“গ্রামের লোকেরা যেন রহিমারই অন্য সংস্করণ।”—ব্যাখ্যা কর।
উত্তর: মজিদের প্রথম স্ত্রী রহিমা সহজ, সরল, ধর্মভীরু হওয়ায় লেখক প্রশ্নোক্ত কথাটি বলেছেন। সরলতা ও বিশ্বাসের দিক থেকে গ্রামের লোকেরা যেন তারই মতো। রহিমা ঠান্ডা, ভিতু মানুষ। তার এই ভীতিবিহবল নরম কোমল শান্ত রূপের পেছনে সক্রিয় রয়েছে ঈশ্বর বিশ্বাস এবং মাজার বিশ্বাস। মাজারের প্রতিনিধি হিসেবে স্বামী প্রতি তার অন্ধ আনুগত্য ও ভক্তি। মহব্বতনগর গ্রামের কুসংস্কারাচ্ছন্ন ও অন্ধধর্ম বিশ্বাসী মানুষগুলোও এমন। রহিমা তাদের একজন যোগ্য প্রতিনিধি।
HSC Bangla 1st Paper উপন্যাস : লালসালু CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 1st Paper · উপন্যাস : লালসালু · সৃজনশীল
“গ্রামের লোকেরা যেন রহিমারই অন্য সংস্করণ।”—ব্যাখ্যা কর।
উদ্দীপক
Rajshahi · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর