- কথাটি দ্বারা প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত দিশেহারা মানুষের কাছে ধর্মের প্রতি গভীর বিশ্বাসের বিষয়টিকে বোঝানো হয়েছে। 'লালসালু' উপন্যাসে মহব্বতনগর গ্রামের লোকজন অশিক্ষিত, কুসংস্কারাচ্ছন্ন, অন্ধ ধর্মবিশ্বাসী। ধর্মব্যবসায়ী ভণ্ড মজিদ যা বলে তাই তারা বিশ্বাস করে। গ্রামের মানুষের হাড়ভাঙা পরিশ্রমের সোনালি ফসল প্রচন্ড ঝড় ও শিলাবৃষ্টিতে নষ্ট হয়ে যায়। অনিশ্চিত ভবিষ্যতের ভাবনায় কৃষকরা ব্যাকুল হয়। খেতের প্রান্তে জড়ো হওয়া লোকজনের কারও মুখে কথা নেই। মজিদকে দেখে কেউ একজন হাহাকার করে ওঠে। তখন মজিদ তাদের বলে- 'খোদার উপর তোয়াক্কল রাখো।' এ সময় ক্ষতিগ্রস্ত গ্রামবাসীর মুখে আর কোনো কথা জোগায় না। তারা ঝরে পড়া ধানের ধ্বংসস্তূপ প্রত্যক্ষ করে। ভাবলেশহীন তাদের দৃষ্টি, কিন্তু বিশ্বাসে অটল। বিশ্বাসের পাথরে যেন খোদাই সে চোখ।

উত্তর

উদ্দীপকের পলাশের সঙ্গে 'লালসালু' উপন্যাসের সাদৃশ্যপূর্ণ চরিত্রটি হলো আক্কাস। একজন সুশিক্ষিত যুবক সমাজের সম্পদ। সে সমাজে প্রচলিত নানা কুসংস্কারের মূলে কুঠারাঘাত করে। সে সমাজে শিক্ষার আলো ছড়িয়ে দিয়ে সমাজের চলার গতি ত্বরান্বিত করে। উদ্দীপকের পলাশ একজন সুশিক্ষিত যুবক। তেমনই 'লালসালু' উপন্যাসের শিক্ষিত যুবক আক্কাস। দুজনেরই গ্রামের সংস্কারের ক্ষেত্রে মিল রয়েছে আবার অমিলও রয়েছে। 'লালসালু' উপন্যাসের আক্কাস মহব্বতনগর গ্রামে শিক্ষার আলো ছড়িয়ে দেওয়ার উদ্দেশ্যে স্কুল প্রতিষ্ঠা করতে চায়। এদিকে পলাশও শিমুলতলী গ্রামে স্কুল প্রতিষ্ঠা করতে চায়। দুজনের উদ্দেশ্যে এখানে মিল গ্রাওয়া যায়। তবে আক্কাস শেষ পর্যন্ত মহব্বতনগরে স্কুল প্রতিষ্ঠা করতে পারেনি। কিন্তু পলাশ শিমুলতলী গ্রামে অন্য যুবকদের সহায়তায় স্কুল প্রতিষ্ঠা করে। তবে উদ্দেশ্য সফলের দিক থেকে দুজনের মধ্যে অমিল পাওয়া যায়। এদিক থেকে আক্কাস ও পলাশের মধ্যে উদ্দেশ্যের দিক দিয়ে মিল থাকলেও সফল হওয়ার দিক থেকে অমিল রয়েছে।

উত্তর

'লালসালু' উপন্যাসে স্কুল প্রতিষ্ঠার উদ্যোগ ব্যর্থ হলেও উদ্দীপকে সফল হয়েছে।'- মন্তব্যটি যথার্থ। সমাজে এমন কিছু মানুষ আছে যারা সমাজের শিক্ষার আলো থেকে বঞ্চিত সাধারণ মানুষের বিশ্বাসকে কাজে লাগিয়ে নিজেদের উদ্দেশ্য চরিতার্থ করে। এরা সর্বাত্মক চেষ্টা করে এসব মানুষ যেন শিক্ষার আলো না পায়। কেউ যদি শিক্ষার আলো পৌঁছে দেওয়ার মহান ব্রতে প্রবৃত্ত হয় তখন তারা পথ আগলে দাঁড়ায়। 'লালসালু' উপন্যাসে আক্কাস মজিদের তেমনই রোষানলের শিকার। আক্কাস যখন মহব্বতনগরে স্কুল প্রতিষ্ঠা করতে চায় তখন মজিদ বাদ সাধে। মজিদ খুব ভালোভাবে উপলব্ধি করে গ্রামে যদি স্কুল প্রতিষ্ঠা করা হয় তাহলে তার ভণ্ডামি আর বেশিদিন টিকবে না। তাই সে আক্কাসের দাড়ি নেই, ইমান নেই নানা কথা বলে স্কুল প্রতিষ্ঠা বন্ধ করে দিয়ে মাদ্রাসা প্রতিষ্ঠা করতে চায়। অন্যরা কেউ আক্কাসের পাশে দাঁড়ায়নি বলে তার উদ্যোগ শেষ পর্যন্ত সফল হয় না। উদ্দীপকে দেখা যায় ভিন্নরূপ। এখানেও পির তোরাব আলী পলাশের স্কুল প্রতিষ্ঠার উদ্যোগ ধূলিসাৎ করে দিতে চায়। কিন্তু পলাশ গ্রামের অন্যান্য শিক্ষিত যুবকের সহায়তায় শেষ পর্যন্ত স্কুল প্রতিষ্ঠায় সফল হয়। 'লালসালু' উপন্যাসে তথাকথিত মোদাচ্ছের পিরের মাজারকে কেন্দ্র করে মজিদ গ্রামে যে আধিপত্য বিস্তার করে, তার পাশে শিক্ষিত যুবক আক্কাস দাঁড়াতে পারে না। গ্রামবাসীও তার সঙ্গে একমত হয় না। আক্কাসের বাবাও স্কুল প্রতিষ্ঠায় মজিদের কথার ওপর কথা বলে না। উদ্দীপকের পলাশের মতো আক্কাস এ ধরনের সহযোগিতা পায়নি। তাই বলা যায়, 'লালসালু' উপন্যাসে স্কুল প্রতিষ্ঠার উদ্যোগ ব্যর্থ হলেও উদ্দীপকে সফল হয়েছে।
HSCBangla 1st Paperউপন্যাস : লালসালুComilla
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.মজিদের মহব্বতনগর গ্রামে প্রবেশটা কেমন ছিল?

