শেয়ারFacebookWhatsApp

বন্দুক কেনার জন্য লোইসেল কত অর্থ সঞ্চয় করেছিল?

উত্তর: বন্দুক কেনার জন্য লোইসেল চারশ ফ্রাঁ সঞ্চয় করেছিল।

HSC Bangla 1st Paper গদ্য : নেকলেস CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Bangla 1st Paper · গদ্য : নেকলেস · সৃজনশীল

বন্দুক কেনার জন্য লোইসেল কত অর্থ সঞ্চয় করেছিল?

উদ্দীপক

আটপৌরে বাসা। সাধারণ আসবাবপত্র। দিন ভালোই কাটছিল। কিন্তু স্ত্রী তানিয়া মোটেই তৃপ্ত নয় এতে। ফলে মোটা অঙ্কের লোন নিয়ে রাসেলকে দামি আসবাবপত্র কিনতে হয়। কিন্তু লোনের কিস্তি শোধ করতে গিয়ে তাদের পরিবারে নেমে আসে বিপর্যয়। স্ত্রী তানিয়া তখন স্নানমুখে বলে- ঋণের কিস্তি দেওয়ার চেয়ে সাধারণ জীবনযাপনই শ্রেয়। রাজউক উত্তরা মডেল কলেজ, ঢাকা

উত্তর

বন্দুক কেনার জন্য লোইসেল চারশ ফ্রাঁ সঞ্চয় করেছিল।

উত্তর

অনেক বছর পর দারিদ্র্যের কশাঘাতে জর্জরিত মাদাম লোইসেলকে দেখে তার বান্ধবী মাদাম ফোরস্টিয়ার উক্ত উক্তিটি করে। বান্ধবীর নেকলেস হারিয়ে ফেলার পর সেটা ফেরত দিতে মাতিলদা দারিদ্র্যময় কঠিন জীবনযাপন করতে বাধ্য হয়। সংসারের সব কাজ তাকে করতে হয়। এমনিভাবে দশ বছর ধরে তারা দেনা শোধ করে। একদিন মাতিলদা তার বান্ধবী ফোরস্টিয়ারকে দেখে সব কথা খুলে বলার জন্য তাকে ডাক দেয়। প্রথমে তার বান্ধবী জরাজীর্ণ অবস্থা দেখে মাতিলদাকে চিনতে পারে না। পরে মাতিলদা নিজের পরিচয় দিলে ফোরস্টিয়ার উক্ত উক্তিটি করে।

উত্তর

উদ্দীপকের সঙ্গে 'নেকলেস' গল্পের মাদাম লোইসেলের জীবন ভাবনায় সাদৃশ্য রয়েছে। মানুষের উচ্চাকাঙ্ক্ষা অনেক সময় দুঃখ-কষ্টের কারণ হয়ে দাঁড়ায়। সুখ-ভোগ-বিলাসের স্বপ্নে বিভোর হয়ে মানুষ অতৃপ্তিতে ভোগে। যা পাওয়ার নয় তা-ই প্রত্যাশা করে অহেতু কষ্ট পাওয়া বুদ্ধিমানের কাজ নয়। নিজের যা আছে তা নিয়ে সন্তুষ্ট থাকার মধ্যেই প্রকৃত সুখ নিহিত। উদ্দীপকে একটি পরিবারের টানাপড়েন তুলে ধরা হয়েছে। এখানে স্ত্রী তানিয়ার ইচ্ছায় তার স্বামী রাসেল মোটা অঙ্কের লোন নিয়ে দামি আসবাবপত্র কেনে। এতে তাদের সংসারে বিপর্যয় নেমে আসে। কারণ লোনের কিস্তি পরিশোধ করা তাদের জন্য কঠিন হয়ে দাঁড়ায়। তখন তার স্ত্রী তানিয়ার মনে হয় উচ্চাভিলাষী জীবন-যাপনের স্বপ্ন, -দামি জিনিসপত্রের চেয়ে সাধারণ জীবনযাপনই ভালো ছিল। উদ্দীপকের তানিয়ার জীবনযাপনের এই উপলব্ধি 'নেকলেস' গল্পের মাদাম লোইসেলের জীবন-ভাবনার সঙ্গে সাদৃশ্যপূর্ণ। এ গল্পে মাদাম লোইসেলও প্রথম জীবনে অত্যন্ত উচ্চাকাঙ্ক্ষী ছিল। স্বামীর স্বল্প আয়ের সংসারে ধনীর মতো বিলাসী জীবন কাটাতে না পারায় সে সব সময় দুঃখে থাকত। নিজেকে সম্ভ্রান্ত ও সম্পদশালী প্রমাণ করার জন্য সে বান্ধবীর কাছ থেকে গহনা চেয়ে নিয়ে সাজগোজ করে শিক্ষামন্ত্রীর বাসভবনে বল নাচের অনুষ্ঠানে যোগ দিতে যায়। সেখান থেকে ঘরে ফিরে সে দেখে তার গলায় নেকলেস নেই। অনেক খুঁজে তা না পেয়ে, অনুরূপ একটি নেকলেস কিনে বান্ধবীকে ফেরত দেয়। সেই হারের মূল্য পরিশোধ করতে গিয়ে তাদের জীবনে চরম বিপর্যয় নেমে আসে। মাদাম লোইসেল কাজের লোকদের বিদায় করে দিয়ে নিজেই সমস্ত কাজের দায়িত্ব নেয়। মসিয়ে লোইসেরও অফিসের বাইরে অতিরিক্ত কাজ করে। এভাবে দীর্ঘ দশ বছর তাদের কষ্ট করতে হয়। নেকলেস হারিয়ে মাদাম লোইসেলের সেই অনুভূতি ও উপলব্ধি এবং উদ্দীপকের তানিয়ার উপলব্ধি এক সূত্রে গাঁথা।

