শেয়ারFacebookWhatsApp

"ধান দিয়া কী হইব, মানুষের জান যদি না থাকে?"- ব্যাখ্যা কর।

উত্তর: ঝড়-বৃষ্টির রাতে জমিলাকে মাজার আঙিনায় বেঁধে রেখে, মাঠের ধানের ক্ষতি সম্পর্কে মজিদ কথা বলায় রহিমা তার প্রতি ক্ষুব্ধ হয়ে প্রশ্নোক্ত কথাটি বলেছে। মজিদ কূটকৌশলী, ধর্মব্যবসায়ী, প্রতারক। মহব্বতনগর গ্রামের কেউ তার অপকর্মের প্রতিবাদ করার সাহস পায় না। অথচ তার দ্বিতীয় স্ত্রী জমিলা তার কথা শোনে না, প্রতিবাদ করে। সে নিজেকে মজিদের জালে আবদ্ধ করতে চায় না। জমিলাকে শাস্তি দিতে মজিদ এক রাতে তাকে মাজারের খুঁটির সঙ্গে বেঁধে রাখে। কিছুক্ষণ পর বাইরে ঝড় ও শিলাবৃষ্টি শুরু হয়। সেই অবস্থায় নির্দয় মজিদ জমিলার কথা না ভেবে মাঠে ধান নষ্ট হয়ে যাচ্ছে সেই কথা বলতে থাকে। তখন রহিমা ক্ষোভ প্রকাশ করে জমিলাকে ঘরের ভেতরে নিয়ে আসতে মজিদকে প্রশ্নোক্ত কথাটি বলে। উপন্যাসজুড়ে ব্যক্তিত্বহীন রহিমা এখানে এসে মাতৃত্বের মধ্য দিয়ে ব্যক্তিত্বময়ী হয়ে উঠেছে।

HSC Bangla 1st Paper উপন্যাস : লালসালু CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Bangla 1st Paper · উপন্যাস : লালসালু · সৃজনশীল

"ধান দিয়া কী হইব, মানুষের জান যদি না থাকে?"- ব্যাখ্যা কর।

উদ্দীপক

ধর্মব্যবসায়ীরা আধ্যাত্মিক শক্তির অধিকারী হিসেবে নিজেদেরকে জাহির করে এবং সাধারণ মানুষের উপর প্রভাব বিস্তার করে। ফলে সমাজের প্রভাবশালী ব্যক্তিবর্গও তাদের অধীন হয়ে যায়। শোষণের সুবিধার্থে তারা ধর্মব্যবসায়ীদের সঙ্গে জোটবদ্ধ হয়।

Dinajpur · 2024

উত্তর

মজিদ মোদাচ্ছের পিরের নামে মাজার প্রতিষ্ঠা করে।

উত্তর

ঝড়-বৃষ্টির রাতে জমিলাকে মাজার আঙিনায় বেঁধে রেখে, মাঠের ধানের ক্ষতি সম্পর্কে মজিদ কথা বলায় রহিমা তার প্রতি ক্ষুব্ধ হয়ে প্রশ্নোক্ত কথাটি বলেছে। মজিদ কূটকৌশলী, ধর্মব্যবসায়ী, প্রতারক। মহব্বতনগর গ্রামের কেউ তার অপকর্মের প্রতিবাদ করার সাহস পায় না। অথচ তার দ্বিতীয় স্ত্রী জমিলা তার কথা শোনে না, প্রতিবাদ করে। সে নিজেকে মজিদের জালে আবদ্ধ করতে চায় না। জমিলাকে শাস্তি দিতে মজিদ এক রাতে তাকে মাজারের খুঁটির সঙ্গে বেঁধে রাখে। কিছুক্ষণ পর বাইরে ঝড় ও শিলাবৃষ্টি শুরু হয়। সেই অবস্থায় নির্দয় মজিদ জমিলার কথা না ভেবে মাঠে ধান নষ্ট হয়ে যাচ্ছে সেই কথা বলতে থাকে। তখন রহিমা ক্ষোভ প্রকাশ করে জমিলাকে ঘরের ভেতরে নিয়ে আসতে মজিদকে প্রশ্নোক্ত কথাটি বলে। উপন্যাসজুড়ে ব্যক্তিত্বহীন রহিমা এখানে এসে মাতৃত্বের মধ্য দিয়ে ব্যক্তিত্বময়ী হয়ে উঠেছে।