  • অবধারিত
  • নাটকীয়
  • কাব্যিক
  • স্বাভাবিক

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.' মাজারটি তার শক্তির মূল' বলতে কী বোঝানো হয়েছে?

  • বিশ্বাস
  • আনুগত্য
  • ভীতি
  • অনুরাগ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.উদ্দীপকের কামরুলের সঙ্গে 'লালসালু' উপন্যাসের কোন চরিত্রের মিল পাওয়া যায়?

  • তাহের
  • খালেক
  • আক্কাস
  • ধলা মিয়া

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.সৈয়দ ওয়ালীউল্লাহ্ কত সালে জন্মগ্রহণ করেন?

  • ১৯২০
  • ১৯২২
  • ১৮২০
  • ১৯২৬

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.সৈয়দ ওয়ালীউল্লাহ্ কোথায় জন্মগ্রহণ করেন?

  • চট্টগ্রাম
  • যশোর
  • রাজশাহী
  • খুলনা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.সৈয়দ ওয়ালীউল্লাহর পৈতৃক নিবাস কোন জেলায়?

  • ফেণী
  • নোয়াখালী
  • কুমিল্লা
  • চট্টগ্রাম

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.কোন বিষয়ে পড়ার জন্য সৈয়দ ওয়ালীউল্লাহ্ কলকাতা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন?

  • বাংলা সাহিত্য
  • বায়োলজি
  • অর্থনীতি
  • ইতিহাস

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.সৈয়দ ওয়ালীউল্লাহর কর্মজীবন শুরু হয় যে ইংরেজি দৈনিকে, সেটি কোথা থেকে প্রকাশিত হতো?

  • ঢাকা
  • চট্টগ্রাম
  • প্যারিস
  • কলকাতা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.সৈয়দ ওয়ালীউল্লাহ্ ঢাকা বেতারে সম্পাদক হিসেবে যোগ দেন কত সালে?

  • ১৯৪০ সালে
  • ১৯৪৫ সালে
  • ১৯৪৬ সালে
  • ১৯৪৭ সালে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.সৈয়দ ওয়ালীউল্লাহর সর্বশেষ কর্মস্থল কোনটি? [রা. বো. '১৯]

  • করাচি
  • লন্ডন
  • জার্মানি
  • প্যারিস

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.সৈয়দ ওয়ালীউল্লাহ কত খ্রিষ্টাব্দে মৃত্যুবরণ করেন?

  • ১৯৬৯
  • ১৯৭০
  • ১৯৭১
  • ১৯৭২

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.সৈয়দ ওয়ালীউল্লাহর 'নয়নচারা' গল্পগ্রন্থটি কত সালে প্রকাশিত হয়?

  • ১৯৪৮ সালে
  • ১৯৪৫ সালে
  • ১৯৫২ সালে
  • ১৯৬১ সালে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

মজিদের মহব্বতনগর গ্রামে প্রবেশটা কেমন ছিল?' মাজারটি তার শক্তির মূল' বলতে কী বোঝানো হয়েছে?উদ্দীপকের কামরুলের সঙ্গে 'লালসালু' উপন্যাসের কোন চরিত্রের মিল পাওয়া যায়?সৈয়দ ওয়ালীউল্লাহ্ কত সালে জন্মগ্রহণ করেন?সৈয়দ ওয়ালীউল্লাহ্ কোথায় জন্মগ্রহণ করেন?সৈয়দ ওয়ালীউল্লাহর পৈতৃক নিবাস কোন জেলায়?কোন বিষয়ে পড়ার জন্য সৈয়দ ওয়ালীউল্লাহ্ কলকাতা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন?সৈয়দ ওয়ালীউল্লাহর কর্মজীবন শুরু হয় যে ইংরেজি দৈনিকে, সেটি কোথা থেকে প্রকাশিত হতোসৈয়দ ওয়ালীউল্লাহ্ ঢাকা বেতারে সম্পাদক হিসেবে যোগ দেন কত সালে?সৈয়দ ওয়ালীউল্লাহর সর্বশেষ কর্মস্থল কোনটি? [রা. বো. '১৯]সৈয়দ ওয়ালীউল্লাহ কত খ্রিষ্টাব্দে মৃত্যুবরণ করেন?সৈয়দ ওয়ালীউল্লাহর 'নয়নচারা' গল্পগ্রন্থটি কত সালে প্রকাশিত হয়?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।