শেয়ারFacebookWhatsApp

আওয়ালপুরের পীর সাহেবের প্রধান মুরিদ কে?

উত্তর: আওয়ালপুরের পির সাহেবের প্রধান মুরিদ ইউনিয়ন বোর্ডের প্রেসিডেন্ট মতলুব খাঁ ।

HSC Bangla 1st Paper উপন্যাস : লালসালু CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Bangla 1st Paper · উপন্যাস : লালসালু · সৃজনশীল

আওয়ালপুরের পীর সাহেবের প্রধান মুরিদ কে?

উদ্দীপক

পাঠান পরিবারে নারীরা বলতে গেলে বাড়ির বাইরে কেউ বের হন না। আর চাকরি করার কথা তো কল্পনাও করা যায় না। কিন্তু আজিজ পাঠানের ছোট পুত্রবধূ চাকরি করছেন। এই নিয়ে পাঠান পরিবারের কেউ সন্তুষ্ট তো নন-ই, পারলে সকলে মিলে ছোট পুত্রবধূর নিন্দা করেন, তাকে বিরক্তির চোখে দেখেন। সকল বাধা অতিক্রম করে ছোট পুত্রবধূ প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকতা করে যাচ্ছেন। প্রতিদিন বাড়ির বাইরে বের হচ্ছেন, পা রাখছেন স্বাধীনতার আঙিনায়, স্বাবলম্বনের মাটিতে।

Jessore · 2022

উত্তর

আওয়ালপুরের পির সাহেবের প্রধান মুরিদ ইউনিয়ন বোর্ডের প্রেসিডেন্ট মতলুব খাঁ ।

উত্তর

নিজের আত্মসম্মান ও পৌরুষের গর্ব ধুলিসাৎ হওয়ায় তাহেরের বাপ নিরুদ্দেশ হয় । তাহেরের বাপ ও মা সারাক্ষণ সংসারে কলহ করে। ঝগড়া লাগলেই সন্তানগুলো তাহেরের বাপের নয় এমন কথা বলে তাহেরের বাপকে ক্ষ্যাপায় তাহেরের মা। তাহেরার বাপ জানত এটি নেহাতই তাকে ক্ষ্যাপানোর জন্য বলা । এই কথার কোনো সত্যতা এবং ভিত্তি নেই। কিন্তু তবুও মজিদ মজলিসে তাকে এই মিথ্যাকে সত্য হিসেবে স্বীকার করতে বাধ্য করে। এতে নিজের আত্মসম্মান ও পৌরুষের গর্ব ধূলিসাৎ হওয়ায় সে নিরুদ্দেশ হয় ।

উত্তর

চেতনাগত দিক থেকে উদ্দীপকের ছোটো পুত্রবধূ 'লালসালু' উপন্যাসের জমিলা চরিত্রের সাথে তুলনীয় । 'লালসালু' উপন্যাসের জমিলা মজিদের দ্বিতীয় স্ত্রী। মাজার সম্পর্কে রহিমার মতো সে ভীত বিহ্বল নয় কিংবা মাজারের পবিত্রতা সম্পর্কেও সচেতন নয় । সুতরাং স্বামী মজিদ যখন এসবের গুরুত্ব ব্যাখ্যা করে তার অনুচিত কর্ম সম্পর্কে তাকে সচেতন করে, তখন সেসবের কিছু তার কাছে গুরুত্বপূর্ণ বলে মনে হয় না । তাকে শাসনের ব্যাপারে মজিদের সকল উদ্যোগই তার কাছে অত্যাচার কিংবা নিপীড়ন বলে মনে হয়। মূলত শাস্ত্রীয় ধর্মীয় আদেশ- নির্দেশের প্রাবল্যে পুরো মহব্বতনগর গ্রামে যে প্রাণময়তা ছিল রুদ্ধ, জমিলা যেন সেখানে এক মুক্তির সুবাতাস। রুদ্ধতার নায়ক যে মজিদ, ঔপনাসিক সেই মজিদের গৃহেই এই বিদ্রোহী প্রাণময় সত্তার বিকাশ ঘটিয়েছেন । উদ্দীপকের পাঠান বাড়ির ছোটো পুত্রবধূ প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক পাঠান বাড়ির নারীরা বাড়ির বাইরে যায় না আর তাদের বাইরে চাকরি করার কথাতো কল্পনাই করা যায় না। কিন্তু ছোটো বধূ সকল বাধা অতিক্রম করে চাকরি করে স্বাধীন এবং স্বনির্ভর জীবন উপভোগ করে । ত্ব তাই বলা যায়, প্রচলিত ধারাকে অতিক্রম করে প্রতিবাদী ভূমিকা রাখার দিক থেকে ছোটো পুত্রবধূ ও জমিলা সাদৃশ্যপূর্ণ।