উত্তর

"ঋণের কিস্তি দেওয়ার চেয়ে সাধারণ জীবনযাপনই শ্রেয়।" 'নেকলেস' গল্পের বিষয় বস্তুর সঙ্গে এ মন্তব্যটি সম্পর্কিত। সাধারণভাবে মানুষ যে অবস্থায় থাকে তা তার কাছে সুখের মনে হয় না। জগতে যে যত পায়, সে তত চায়। তাই প্রত্যাশার সঙ্গে মানুষের প্রাপ্তির দূরত্ব বেড়েই যায়। জীবনযাপনে অসম প্রত্যাশাই মানুষের দুঃখ ও অশান্তির মূল কারণ। 'নেকলেস' গল্পে মাদাম লোইসেল দরিদ্র পরিবারে জন্ম নিলেও সুন্দরী হওয়ার কারণে সে তার দারিদ্র্যের জীবন মানতে পারত না। তাই দামি জামা, জড়োয়া গহনা না থাকায় মসিয়ে লোইসেলের দেওয়া শিক্ষামন্ত্রীর বাসভবনে যাওয়া নিমন্ত্রণপত্র পেয়েও খুশি হতে পারেনি। বন্দুক কেনার জন্য জমানো চারশ ফ্রাঁ জামা কেনার জন্য মসিয়ে লোইসেল স্ত্রী মাদামকে দিয়ে তাকে রাজি করায়। তার পরামর্শে বান্ধবীর গহনা ধার করে এনে মাদাম লোইসেল সেই অনুষ্ঠানে যায়। সেখানে নেকলেসটি হারিয়ে ফেলে পূর্বের চেয়ে আরও কষ্টকর জীবনে পতিত হয় মাদাম লোইসেল। তার সেই জীবনের সঙ্গে উদ্দীপকের লোনের কিস্তি পরিশোধে বিপর্যয় নেমে আসা সংসারের তানিয়ার জীবন সাদৃশ্যপূর্ণ। কারণ কষ্টে পড়ে তারা দু'জনই উপলব্ধি করেছে তাদের আগের সাধারণ জীবনই অনেক ভালো ছিল। 'নেকলেস' গল্পে নেকলেস হারিয়ে তা কিনে ফেরত দিতে গিয়ে মাদাম লোইসেলের সংসারজীবনে ব্যাপক বিপর্যয় নেমে আসে। সমস্ত কাজের লোক বিদায় করে দিয়ে মাদাম লোইসেলের সব কাজ করতে হয়। আরও ছোট ঘরে থাকতে হয়। তার স্বামীকেও অতিরিক্ত কাজ করে আয় করতে হয় এবং সব ক্ষেত্রেই খরচ কমিয়ে দীর্ঘ দশ বছর ধরে অক্লান্ত পরিশ্রম করে ঐ নেকলেসের মূল্য পরিশোধ করতে হয়। উদ্দীপকের তানিয়াকেও মোটা অঙ্কের লোনের কিস্তি পরিশোধ করতে হয়। তারা উভয়েই বিলাসী জীবনের আকাঙ্ক্ষা করে অর্থ-সংকটে পড়ে। কষ্ট পায়। এ দিক বিচারে প্রশ্নোক্ত মন্তব্যটি যথার্থ।
HSCBangla 1st Paperগদ্য : নেকলেস
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.এক সন্ধ্যায় মাদাম লোইসেলের স্বামী মসিঁয়ে কী হাতে ঘরে ফিরলেন?

