উদ্দীপকের 'হাঁস' ও 'বাগডাশের সঙ্গে 'লালসালু' উপন্যাসের গ্রামবাসী ও মজিদ চরিত্রের মিল দেখা যায়।
ডিম পাড়ে হাঁসে,খায় বাগডাশে।”
উক্তিটি আমাদের সমাজের বর্তমান সময়েরও বাস্তব চিত্র তুলে ধরে। আর লালসালু উপন্যাসের পুরো কাহিনির মূলভাবই ব্যক্ত করে। গ্রামের মানুষের শ্রমের ফসল, কষ্টে উপার্জিত অর্থ ধুর্তবাজ মজিদরা তাদের ধর্মান্ধতার সুযোগ নিয়ে চোখে ধুলা দিয়ে নিজের গোলা ভরায়
ডিম পাড়ে হাঁসে, খায় বাগডাশে' বহুল প্রচারিত একটি প্রবাদ। এর অর্থ, শুভঙ্করের ফাঁদে সরল মানুষের কষ্টার্জিত সম্পদ গরল মানুষের ভোগের জন্য ব্যবহৃত হয়।
লালসালু উপন্যাসে আমরা দেখতে পাই মজিদ বিভিন্ন ভন্ডামী কুসংস্কারের আশ্রয় নিয়ে গ্রামের মানুষকে বোকা বানিয়ে তাদের ফসল সহ বিভিন্ন সম্পদ লুট করে। নিজের চাল চুলা নেই কিন্তু গ্রামের মানুষের মধ্যে সে খুব বিখ্যাত হয়ে যায়। গ্রামের মানুষের সরলতার ফায়দা উঠিয়ে সে আস্তে আস্তে নিজের সম্পদের গোলা ভরতে থাকে।