উত্তর

উদ্দীপকের প্রভাবশালী ব্যক্তিবর্গ 'লালসালু' উপন্যাসের মহব্বতনগর গ্রামের সবচেয়ে ধনী ব্যক্তি খালেক ব্যাপারীর কথা স্মরণ করিয়ে দেয়। অশিক্ষা, কুসংস্কার গ্রাম্য সমাজের অন্যতম প্রধান ব্যাধি। তাদের সরলতার সুযোগে একশ্রেণির ধর্মব্যবসায়ী প্রতারণা চালায়। তারা আত্মস্বার্থে নানা প্রকার হীন কর্মকাণ্ড পরিচালনা করে। সমাজের নেতৃত্বদানকারীরাও তাদের সঙ্গে মিলে যায়। উদ্দীপকে ধর্মব্যবসায়ীদের সাধারণ মানুষের উপর প্রভাব বিস্তার ও নিজেদের জাহির করার বিষয়টি তুলে ধরা হয়েছে। ধর্মব্যবসায়ীরা অত্যন্ত কূট-কৌশলী হয়ে নিজেদের শোষণের সুবিধার্থে প্রভাবশালী ব্যক্তিবর্গকেও হাত করে নেয়। একসময় তারা জোটবদ্ধ হয়ে সাধারণ মানুষকে ঠকিয়ে নিজেদের আধিপত্য বিস্তার করে। 'লালসালু' উপন্যাসে মজিদও তাই করেছে। সে শস্যশূন্য অভাবের অঞ্চল থেকে মহব্বতনগর গ্রামে এসে আধিপত্য বিস্তার করেছে। এই গ্রামে নাটকীয়ভাবে প্রবেশ করে একটি পুরানো কবরকে তথাকথিত মোদাচ্ছের পিরের মাজার সাজিয়ে মজিদ তার ধর্মব্যবসায় শুরু করে। অল্পদিনের মধ্যেই সে ওই গ্রামের প্রভাবশালী ব্যক্তি খালেক ব্যাপারীকে তার সঙ্গে নিয়ে নেয়। খালেক ব্যাপারীকে হাতে রেখে সে মহব্বতনগর গ্রামে আত্মপ্রতিষ্ঠা লাভ করে। প্রভাব-প্রতিপত্তি হওয়ার পর মজিদ একাধিক বিয়ে করে। খালেক ব্যাপারী মজিদের কাজে বাধা না দিয়ে সমর্থন দেয়। শিক্ষিত যুবক আক্কাসের স্কুলের বিরোধিতা করে মজিদ গ্রামে পাকা মসজিদ করার কথা বললে খালেক ব্যাপারী তাতে সহায়তার হাত বাড়িয়ে দেয়। এভাবে উদ্দীপকের প্রভাবশালী ব্যক্তিবর্গ 'লালসালু' উপন্যাসের ধনী ব্যক্তি খালেক ব্যাপারীর কথা স্মরণ করিয়ে দেয়।

উত্তর

"ধর্মান্ধতাকে কাজে লাগিয়ে প্রভাবশালীরা স্বার্থ হাসিল করে"- এ উক্তির আলোকে উদ্দীপক ও 'লালসালু' উপন্যাসের ভাবগত সাদৃশ্য বিশ্লেষণ করা যায়। কুসংস্কার, অন্ধবিশ্বাস, অলৌকিতায় বিশ্বাস অশিক্ষিত গ্রাম্য সমাজে বিদ্যমান। শিক্ষার আলো থেকে দূরে থাকলে মানুষ অসচেতন অবস্থায়ই থাকে। তারা সরল বিশ্বাসে মানুষকে বিশ্বাস করে প্রতারিত হয়। তাই সহজ-সরল মানুষের ধর্মবিশ্বাসকে পুঁজি করে একশ্রেণির ধর্মব্যবসায়ী তাদের স্বার্থ হাসিল করে। 'লালসালু' উপন্যাসে মজিদ একজন ধর্মব্যবসায়ী ও প্রতারক। সে মহব্বতনগর গ্রামে এসে একটি পুরানো কবরকে তথাকথিত মোদাচ্ছের পিরের মাজার আখ্যা দিয়ে সেখানকার মানুষের সঙ্গে প্রতারণা শুরু করে। সে এখানে প্রতারণার সুবিধার্থে ওই গ্রামের প্রভাবশালী ব্যক্তিদের সঙ্গে নেয়। অত্যন্ত কৌশলে তাদেরকেও নিজের অধীন করে নেয়। ফলে খালেক ব্যাপারীকেও সে প্ররোচিত করে তার স্ত্রীকে তালাক দিতে। গ্রামের সালিশ-বিচারেও মজিদের সিদ্ধান্তের বাইরে কেউ কথা বলতে পারে না। এর মূল কারণ গ্রামবাসীর অজ্ঞতা ও কুসংস্কারে বিশ্বাস। তারা মজিদকে কিছু বলতে ভয় পায়। কারণ মজিদ তাদের মনে ধর্মের ভয় ঢুকিয়ে দিয়েছে। উদ্দীপকের আলোচিত ধর্মব্যবসায়ীরাও অনুরূপভাবে সাধারণ মানুষের উপর প্রভাব বিস্তার করে। সেই সঙ্গে তাদের শোষণ করার জন্য প্রভাবশালী ব্যক্তিবর্গের সঙ্গে জোট বাঁধে। 'লালসালু' উপন্যাসে মহব্বতনগর গ্রামবাসীর ধর্মান্ধতার-সুযোগেই মজিদ নারীদের প্রতি অমানবিক আচরণ, অসম বিয়ে এবং মনগড়া উদ্ভট চিকিৎসা পদ্ধতি চালু করেছে। ওই গ্রামের শিক্ষিত যুবক আক্কাস তা বুঝতে পেরে গ্রামে স্কুল প্রতিষ্ঠা করতে চেয়েছে। মজিদের কূটকৌশলের কাছে সে টিকতে পারেনি। ধর্মান্ধতার কারণেই উদ্দীপকের ধর্মব্যবসায়ীরা সাধারণ মানুষকে শোষণের সুযোগ পেয়েছে। মানুষ শিক্ষিত ও সচেতন হলে তারা তা করতে সাহস পেত না। এই দিক থেকে প্রশ্নোক্ত মন্তব্যটি যথার্থ।
HSCBangla 1st Paperউপন্যাস : লালসালুDinajpur
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.মজিদের মহব্বতনগর গ্রামে প্রবেশটা কেমন ছিল?

