প্রশ্নোক্ত উক্তিটিতে মহব্বতনগরের দুই প্রভাবশালী ব্যক্তি মজিদ ও খালেক ব্যাপারীর স্বার্থের কারণে একত্রিত হওয়ার বিষয়টি তুলে ধরা হয়েছে।
'লালসালু' উপন্যাসের মহব্বতনগর গ্রামের দুই প্রভাবশালী ব্যক্তি মজিদ আর খালেক ব্যাপারী। খালেক ব্যাপারী বিস্তর জমি জমার অধিকারী এবং গ্রামের মাতব্বর। অন্যদিকে, মজিদ হলো মোদাচ্ছের পিরের মাজারের খাদেম। খালেক ব্যাপারী সম্পত্তি ও ক্ষমতার জোরে জনগণের ওপর প্রভাব বিস্তার করে। আর মজিদ মানুষের ধর্মবিশ্বাসকে পুঁজি করে নিজের প্রভাব বৃদ্ধি করে। উভয়ের উদ্দেশ্য একই, তা হলো সমাজের মানুষকে প্রতারণা ও শোষণ করে নিজেদের স্বার্থ হাসিল করা। প্রশ্নোক্ত উক্তিটিতে এ বিষয়টিই উল্লেখ করা হয়েছে ।