উত্তর

উদ্দীপকের ছোটো পুত্রবধূর মাঝে স্বাধীনতার ছাপ পাওয়া গেলেও বিষয়বস্তুর সীমাবদ্ধতার কারণে উদ্দীপকটি আলোচ্য উপন্যাসের খণ্ডাংশ মাত্র, সামগ্রিক চিত্র নয় । 'লালসালু' একটি সামাজিক সমস্যামূলক উপন্যাস। এর বিষয় যুগ যুগ ধরে শিকড়গাড়া কুসংস্কার অন্ধ বিশ্বাস ও ভীতির সঙ্গে সুস্থ জীবনাকাঙ্ক্ষার দ্বন্দ্ব। গ্রামবাসীর সরলতা ও ধর্ম বিশ্বাসের সুযোগ নিয়ে ভণ্ড ধর্মব্যবসায়ী মজিদ প্রতারণার জাল বিস্তারের মাধ্যমে কীভাবে নিজের শাসন ও শোষণের অধিকার প্রতিষ্ঠা করে তারই বিবরণ এই উপন্যাস। মানব মুক্তির স্বাভাবিক আকাঙ্ক্ষা থেকেই মানবতাবাদী ঔপন্যাসিক দেশের মানুষের সুসংহত ও নর স্বতঃস্ফুর্ত বিকাশের অন্যতম অন্তরায় হিসেবে এই উপন্যাসে ধর্ম ব্যাবসা, দ্ধ কুসংস্কার ও অন্ধবিশ্বাসের দাপটকে ফুটিয়ে তুলেছেন । উদ্দীপকে পাঠান পরিবারের যে চিত্র উঠে এসেছে তাতে নারীর কাঙ্ক্ষিত স্বাধীনতা এবং সক্রিয়সত্তার কোনো মূল্যায়ন এখানে নেই। নারী কেবল ঘরের মধ্যেই সীমাবদ্ধ থাকবে এটাই তাদের সংস্কৃতি। কিন্তু ছোটো পুত্রবধূ এই প্রচলিত প্রথাকে ভেঙে স্বাধীন ও স্বাবলম্বী জীবনকে বেছে নেয় । উদ্দীপকের বর্ণনায় ছোটোপুত্রবধূর স্বনির্ভর জীবনযাপন করার মধ্য দিয়ে প্রচলিত সমাজব্যবস্থার বিপরীত চিত্র ফুটে উঠেছে। নারীর এই সক্রিয় ও ন্দা প্রতিবাদী সত্তার দেখা মেলে উপন্যাসের জমিলা চরিত্রে। কিন্তু 'লালসালু' উপন্যাসে কুসংস্কার ও অন্ধবিশ্বাসের চিত্র থাকলেও এখানে 'স্বার্থ ও লোভের বশবর্তী হয়ে কুসংস্কার ও অন্ধ বিশ্বাসকে টিকিয়ে রাখা এবং মানুষের ধর্মীয় বিশ্বাসকে পুঁজি করে সরল ও ধর্মপ্রাণ সাধারণ মানুষকে বিভ্রান্ত ও ভীতির মধ্যে রেখে শাসন ও শোষণ করার প্রক্রিয়া চালু রাখার | বাস্তবতা বর্ণিত হয়েছে। তাছাড়া ধর্মতন্ত্র ও ধর্মবোধের দ্বন্দ্ব এবং অর্থনৈতিক সাথে ক্ষমতা কাঠামোর সঙ্গে ধর্মতন্ত্রের অবিবচ্ছেদ্য নাড়ির যোগ প্রভৃতি বিষয় উপন্যাসে স্থান পেয়েছে। তাছাড়া নির্জীব ধর্মতন্ত্রের বিরুদ্ধে সজীব প্রাণ গ্রিক ধর্মের জাগরণ উপন্যাসটিকে ভিন্ন মাত্রা দিয়েছে। তাই বলা যায়, উদ্দীপকের বিষয়বস্তু আলোচ্য উপন্যাসের খণ্ডাংশ মাত্র, সামগ্রিক চিত্র নয় ।
HSCBangla 1st Paperউপন্যাস : লালসালুJessore
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.মজিদের মহব্বতনগর গ্রামে প্রবেশটা কেমন ছিল?

