শেয়ারFacebookWhatsApp

"তোমার দাড়ি কই মিঞা!"- কথাটির তাৎপর্য ব্যাখ্যা কর।

উত্তর: "তোমার দাড়ি কই মিঞা!"- কথাটি মজিদ বলেছে শিক্ষিত যুবক আক্কাসকে উদ্দেশে করে। 'লালসালু' উপন্যাসে আক্কাস মহব্বতনগর গ্রামে শিক্ষার আলো ছড়িয়ে দিতে সেখানে একটি স্কুল প্রতিষ্ঠা করতে প্রস্তাব করে। এ বিষয়ে বৈঠক ডাকা হলে আক্কাস ও তার বাবা মোদাব্বের মিয়া সেখানে উপস্থিত হয়। আসল কথা শুরু করার আগে মজিদ আক্কাসকে ভালোভাবে পর্যবেক্ষণ করে। সেই সভায় উপস্থিত সবারই মুখেই দাড়ি ছিল। স্কুল নিয়ে আলোচনার সম্ভাবনায় আক্কাস সর্বপ্রকার প্রশ্নের জন্য তৈরি হয়ে এসেছিল। হঠাৎ কঠিন হয়ে ঠাস করে চড় মারার ভঙ্গিতেই মজিদ তাকে হেয় করার উদ্দেশ্যে প্রশ্ন করে- “তোমার দাড়ি কই মিঞা?”। মূলত এই কথার মাধ্যমে মজিদ প্রতিপক্ষকে অপ্রস্তুত করে প্রভাব বিস্তার করার কৌশল প্রয়োগ করেছে।

HSC Bangla 1st Paper উপন্যাস : লালসালু CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Bangla 1st Paper · উপন্যাস : লালসালু · সৃজনশীল

"তোমার দাড়ি কই মিঞা!"- কথাটির তাৎপর্য ব্যাখ্যা কর।

উদ্দীপক

নিয়ামত পিরভক্ত হলেও স্থানীয় মসজিদের ইমামের প্রভাবে পিরকে কাছে পান না। মসজিদ কমিটির সদস্য হিসেবে নিয়ামত ইমাম সাহেবের সান্নিধ্যে থাকতে পছন্দ করেন। নিয়ামত সম্পদশালী হলেও সন্তান না থাকায় কষ্ট অনুভব করেন। নিয়ামত সাহেবের স্ত্রী জাহানারা একদিন স্বামীকে বললেন কুড়িপাড়া পিরের কাছ থেকে পানিপড়া আনতে। জাহানারার বিশ্বাস- কুড়িপাড়া পিরের পানি পান করলে তিনি সন্তান লাভ করবেন।

Mymensingh · 2024

উত্তর

গারো পাহাড় মধুপুর গড় থেকে তিন দিনের পথ।

উত্তর

"তোমার দাড়ি কই মিঞা!"- কথাটি মজিদ বলেছে শিক্ষিত যুবক আক্কাসকে উদ্দেশে করে। 'লালসালু' উপন্যাসে আক্কাস মহব্বতনগর গ্রামে শিক্ষার আলো ছড়িয়ে দিতে সেখানে একটি স্কুল প্রতিষ্ঠা করতে প্রস্তাব করে। এ বিষয়ে বৈঠক ডাকা হলে আক্কাস ও তার বাবা মোদাব্বের মিয়া সেখানে উপস্থিত হয়। আসল কথা শুরু করার আগে মজিদ আক্কাসকে ভালোভাবে পর্যবেক্ষণ করে। সেই সভায় উপস্থিত সবারই মুখেই দাড়ি ছিল। স্কুল নিয়ে আলোচনার সম্ভাবনায় আক্কাস সর্বপ্রকার প্রশ্নের জন্য তৈরি হয়ে এসেছিল। হঠাৎ কঠিন হয়ে ঠাস করে চড় মারার ভঙ্গিতেই মজিদ তাকে হেয় করার উদ্দেশ্যে প্রশ্ন করে- “তোমার দাড়ি কই মিঞা?”। মূলত এই কথার মাধ্যমে মজিদ প্রতিপক্ষকে অপ্রস্তুত করে প্রভাব বিস্তার করার কৌশল প্রয়োগ করেছে।