  • অবধারিত
  • নাটকীয়
  • কাব্যিক
  • স্বাভাবিক

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.' মাজারটি তার শক্তির মূল' বলতে কী বোঝানো হয়েছে?

  • বিশ্বাস
  • আনুগত্য
  • ভীতি
  • অনুরাগ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.উদ্দীপকের কামরুলের সঙ্গে 'লালসালু' উপন্যাসের কোন চরিত্রের মিল পাওয়া যায়?

  • তাহের
  • খালেক
  • আক্কাস
  • ধলা মিয়া

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.সৈয়দ ওয়ালীউল্লাহ্ কত সালে জন্মগ্রহণ করেন?

  • ১৯২০
  • ১৯২২
  • ১৮২০
  • ১৯২৬

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.সৈয়দ ওয়ালীউল্লাহ্ কোথায় জন্মগ্রহণ করেন?

  • চট্টগ্রাম
  • যশোর
  • রাজশাহী
  • খুলনা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.সৈয়দ ওয়ালীউল্লাহর পৈতৃক নিবাস কোন জেলায়?

  • ফেণী
  • নোয়াখালী
  • কুমিল্লা
  • চট্টগ্রাম

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.কোন বিষয়ে পড়ার জন্য সৈয়দ ওয়ালীউল্লাহ্ কলকাতা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন?

  • বাংলা সাহিত্য
  • বায়োলজি
  • অর্থনীতি
  • ইতিহাস

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.সৈয়দ ওয়ালীউল্লাহর কর্মজীবন শুরু হয় যে ইংরেজি দৈনিকে, সেটি কোথা থেকে প্রকাশিত হতো?

  • ঢাকা
  • চট্টগ্রাম
  • প্যারিস
  • কলকাতা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.সৈয়দ ওয়ালীউল্লাহ্ ঢাকা বেতারে সম্পাদক হিসেবে যোগ দেন কত সালে?

  • ১৯৪০ সালে
  • ১৯৪৫ সালে
  • ১৯৪৬ সালে
  • ১৯৪৭ সালে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.সৈয়দ ওয়ালীউল্লাহর সর্বশেষ কর্মস্থল কোনটি? [রা. বো. '১৯]

  • করাচি
  • লন্ডন
  • জার্মানি
  • প্যারিস

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.সৈয়দ ওয়ালীউল্লাহ কত খ্রিষ্টাব্দে মৃত্যুবরণ করেন?

  • ১৯৬৯
  • ১৯৭০
  • ১৯৭১
  • ১৯৭২

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.সৈয়দ ওয়ালীউল্লাহর 'নয়নচারা' গল্পগ্রন্থটি কত সালে প্রকাশিত হয়?

  • ১৯৪৮ সালে
  • ১৯৪৫ সালে
  • ১৯৫২ সালে
  • ১৯৬১ সালে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

মজিদের মহব্বতনগর গ্রামে প্রবেশটা কেমন ছিল?' মাজারটি তার শক্তির মূল' বলতে কী বোঝানো হয়েছে?উদ্দীপকের কামরুলের সঙ্গে 'লালসালু' উপন্যাসের কোন চরিত্রের মিল পাওয়া যায়?সৈয়দ ওয়ালীউল্লাহ্ কত সালে জন্মগ্রহণ করেন?সৈয়দ ওয়ালীউল্লাহ্ কোথায় জন্মগ্রহণ করেন?সৈয়দ ওয়ালীউল্লাহর পৈতৃক নিবাস কোন জেলায়?কোন বিষয়ে পড়ার জন্য সৈয়দ ওয়ালীউল্লাহ্ কলকাতা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন?সৈয়দ ওয়ালীউল্লাহর কর্মজীবন শুরু হয় যে ইংরেজি দৈনিকে, সেটি কোথা থেকে প্রকাশিত হতোসৈয়দ ওয়ালীউল্লাহ্ ঢাকা বেতারে সম্পাদক হিসেবে যোগ দেন কত সালে?সৈয়দ ওয়ালীউল্লাহর সর্বশেষ কর্মস্থল কোনটি? [রা. বো. '১৯]সৈয়দ ওয়ালীউল্লাহ কত খ্রিষ্টাব্দে মৃত্যুবরণ করেন?সৈয়দ ওয়ালীউল্লাহর 'নয়নচারা' গল্পগ্রন্থটি কত সালে প্রকাশিত হয়?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।