শেয়ারFacebookWhatsApp

'কী অসাধারণ এই জীবন আর তার মধ্যে কত বৈচিত্র্য?'- উক্তিটি ব্যাখ্যা কর।

উত্তর: আলোচ্য উক্তিটির মাধ্যমে মানব জীবনের রূঢ় ও বাস্তব সত্যকে সম্পর্কে মাতিলদার উপলব্ধি প্রকাশ পেয়েছে। মাদার লোইসেল অর্থাৎ মাতিলদা তার বান্ধবীর কাছ থেকে ধার করা হারখানা হারিয়ে ফেলায় খুব বিচলিত হয়ে পড়ে। নেকলেসটি ফেরত দিতে গিয়ে মাতিলদা ও তার স্বামী ব্যাপক ধার-দেনার সম্মুখীন হয়ে জীবনকে খুব ভয়াবহ-ভাবে অনুভব করে। জীবনের আকস্মিক দুর্ঘটনায় নিজেকে খাপ খাওয়াতে গিয়ে নিজেকে কেমন বয়স্ক লাগে তার। সামান্য একটি একটি নেকলেস যা নকল ছিল তা হারিয়ে জীবন সংকটাপন্ন হয়ে যেতে পারে। জীবনের এই ভয়াবহতা বোঝাতে মাতিলদা উক্তিটি করেছিল।

HSC Bangla 1st Paper গদ্য : নেকলেস CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Bangla 1st Paper · গদ্য : নেকলেস · সৃজনশীল

'কী অসাধারণ এই জীবন আর তার মধ্যে কত বৈচিত্র্য?'- উক্তিটি ব্যাখ্যা কর।

উদ্দীপক

আমি সেই জগতে হারিয়ে যেতে চাই যেথায় গভীর নিশুত রাতে জীর্ণ বেড়ার ঘরে নির্ভাবনায় মানুষেরা ঘুমিয়ে থাকে ভাই যেথায় লোকে সোনা রূপায় পাহাড় জমায় না বিত্ত সুখের দুর্ভাবনায় আয়ু কমায় না, যেথায় লোকে তুচ্ছ নিয়ে তুষ্ট থাকে ভাই। আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, মতিঝিল, ঢাকা

উত্তর

সিন নদীর দিকে।

উত্তর

আলোচ্য উক্তিটির মাধ্যমে মানব জীবনের রূঢ় ও বাস্তব সত্যকে সম্পর্কে মাতিলদার উপলব্ধি প্রকাশ পেয়েছে। মাদার লোইসেল অর্থাৎ মাতিলদা তার বান্ধবীর কাছ থেকে ধার করা হারখানা হারিয়ে ফেলায় খুব বিচলিত হয়ে পড়ে। নেকলেসটি ফেরত দিতে গিয়ে মাতিলদা ও তার স্বামী ব্যাপক ধার-দেনার সম্মুখীন হয়ে জীবনকে খুব ভয়াবহ-ভাবে অনুভব করে। জীবনের আকস্মিক দুর্ঘটনায় নিজেকে খাপ খাওয়াতে গিয়ে নিজেকে কেমন বয়স্ক লাগে তার। সামান্য একটি একটি নেকলেস যা নকল ছিল তা হারিয়ে জীবন সংকটাপন্ন হয়ে যেতে পারে। জীবনের এই ভয়াবহতা বোঝাতে মাতিলদা উক্তিটি করেছিল।

