উদ্দীপকের সুবেদ আলি চরিত্রের সাথে 'লালসালু' উপন্যাসের খালেক ব্যাপারী চরিত্রের সাদৃশ্য রয়েছে।
খালেক ব্যাপারী আলোচ্য উপন্যাসের অন্যতম প্রতিনিধিত্বশীল চরিত্র। ভূ- স্বামী ও প্রভাব-প্রতিপত্তির অধিকারী হওয়ায় তাঁর কাঁধেই রয়েছে মহব্বতনগরের সামাজিক নেতৃত্ব। কিন্তু তার প্রথম স্ত্রী আমেনা বিবি নিঃসন্তান। তেরো বছর বয়সে বিয়ে হয়েছিল, আজ তিরিশ পেরিয়ে গেছে। শূন্য কোল নিয়ে হা-হুতাশের সঙ্গে বুক বেঁধে তবু থাকা যেত, কিন্তু চোখের সামনে সতিন তানু বিবিকে ফি-বছর আস্ত-আস্ত সন্তানের জন্ম দিতে দেখে বড়ো বিবির আর সহ্য হয় না। তাই প্রথম স্ত্রীর অনুরোধে সন্তানের আশায় খালেক ব্যাপারী প্রথমে আওয়ালপুরের পির সাহেবের এবং পরে মজিদের আধ্যাত্মিক শক্তির সাহায্য নেয় ।
উদ্দীপকের সুবেদ আলি গ্রামের সম্পদশালী মানুষ। গ্রামের সকল মানুষের বিপদের দিনের বন্ধু হলো সুবেদ আলি। তিনি গ্রামে সাদা মনের মানুষ হিসেবে পরিচিত। কিন্তু পারিবারিক জীবনে তিনি সুখী ছিলেন না। কারণ, তিনি ছিলেন নিঃসন্তান। অনেক চিকিৎসা করেও তিনি ব্যর্থ হয়ে অবশেষে ফকির বাবার শরণাপন্ন হন । তাই বলা যায়, সুবেদ আলির সাথে উপন্যাসের খালেদ ব্যাপারীর চরিত্রের সাদৃশ্য রয়েছে।