  • সুন্দর গয়নার বাক্স
  • একটি বড় খাম
  • উজ্জ্বল রৌপ্য পাত্র
  • কারুকার্যপূর্ণ পর্দা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.মাদাম লোইসেলের সর্বদা দুঃখ, কারণ, সে-

  • নেকলেস হারিয়ে ফেলেছে
  • কাঙ্ক্ষিত জীবন পায়নি
  • রান্নাঘরে কাজ করে
  • দামি পোশাক পরতে পারে না

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.উক্ত ভাবের বৈপরীত্যের প্রতিফলন যে বাক্যে-

  • যত সব সুরুচিপূর্ণ ও বিলাসিতার বস্তু আছে, সেগুলির জন্যই তার জন্ম হয়েছে।
  • মুরগির পাখনা খেতে খেতে মুখে সিংহ-মানবীর হাসি নিয়ে কান পেতে শুনবে চুপি চুপি বলা প্রণয়লীলার কাহিনি।
  • মাদাম লোইসেলকে দেখলে এখন বয়স্কা বলে মনে হয়।
  • সামান্য একটি বস্তুতে কী করে একজন ধ্বংস হয়ে যেতে আবার বাঁচতেও পারে।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.' নেকলেস' গল্পের মূল গল্পকারের পুরো নাম কোনটি?

  • Henri-Henri-Nicholas-Guy de Maupassant
  • Henri-Henri-Albert-Guy de Maupassant
  • Henri-Renri-Nicholas-Guy de Maupassant
  • Henri-Renri-Albert-Guy de Maupassant

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.গী দ্য মোপাসাঁ প্যারিকে কোন বিষয়ে পড়াশোনা করেন?

  • সমাজবিজ্ঞান
  • আইন
  • ইংরেজি সাহিত্য
  • ভূগোল

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.একটি নিম্ন মাধ্যমিক স্কুলে পড়ার সূত্রে কোন বিখ্যাত ঔপন্যাসিকের সঙ্গে মোপাসাঁর পরিচয় ঘটে?

  • লিও তলস্তয়
  • ম্যাক্সিম গোর্কি
  • ফিওদর দস্তয়েভস্কি
  • গুস্তাভ ফ্লবেয়ার

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.কীভাবে মোপাসাঁ এমিল জোলা ও ইভান তুর্গনেভসহ অনেক বিশ্ববিখ্যাত লেখকের সঙ্গে পরিচিত হন?

  • সাংবাদিকতার সূত্রে
  • সাহিত্য সমিতিতে গিয়ে
  • ফ্লবেয়ারের বাসায় গিয়ে
  • পিতার মাধ্যমে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.ফ্লবেয়ারের বাসায় মোপাসাঁর কোন বিশ্ববিখ্যাত লেখকের সঙ্গে পরিচয় ঘটে?

  • শেলি
  • ইভান তুর্গনেভ
  • ফিওদর দস্তয়েভস্কি
  • বায়রন

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.গী দ্য মোপাসাঁ কী হিসেবে বিশ্বব্যাপী খ্যাতি অর্জন করেন?

  • গল্পকার
  • নাট্যকার
  • কবি
  • সাংবাদিক

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.গী দ্য মোপাসাঁ কতটি ছোটগল্প রচনা করেন?

  • প্রায় দুইশ
  • প্রায় আড়াইশ
  • প্রায় তিনশ
  • প্রায় চারশ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.গী দ্য মোপাসাঁর রচনায় কোন ধরনের বৈশিষ্ট্য বিদ্যমান?

  • ব্যক্তিনিষ্ঠ
  • ভাবপ্রবণ
  • বস্তুনিষ্ঠ
  • রোমান্টিক

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.কোন দিকটি মোপাসাঁর রচনাকে তাৎপর্যপূর্ণ করে তুলেছে?

  • অসাধারণ সংযম ও বিস্ময়কর জীবনবোধ সৃষ্টি
  • বয়ানকৌশল
  • ভাষাশৈলী
  • উপমার প্রয়োগ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

এক সন্ধ্যায় মাদাম লোইসেলের স্বামী মসিঁয়ে কী হাতে ঘরে ফিরলেন?মাদাম লোইসেলের সর্বদা দুঃখ, কারণ, সে-উক্ত ভাবের বৈপরীত্যের প্রতিফলন যে বাক্যে-' নেকলেস' গল্পের মূল গল্পকারের পুরো নাম কোনটি?গী দ্য মোপাসাঁ প্যারিকে কোন বিষয়ে পড়াশোনা করেন?একটি নিম্ন মাধ্যমিক স্কুলে পড়ার সূত্রে কোন বিখ্যাত ঔপন্যাসিকের সঙ্গে মোপাসাঁর পরকীভাবে মোপাসাঁ এমিল জোলা ও ইভান তুর্গনেভসহ অনেক বিশ্ববিখ্যাত লেখকের সঙ্গে পরিচিতফ্লবেয়ারের বাসায় মোপাসাঁর কোন বিশ্ববিখ্যাত লেখকের সঙ্গে পরিচয় ঘটে?গী দ্য মোপাসাঁ কী হিসেবে বিশ্বব্যাপী খ্যাতি অর্জন করেন?গী দ্য মোপাসাঁ কতটি ছোটগল্প রচনা করেন?গী দ্য মোপাসাঁর রচনায় কোন ধরনের বৈশিষ্ট্য বিদ্যমান?কোন দিকটি মোপাসাঁর রচনাকে তাৎপর্যপূর্ণ করে তুলেছে?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।