উদ্দীপকের সাথে 'লালসালু' উপন্যাসের প্রেক্ষাপটের সাদৃশ্য হচ্ছে তারা দুজনই তাদের জন্মভূমিতে নিজের অস্তিত্ব টিকিয়ে রাখতে সক্ষম।
'লালসালু' উপন্যাসের কেন্দ্রীয় চরিত্র মজিদ। এ উপন্যাস আপাততভাবে সে কুসংস্কার, শঠতা ও প্রতারণার প্রতীক। সে প্রথাকে টিকিয়ে রাখতে চায় এই কারণে যে প্রথা টিকে না থাকলে তার প্রভুত্ব টিকে থাকবে না। মজিদ মাতব্বর নগরে নাটকীয়ভাবে প্রবেশ করেন। এবং সেখানে মানুষের সরল সহজ স্বভাবের কারণে সে তাদের ফায়দা লুটে এবং অন্ধবিশ্বাস কুসংস্কারের প্রসার ঘটায়। এরই মধ্য দিয়ে এসে মাতাব্বর নগরে তার প্রতিপত্তি বিরাজ করতে সক্ষম হয়। ধর্মানন্দ এবং কুসংস্কারের ছায়া তলে সে ধীরে ধীরে এই নগরে তার স্থায়ী ঠিকানা গড়ে তোলে এবং সবার মধ্যে মনি হয়ে ওঠে।
অপরপক্ষে উদ্দীপকের,
রফিক মিয়া অনেক বছর আগেই তার জন্মভূমি ছেড়ে, জীবিকার সন্ধানে এই জয়নগর অঞ্চলে বসতি গড়েছে। পরিশ্রম, সততা ও বুদ্ধির জোরে সহায় সম্বলহীন অবস্থা থেকে রফিক মিয়া আজ বড় ব্যবসায়ীতে পরিণত হয়েছে। সে লোক ঠকায় না বরং মানুষের উপকার করে। আজ যেমন তার সহায়-সম্পত্তি হয়েছে, তেমনি সমাজের সকল মানুষ তাকে সম্মানও করে।
এখানে রফিক মিয়া এবং মজিদ উভয়ের মধ্যে তাদের জীবিকার সন্ধানে এবং অস্তিত্ব টিকিয়ে রাখতে সক্ষম হয়েছেন।