“সে বলে পীর সাহেব সূর্যকে ধরে রাখার ক্ষমতা রাখে।” —উক্তিটিতে কী প্রকাশ পেয়েছে?
উত্তর: আলোচ্য উক্তিটির মাধ্যমে সুযোগসন্ধানী ধর্মব্যবসায়ীদের চরম ভণ্ডামি, শঠতা প্রকাশ পেয়েছে। গ্রামবাংলার মানুষ সহজসরল জীবনযাপন করে থাকে। তাদের এই সরলতার সুযোগ নেয় ভণ্ড ধর্মব্যবসায়ীরা। উপন্যাসে লক্ষ করা যায় আউয়ালপুর গ্রামে একজন পীর সাহেবের আগমন ঘটে, যে দাবি করে সে সূর্যকে আটকে রাখার ক্ষমতা রাখে। সে তার কথার ছলে মানুষকে প্রতারিত করে। আলোচ্য উক্তিটির মাধ্যমে এর প্রমাণ লাভ করা যায় এবং এসব অসাধু, সুযোগসন্ধানী ধর্ম ব্যবসায়ীদের চরম ভণ্ডামি ফুটে ওঠে। আবহমানকালধরে ধর্মব্যবসায়ীরা মানুষের মনে অজ্ঞতা ও কুসংস্কার লালন করিয়ে ভয় ঢুকিয়ে দেয়। ভয় থেকে আসে আলোকিত ক্ষমতার দৌরাত্ম্য। আর এগুলোই ধর্মব্যবসায়ীর মূল হাতিয়ার। এগুলোর মাধ্যমে তারা ইহকাল ও পরকালের কাহিনী বানায় এবং নিজেদের স্বার্থ উদ্ধার করে।
HSC Bangla 1st Paper উপন্যাস : লালসালু CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 1st Paper · উপন্যাস : লালসালু · সৃজনশীল
“সে বলে পীর সাহেব সূর্যকে ধরে রাখার ক্ষমতা রাখে।” —উক্তিটিতে কী প্র…
উদ্দীপক
Sylhet · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর