শেয়ারFacebookWhatsApp

'সময়-অসময়ে মিথ্যে কথা না বললে নয়।'-উক্তিটির প্রাসঙ্গিকতা তুলে ধর।

উত্তর: 'লালসালু' উপন্যাসের মজিদ একাকী আত্মসমালোচনার সময় প্রশ্নোত্ত কথাটি ভাবে। আলোচ্য উপন্যাসে মজিদ একজন ভণ্ড ধর্মব্যবসায়ী। সে মহব্বতনগর গ্রামে এসে একটি পুরাতন কবরকে মোদাচ্ছের পিরের কবর বলে সহজ- সরল গ্রামবাসীর সঙ্গে প্রতারণা করে। মজিদের প্রতিপত্তি দিন দিন। বৃদ্ধি পায়। মজিদ নিজের পূর্বের অবস্থার সঙ্গে বর্তমান অবস্থার তুলনা করে যখন একাকী ভাবে তখন তার মনে হয় নিজের অস্তিত্ব টিকিয়ে রাখার জন্য সে এই পথে এসেছে। ভয়ংকর এই পথে সময়- অসময় মিথ্যে কথাও বলতে হয়।

HSC Bangla 1st Paper উপন্যাস : লালসালু CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Bangla 1st Paper · উপন্যাস : লালসালু · সৃজনশীল

'সময়-অসময়ে মিথ্যে কথা না বললে নয়।'-উক্তিটির প্রাসঙ্গিকতা তুলে ধর।

উদ্দীপক

মোড়লদিয়ার মাদক ব্যবসায়ী তাকত আলী গঞ্জের কুখ্যাত মাফিয়া। মাদকাসক্ত করে গঞ্জের যুব সমাজকে সে বশীভূত করে রেখেছে। ইদানীং আরব আলী নামে আরেক ব্যবসায়ী গঞ্জে মাদক ব্যবসায় শুরু করলে ব্যবসায়ে মন্দার ভয়ে তাকত আলী ক্ষুব্ধ ও চিন্তিত হয়ে ওঠে। তাই নিজের রাজত্বকে নিষ্কণ্টক করতে এক রাতের আঁধারে তার সাঙ্গপাঙ্গদের দিয়ে সশস্ত্র হামলা চালায় আরব আলীর উপর। উৎখাত করে আরব আলীকে।

Dinajpur · 2022

উত্তর

"অমন কথা কইওনা বিটি, ঘরে বালা আইসে” – উক্তিটি রহিমার।

উত্তর

'লালসালু' উপন্যাসের মজিদ একাকী আত্মসমালোচনার সময় প্রশ্নোত্ত কথাটি ভাবে। আলোচ্য উপন্যাসে মজিদ একজন ভণ্ড ধর্মব্যবসায়ী। সে মহব্বতনগর গ্রামে এসে একটি পুরাতন কবরকে মোদাচ্ছের পিরের কবর বলে সহজ- সরল গ্রামবাসীর সঙ্গে প্রতারণা করে। মজিদের প্রতিপত্তি দিন দিন। বৃদ্ধি পায়। মজিদ নিজের পূর্বের অবস্থার সঙ্গে বর্তমান অবস্থার তুলনা করে যখন একাকী ভাবে তখন তার মনে হয় নিজের অস্তিত্ব টিকিয়ে রাখার জন্য সে এই পথে এসেছে। ভয়ংকর এই পথে সময়- অসময় মিথ্যে কথাও বলতে হয়।

উত্তর

'লালসালু' উপন্যাসের আওয়ালপুরে আগত পিরসাহেবের চরিত্রের সাথে উদ্দীপকের আরব আলির মিল রয়েছে। 'লালসালু' উপন্যাসের কেন্দ্রীয় চরিত্র মজিদ। সে একজন ধর্মব্যবসায়ী। মজিদ ধর্মকে ব্যক্তিস্বার্থে ব্যবহার করেছে। ধর্মের বেড়াজালে সমগ্র মহব্বতনগর গ্রামকে আবদ্ধ করেছে। সমাজ জীবন থেকে ব্যক্তিজীবন সকল স্থানে মজিদের আধিপত্য। কিন্তু মজিদ ছদ্মবেশী, তার বাহির ও ভেতরের মধ্যে আকাশ-পাতাল প্রভেদ। মজিদ ঈর্ষাকাতর স্বভাবের। আওয়ালপুরে নতুন এক পির সাহেবের আগমনে মজিদ ভয় পায়। মজিদের প্রভাব- প্রতিপত্তি ও স্বার্থে ভাটা পড়তে পারে ভেবে আওয়ালপুরের নতুন পিরকে হিংসা করতে থাকে । হিংসার বশবর্তী হয়ে একপর্যায়ে মজিদ আওয়ালপুরের পিরসাহেবকে আক্রমণ করে বসে। ফলে মজিদের স্বার্থান্বেষী, ধর্মান্ধ ও ঈর্ষাকাতর রূপের পরিচয় পরিস্ফুটিত হয়। উদ্দীপকের আরব আলী আওয়ালপুরের পিরসাহের সাথে সাদৃশ্যপূর্ণ আওয়ালপুরের পির সাহেব যেমন নতুন এসেছিলেন তেমনি মাদক ব্যাবসায় আরব আলীও নতুন। আরব আলীর ব্যাবসার প্রসারে শঙ্কিত হয়ে তার বিরোধী ব্যবসায়ী তাকত আলী আরব আলীকে আক্রমণ করে। তাকত আলী আরব আলীর ওপর ঈর্ষান্বিত হন। হিংসায়, ঈর্ষায় জ্বলে-পুড়ে অবশেষে আরব আলীকে রাতের আঁধারে আক্রমণ করেন এবং তাকে উৎখাত করেন তাই বলা যায়, 'লালসাল' উপন্যাসের আওয়ালপুরে আগত পিরসাহেবের চরিত্রের সাথে উদ্দীপকের আরব আলির মিল রয়েছে।

উত্তর

উদ্দীপক এবং 'লালসালু' উপন্যাসের উভয় ক্ষেত্রেই প্রতিহিংসার | প্রতিফলন ঘটায় প্রশ্নোক্ত মন্তব্যটি যথার্থ। 'লালসালু' উপন্যাসে তৎকালীন সমাজব্যবস্থায় জেঁকে বসা ধর্মব্যবসায়ীদের স্বরূপ উন্মোচন করা হয়েছে। এই উপন্যাসের কেন্দ্রীয় চরিত্র মজিদ। মজিদের চরিত্রের অন্যতম বৈশিষ্ট্য প্রতিহিংসা। মজিদ অতিমাত্রায় প্রতিহিংসাপরায়ণ। মজিদের প্রতি যাদের আস্থা নেই, যারা মজিদের শাসনের বিরোধিতা করতে চায় মজিদ তাদের শক্তহাতে দমন করেন। বিশেষ করে আওয়ালপুরে নতুন পির সাহেব এলে প্রতিহিংসাপরায়ণতার রূপ বেশি উজ্জ্বল হয়ে ওঠে মজিদের। আওয়ালপুরের পির সাহেবের সুনাম-মুহূর্তে চারদিকে ছড়িয়ে পড়ে। দলে দলে মানুষ নতুন পির সাহেবের কাছে যেতে থাকে । তাই দেখে মজিদ প্রচণ্ডভাবে ঈর্ষান্বিত হয়। উদ্দীপকেও মানব চরিত্রের অন্যতম বৈশিষ্ট্য প্রতিহিংসাপরায়ণতার দিকটি লক্ষণীয়। মানুষ অন্যের সমৃদ্ধি, উন্নতি ও উৎকর্ষ সাধনে ঈর্ষান্বিত হয়, প্রতিহিংসায় জ্বলতে থাকে। উদ্দীপকের তাকত আলী একজন মাদক ব্যবসায়ী। তার মাদক ব্যাবসা ভালো চলে। কিন্তু নতুন একজন মাদক ব্যবসায়ী আরব আলী ব্যাবসা করতে এলে তাকত আলী প্রতিহিংসায় জ্বলে । প্রতিহিংসারর কারণে তাকত আলী আরব আলীকে রাতের আঁধারে আক্রমণ করে । ফলে আরব আলী ব্যাবসা গুটিয়ে অন্যত্র চলে যেতে বাধ্য হয় । উদ্দীপক ও 'লালসালু' উপন্যাসের আলোকে বলা যায় যে, মানুষ স্বভাবত প্রতিহিংসাপরায়ণ। মজিদের চরিত্রে যেমন প্রতিহিংসা রয়েছে তেমনি উদ্দীপকের তাকত আলীর চরিত্রেও প্রতিহিংসা বিদ্যমান। মজিদ তার প্রতিপক্ষের প্রতি ঈর্ষান্বিত হয়। তাই আওয়ালপুরের পিরসাহেরে কাছে দলে দলে লোক যেতে দেখে মজিদ প্রতিহিংসায় জ্বলতে থাকে। এই প্রতিহিংসার জন্য তাকত আলী তার প্রতিদ্বন্দ্বী ব্যবসায়ী আরব আলীকে আক্রমণ করে। তাই বলা যায়, প্রতিহিংসাপরায়ণতা মানব চরিত্রের একটি অন্যতম বৈশিষ্ট্য ।
HSCBangla 1st Paperউপন্যাস : লালসালুDinajpur
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.মজিদের মহব্বতনগর গ্রামে প্রবেশটা কেমন ছিল?

  • অবধারিত
  • নাটকীয়
  • কাব্যিক
  • স্বাভাবিক

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.' মাজারটি তার শক্তির মূল' বলতে কী বোঝানো হয়েছে?

  • বিশ্বাস
  • আনুগত্য
  • ভীতি
  • অনুরাগ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.উদ্দীপকের কামরুলের সঙ্গে 'লালসালু' উপন্যাসের কোন চরিত্রের মিল পাওয়া যায়?

  • তাহের
  • খালেক
  • আক্কাস
  • ধলা মিয়া

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.সৈয়দ ওয়ালীউল্লাহ্ কত সালে জন্মগ্রহণ করেন?

  • ১৯২০
  • ১৯২২
  • ১৮২০
  • ১৯২৬

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.সৈয়দ ওয়ালীউল্লাহ্ কোথায় জন্মগ্রহণ করেন?

  • চট্টগ্রাম
  • যশোর
  • রাজশাহী
  • খুলনা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.সৈয়দ ওয়ালীউল্লাহর পৈতৃক নিবাস কোন জেলায়?

  • ফেণী
  • নোয়াখালী
  • কুমিল্লা
  • চট্টগ্রাম

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.কোন বিষয়ে পড়ার জন্য সৈয়দ ওয়ালীউল্লাহ্ কলকাতা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন?

  • বাংলা সাহিত্য
  • বায়োলজি
  • অর্থনীতি
  • ইতিহাস

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.সৈয়দ ওয়ালীউল্লাহর কর্মজীবন শুরু হয় যে ইংরেজি দৈনিকে, সেটি কোথা থেকে প্রকাশিত হতো?

  • ঢাকা
  • চট্টগ্রাম
  • প্যারিস
  • কলকাতা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.সৈয়দ ওয়ালীউল্লাহ্ ঢাকা বেতারে সম্পাদক হিসেবে যোগ দেন কত সালে?

  • ১৯৪০ সালে
  • ১৯৪৫ সালে
  • ১৯৪৬ সালে
  • ১৯৪৭ সালে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.সৈয়দ ওয়ালীউল্লাহর সর্বশেষ কর্মস্থল কোনটি? [রা. বো. '১৯]

  • করাচি
  • লন্ডন
  • জার্মানি
  • প্যারিস

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.সৈয়দ ওয়ালীউল্লাহ কত খ্রিষ্টাব্দে মৃত্যুবরণ করেন?

  • ১৯৬৯
  • ১৯৭০
  • ১৯৭১
  • ১৯৭২

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.সৈয়দ ওয়ালীউল্লাহর 'নয়নচারা' গল্পগ্রন্থটি কত সালে প্রকাশিত হয়?

  • ১৯৪৮ সালে
  • ১৯৪৫ সালে
  • ১৯৫২ সালে
  • ১৯৬১ সালে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

মজিদের মহব্বতনগর গ্রামে প্রবেশটা কেমন ছিল?' মাজারটি তার শক্তির মূল' বলতে কী বোঝানো হয়েছে?উদ্দীপকের কামরুলের সঙ্গে 'লালসালু' উপন্যাসের কোন চরিত্রের মিল পাওয়া যায়?সৈয়দ ওয়ালীউল্লাহ্ কত সালে জন্মগ্রহণ করেন?সৈয়দ ওয়ালীউল্লাহ্ কোথায় জন্মগ্রহণ করেন?সৈয়দ ওয়ালীউল্লাহর পৈতৃক নিবাস কোন জেলায়?কোন বিষয়ে পড়ার জন্য সৈয়দ ওয়ালীউল্লাহ্ কলকাতা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন?সৈয়দ ওয়ালীউল্লাহর কর্মজীবন শুরু হয় যে ইংরেজি দৈনিকে, সেটি কোথা থেকে প্রকাশিত হতোসৈয়দ ওয়ালীউল্লাহ্ ঢাকা বেতারে সম্পাদক হিসেবে যোগ দেন কত সালে?সৈয়দ ওয়ালীউল্লাহর সর্বশেষ কর্মস্থল কোনটি? [রা. বো. '১৯]সৈয়দ ওয়ালীউল্লাহ কত খ্রিষ্টাব্দে মৃত্যুবরণ করেন?সৈয়দ ওয়ালীউল্লাহর 'নয়নচারা' গল্পগ্রন্থটি কত সালে প্রকাশিত হয়?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।