  • অবধারিত
  • নাটকীয়
  • কাব্যিক
  • স্বাভাবিক

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.' মাজারটি তার শক্তির মূল' বলতে কী বোঝানো হয়েছে?

  • বিশ্বাস
  • আনুগত্য
  • ভীতি
  • অনুরাগ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.উদ্দীপকের কামরুলের সঙ্গে 'লালসালু' উপন্যাসের কোন চরিত্রের মিল পাওয়া যায়?

  • তাহের
  • খালেক
  • আক্কাস
  • ধলা মিয়া

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.সৈয়দ ওয়ালীউল্লাহ্ কত সালে জন্মগ্রহণ করেন?

  • ১৯২০
  • ১৯২২
  • ১৮২০
  • ১৯২৬

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.সৈয়দ ওয়ালীউল্লাহ্ কোথায় জন্মগ্রহণ করেন?

  • চট্টগ্রাম
  • যশোর
  • রাজশাহী
  • খুলনা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.সৈয়দ ওয়ালীউল্লাহর পৈতৃক নিবাস কোন জেলায়?

  • ফেণী
  • নোয়াখালী
  • কুমিল্লা
  • চট্টগ্রাম

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.কোন বিষয়ে পড়ার জন্য সৈয়দ ওয়ালীউল্লাহ্ কলকাতা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন?

  • বাংলা সাহিত্য
  • বায়োলজি
  • অর্থনীতি
  • ইতিহাস

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.সৈয়দ ওয়ালীউল্লাহর কর্মজীবন শুরু হয় যে ইংরেজি দৈনিকে, সেটি কোথা থেকে প্রকাশিত হতো?

  • ঢাকা
  • চট্টগ্রাম
  • প্যারিস
  • কলকাতা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.সৈয়দ ওয়ালীউল্লাহ্ ঢাকা বেতারে সম্পাদক হিসেবে যোগ দেন কত সালে?

  • ১৯৪০ সালে
  • ১৯৪৫ সালে
  • ১৯৪৬ সালে
  • ১৯৪৭ সালে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.সৈয়দ ওয়ালীউল্লাহর সর্বশেষ কর্মস্থল কোনটি? [রা. বো. '১৯]

  • করাচি
  • লন্ডন
  • জার্মানি
  • প্যারিস

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.সৈয়দ ওয়ালীউল্লাহ কত খ্রিষ্টাব্দে মৃত্যুবরণ করেন?

  • ১৯৬৯
  • ১৯৭০
  • ১৯৭১
  • ১৯৭২

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.সৈয়দ ওয়ালীউল্লাহর 'নয়নচারা' গল্পগ্রন্থটি কত সালে প্রকাশিত হয়?

  • ১৯৪৮ সালে
  • ১৯৪৫ সালে
  • ১৯৫২ সালে
  • ১৯৬১ সালে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

মজিদের মহব্বতনগর গ্রামে প্রবেশটা কেমন ছিল?' মাজারটি তার শক্তির মূল' বলতে কী বোঝানো হয়েছে?উদ্দীপকের কামরুলের সঙ্গে 'লালসালু' উপন্যাসের কোন চরিত্রের মিল পাওয়া যায়?সৈয়দ ওয়ালীউল্লাহ্ কত সালে জন্মগ্রহণ করেন?সৈয়দ ওয়ালীউল্লাহ্ কোথায় জন্মগ্রহণ করেন?সৈয়দ ওয়ালীউল্লাহর পৈতৃক নিবাস কোন জেলায়?কোন বিষয়ে পড়ার জন্য সৈয়দ ওয়ালীউল্লাহ্ কলকাতা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন?সৈয়দ ওয়ালীউল্লাহর কর্মজীবন শুরু হয় যে ইংরেজি দৈনিকে, সেটি কোথা থেকে প্রকাশিত হতোসৈয়দ ওয়ালীউল্লাহ্ ঢাকা বেতারে সম্পাদক হিসেবে যোগ দেন কত সালে?সৈয়দ ওয়ালীউল্লাহর সর্বশেষ কর্মস্থল কোনটি? [রা. বো. '১৯]সৈয়দ ওয়ালীউল্লাহ কত খ্রিষ্টাব্দে মৃত্যুবরণ করেন?সৈয়দ ওয়ালীউল্লাহর 'নয়নচারা' গল্পগ্রন্থটি কত সালে প্রকাশিত হয়?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।