রহিমার পর্বতের মতো অটল বিশ্বাসে ফাটল ধরে কেন? আলোচনা কর।
উত্তর: জমিলার প্রতি মজিদের অমানবিক আচরণের কারণে রহিমার পর্বতের মতো অটল বিশ্বাসে ফাটল ধরে। মজিদের সকল আদেশ-নির্দেশ, উপদেশ রহিমা যেভাবে পালন করেছে সেইভাবে জমিলাও যেন পালন করে সেই ছিল মজিদের চাওয়া। কিন্তু জমিলা তা না করলে মজিদ তার ওপর জোর-জবরদস্তি শুরু করে। যা রহিমা পছন্দ করে না। স্বামীর প্রতি তার দীর্ঘদিনের যে অটল ভক্তি, শ্রদ্ধা ও আনুগত্য ছিল তাতে ফাটল ধরে এই কারণে ৷ এ ক্ষেত্রে রহিমার ধর্মভীরুতাকে অতিক্রম করে মুখ্য হয়ে ওঠে নিপীড়িত নারীর প্রতি তার মাতৃহৃদয়ের সহানুভূতি ।
HSC Bangla 1st Paper উপন্যাস : লালসালু CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 1st Paper · উপন্যাস : লালসালু · সৃজনশীল
রহিমার পর্বতের মতো অটল বিশ্বাসে ফাটল ধরে কেন? আলোচনা কর।
উদ্দীপক
Jessore · 2022
উত্তর
উত্তর
উত্তর
উত্তর