উত্তর

উদ্দীপকের জাহানারার ঘটনার সঙ্গে 'লালসালু' উপন্যাসে সন্তান লাভের আশায় আমেনা বিবির আওয়ালপুরে আগত পিরের কাছ থেকে পানিপড়া আনার ঘটনার সাদৃশ্য রয়েছে। পৃথিবীতে সন্তান না হওয়ার ব্যাপারটি খুবই বেদনার। যাদের সংসারে সন্তান হয় না তারা এটি উপলব্ধি করতে পারে। আর সেই জন্য একটি সন্তান লাভের আশায় তারা ডাক্তার, কবিরাজ, তাবিজ- কবজ কিছুই বাকি রাখে না। উদ্দীপকের নিয়ামতের স্ত্রী জাহানারা সন্তানহীনা এক নারী। তাই তিনি সন্তান লাভের আশায় স্বামীকে একদিন বললেন কুড়িপাড়া পিরের কাছ থেকে পানিপড়া আনতে। জাহানারার বিশ্বাস- কুড়িপাড়া পিরের পানি পান করলে তিনি সন্তান লাভ করবেন। 'লালসালু' উপন্যাসের আমেনা বিবির ক্ষেত্রেও একই বিষয লক্ষ করা যায়। খালেক ব্যাপারীর স্ত্রী আমেনা বিবি নিঃসন্তান হওয়ায় স্বামীকে বলেন আওয়ালপুরের পিরের পানিপড়া এনে দিতে। আমেনার বিশ্বাস- পিরের এই পানি পড়ায় তার সন্তান হবে। এভাবে 'লালসালু' উপন্যাসের সঙ্গে উদ্দীপকের জাহানারার ঘটনা হুবহু মিলে যায়।

উত্তর

“উদ্দীপকের নিয়ামত 'লালসালু' উপন্যাসের খালেক ব্যাপারীর ছায়ামাত্রা।”- মন্তব্যটি যথার্থ। অশিক্ষা ও অসচেতনতার কারণে মানুষ কুসংস্কারে বিশ্বাস করে। এরই সুযোগ নেয় সমাজে একশ্রেণির স্বার্থপর ব্যক্তি। সমাজের নেতৃস্থানীয় কিছু প্রভাবশালী অসৎ ব্যক্তি ধর্মব্যবসায়ীদের শক্তি ও নিরাপত্তা দিয়ে তাদের অপকর্মে সহায়তা করে। উদ্দীপকের নিয়ামত পিরভক্ত হলেও স্থানীয় মসজিদের ইমামের প্রভাবে পিরকে কাছে পান না। মসজিদ কমিটির সদস্য হওয়ায় তিনি ইমাম সাহেবের সান্নিধ্যে থাকতে পছন্দ করেন। সম্পদশালী হলেও তিনি নিঃসন্তান। 'লালসালু' উপন্যাসের খালেক ব্যাপারীর সাথে উদ্দীপকের নিয়ামতের আংশিক সাদৃশ্য রয়েছে। যেমন নিয়ামতের মতো খালেক ব্যাপারীও মজিদের সান্নিধ্যে থাকে। সম্পদশালী খালেক ব্যাপারীর প্রথম স্ত্রী আমেনা বিবির কোনো সন্তান নেই, তবে দ্বিতীয় স্ত্রী তানুবিবির ঘরে আছে। এদিক থেকে নিয়ামতের সাথে তার আংশিক মিল রয়েছে। খালেক ব্যাপারী উপন্যাসে একজন প্রভাবশালী ব্যক্তি। তার প্রভাব-প্রতিপত্তিকে কাজে লাগিয়ে মজিদ তার অন্যায় রাজত্ব তৈরি করেছে। খালেক ব্যাপারী মজিদকে সব দিক দিয়ে সহায়তা করেছে। আবার মজিদের শক্তিকে অবিশ্বাস করায় এই খালেক ব্যাপারীর প্রিয়তমা স্ত্রীকে শাস্তিস্বরূপ তালাক দেওয়ার ব্যবস্থা করেছে, যা উদ্দীপকের নিয়ামতের মধ্যে নেই। 'লালসালু' উপন্যাসে খালেক ব্যাপারী একজন প্রতিনিধিত্বশীল চরিত্র। সে মহব্বতনগরের নেতৃত্ব দিয়েছে। ধর্ম-কর্ম, বিচার- সালিশসহ সব জায়গায় তার প্রভাব লক্ষ করা যায়। মজিদকে সে-ই আশ্রয় দিয়ে তাকে সব দিক দিয়ে সহায়তা করেছে। খালেক ব্যাপারীর জীবনের এই দিকগুলো উদ্দীপকের নিয়ামত চরিত্রে অনুপস্থিত। তাই বলা যায়, প্রশ্নোক্ত মন্তব্যটি যথার্থ।
HSCBangla 1st Paperউপন্যাস : লালসালুMymensingh
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.মজিদের মহব্বতনগর গ্রামে প্রবেশটা কেমন ছিল?

  • অবধারিত
  • নাটকীয়
  • কাব্যিক
  • স্বাভাবিক

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.' মাজারটি তার শক্তির মূল' বলতে কী বোঝানো হয়েছে?

  • বিশ্বাস
  • আনুগত্য
  • ভীতি
  • অনুরাগ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.উদ্দীপকের কামরুলের সঙ্গে 'লালসালু' উপন্যাসের কোন চরিত্রের মিল পাওয়া যায়?

  • তাহের
  • খালেক
  • আক্কাস
  • ধলা মিয়া

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.সৈয়দ ওয়ালীউল্লাহ্ কত সালে জন্মগ্রহণ করেন?

  • ১৯২০
  • ১৯২২
  • ১৮২০
  • ১৯২৬

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.সৈয়দ ওয়ালীউল্লাহ্ কোথায় জন্মগ্রহণ করেন?

  • চট্টগ্রাম
  • যশোর
  • রাজশাহী
  • খুলনা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.সৈয়দ ওয়ালীউল্লাহর পৈতৃক নিবাস কোন জেলায়?

  • ফেণী
  • নোয়াখালী
  • কুমিল্লা
  • চট্টগ্রাম

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.কোন বিষয়ে পড়ার জন্য সৈয়দ ওয়ালীউল্লাহ্ কলকাতা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন?

  • বাংলা সাহিত্য
  • বায়োলজি
  • অর্থনীতি
  • ইতিহাস

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.সৈয়দ ওয়ালীউল্লাহর কর্মজীবন শুরু হয় যে ইংরেজি দৈনিকে, সেটি কোথা থেকে প্রকাশিত হতো?

  • ঢাকা
  • চট্টগ্রাম
  • প্যারিস
  • কলকাতা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.সৈয়দ ওয়ালীউল্লাহ্ ঢাকা বেতারে সম্পাদক হিসেবে যোগ দেন কত সালে?

  • ১৯৪০ সালে
  • ১৯৪৫ সালে
  • ১৯৪৬ সালে
  • ১৯৪৭ সালে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.সৈয়দ ওয়ালীউল্লাহর সর্বশেষ কর্মস্থল কোনটি? [রা. বো. '১৯]

  • করাচি
  • লন্ডন
  • জার্মানি
  • প্যারিস

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.সৈয়দ ওয়ালীউল্লাহ কত খ্রিষ্টাব্দে মৃত্যুবরণ করেন?

  • ১৯৬৯
  • ১৯৭০
  • ১৯৭১
  • ১৯৭২

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.সৈয়দ ওয়ালীউল্লাহর 'নয়নচারা' গল্পগ্রন্থটি কত সালে প্রকাশিত হয়?

  • ১৯৪৮ সালে
  • ১৯৪৫ সালে
  • ১৯৫২ সালে
  • ১৯৬১ সালে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

মজিদের মহব্বতনগর গ্রামে প্রবেশটা কেমন ছিল?' মাজারটি তার শক্তির মূল' বলতে কী বোঝানো হয়েছে?উদ্দীপকের কামরুলের সঙ্গে 'লালসালু' উপন্যাসের কোন চরিত্রের মিল পাওয়া যায়?সৈয়দ ওয়ালীউল্লাহ্ কত সালে জন্মগ্রহণ করেন?সৈয়দ ওয়ালীউল্লাহ্ কোথায় জন্মগ্রহণ করেন?সৈয়দ ওয়ালীউল্লাহর পৈতৃক নিবাস কোন জেলায়?কোন বিষয়ে পড়ার জন্য সৈয়দ ওয়ালীউল্লাহ্ কলকাতা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন?সৈয়দ ওয়ালীউল্লাহর কর্মজীবন শুরু হয় যে ইংরেজি দৈনিকে, সেটি কোথা থেকে প্রকাশিত হতোসৈয়দ ওয়ালীউল্লাহ্ ঢাকা বেতারে সম্পাদক হিসেবে যোগ দেন কত সালে?সৈয়দ ওয়ালীউল্লাহর সর্বশেষ কর্মস্থল কোনটি? [রা. বো. '১৯]সৈয়দ ওয়ালীউল্লাহ কত খ্রিষ্টাব্দে মৃত্যুবরণ করেন?সৈয়দ ওয়ালীউল্লাহর 'নয়নচারা' গল্পগ্রন্থটি কত সালে প্রকাশিত হয়?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।