উদ্দীপকে উল্লিখিত গ্রামের ছেলে মনির হোসেনের ভূমিকা উপন্যাসের আক্কাসের স্কুল প্রতিষ্ঠার ঘটনার সাথে সাদৃশ্যপূর্ণ হলেও উভয়গ্রামের সমাজবাস্তবতা সম্পূর্ণ বৈসাদৃশ্যপূর্ণ ।
উপন্যাসের আক্কাস চরিত্রটি শিক্ষিত ছেলে হিসেবে উঠে এসেছে। সে গ্রামের উন্নয়নকল্পে স্কুল প্রতিষ্ঠা করতে চায়। কিন্তু গ্রামের ধর্মব্যবসায়ী মজিদ ও মাতব্বর খালেক ব্যাপারী এর ঘোর প্রতিবাদ করে। তাদের তোপের মুখে আক্কাসের স্কুল প্রতিষ্ঠার স্বপ্ন বাস্তব রূপ লাভ করতে পারে না ।
উদ্দীপকের মনির গ্রামে স্কুল প্রতিষ্ঠা করে। তাঁর গ্রামের বয়োজ্যেষ্ঠদের এতে অনেক বড় ভূমিকা ছিল, তা সহজেই অনুমান করা যায়। স্কুল প্রতিষ্ঠা করতে যাওয়ার ব্যাপারটি উদ্দীপক ও উপন্যাসে সাদৃশ্যপূর্ণ হলেও বয়োজ্যেষ্ঠদের ভূমিকা ছিল বৈসাদৃশ্যপূর্ণ। কারণ উদ্দীপকের গ্রামবাসীরা অনেক উদার। তাই তাদের সহায়তায় স্কুল এগিয়ে গিয়েছে। অন্যদিকে উপন্যাসে মজিদ ও খালেক ব্যাপারী এ ব্যাপারে, আক্কাসকে কোনো সহযোগিতা করেনি। বরং আক্কাসের স্কুল প্রতিষ্ঠার প্রচেষ্টাকে তারা নস্যাৎ করে দেয়। আর এদিকটি উদ্দীপকের সাথে আলোচ্য উপন্যাসকে বৈসাদৃশ্যপূর্ণ করে তুলেছে। সুতরাং, উদ্দীপকের স্কুল প্রতিষ্ঠার আকাঙ্ক্ষাটি সাদৃশ্যপূর্ণ হলেও গ্রামের সমাজ বাস্তবতার দিকটি সম্পূর্ণ বিপরীত।