উত্তর

উদ্দীপকের সঙ্গে 'নেকলেস' গল্পের মসিয়ে লোইসেল চরিত্রের কিছুটা সাদৃশ্য রয়েছে। অল্পে তুষ্ট হতে পারা মানুষের একটি বড় গুণ। উচ্চাকাঙ্ক্ষা আর উচ্চাভিলাস মানুষকে অনেক সময় কঠোর বাস্তবতার সম্মুখীন করে। সময় ও পরিধেশ পরিস্থিতির সাথে মানিয়ে চলতে পারা মানুষ সমাজে সম্মানিত হয়। উদ্দীপকের কবির মধ্যে আমরা পারিপার্শ্বিক পরিস্থিতি অনুযায়ী চলতে পারা মানুষের বৈশিষ্ট্য দেখতে পাই। এখানে কবি জীর্ণ বেড়ার ঘরে অগণিত গ্রামীণ দরিদ্র মানুষের সাথে নির্ভাবনায় ঘুমিয়ে যাওয়ার আশা ব্যক্ত করেছেন। তিনি এমন এক সমাজের স্বপ্ন দেখছেন যেখানে লোকে সোনা রুপার পাহাড় জমিয়ে আয়ু কমায় না; যেখানে মানুষ তুচ্ছ নিয়েই তুষ্ট থাকে। একইভাবে 'নেকলেস' গল্পে মাদাম লোইসেল এর স্বামী মসিয়ে লোইসেল চরিত্রের মধ্যে এইসব বিষয় লক্ষ করা যায়। তিনি তার স্ত্রীর খুশির জন্য অনেক কিছু বিসর্জন দিয়ে চেয়েছেন। কখনো একটি নিমন্ত্রণপত্র এনে স্ত্রীর মনোবাসনা পূরণ করতে চেয়েছেন। এমনকি স্ত্রীর উচ্চাভিলাসের জন্য নিজের কঠিন পরিশ্রমের পথ মেনে নিয়েছেন।

উত্তর

উদ্দীপকের কবির মানবিকতা যদি 'নেকলেস' গল্পের মাদাম লোইসেলেরও হতো, তবে তাকে ভয়াবহ জীবন কাটাতে হতো না।- মন্তব্যটি যথার্থ। মিতাচার মানুষের অন্যতম গুণ। সকল মানুষের মধ্যে মিতাচার থাকা উচিত। কারণ লোভ, বিলাসিতা, উচ্চাকাঙ্ক্ষা অনেক ক্ষেত্রে বিপজ্জনক হয়ে দাঁড়ায়। উদ্দীপকে কবির মধ্যে আমরা মিতাচার লক্ষ করি। কবি বাস্তবতার দাবি মেনে আচরণ করাই বিধেয় মনে করেন। তার কাছে জীর্ণ ঘরে শান্তির অন্বেষণ করাই শ্রেয়। তিনি এমন দেশ সমাজ প্রত্যাশা করেছেন যেখানে মানুষের বিত্ত সুখের চিন্তায় আয়ু কমায় না, যেখানে সোনা রূপার পাহাড় বাড়ায় না। অনেকের পরিবর্তে অল্পে তুষ্ট থাকাটাই তার কাছে শ্রেয় পথ। কিন্তু 'নেকলেস' গল্পের মাদাম লোইসেল অনেক বেশি অবাস্তববাদী, উচ্চাভিলাসী, কল্পনাবিলাসী। সে দরিদ্র ঘরে জন্ম নিলেও তার দারিদ্র্য সে মেনে নেয়নি। সে নিজের অবস্থানে কখনই সুখী হতে পারেনি। নিজের স্বামীর দরিদ্র অবস্থাকেও সে মেনে নেয়নি। এসব কারণে তার জীবনে বিষম দুর্ভোগ নেমে এসেছিল। একবার তার স্বামী একটি অনুষ্ঠানে নিমন্ত্রণপত্র এনে স্ত্রীকে যেতে বলে। কিন্তু মাদাম লোইসেল সুন্দর জামা ও গহনা না থাকায় যেতে রাজি ছিল না। পরে সে তার বান্ধবীর গহনা ধার করে অনুষ্ঠানে যায়। কিন্তু ফেরার সময় সেই নেকলেসটি হারিয়ে ফেলে। এজন্য তার জীবনে খুব অভাব ও কষ্ট নেমে আসে। এখানে যদি উদ্দীপকের কবির মতো তার অল্প তুষ্ট হওয়ার গুণ থাকত তাহলে তাকে এত অর্থ কষ্টে পড়তে হতো না, সেও তার স্বামী ঋনে জর্জড়িত হতো না। উদ্দীপক ও 'নেকলেস' গল্পের তুলনামূলক আলোচনায় দেখা যায়, উচ্চাভিলাস ও কল্পনাবিলাসিতাই মাদাম লোইসেলের জন্য কাল হয়েছে। তাই বলা যায়, "উদ্দীপকের কবির মানবিকতা যদি 'নেকলেস' গল্পের মাদাম লোইসেলেরও থাকত তবে তাকে ভয়াবহ জীবন কাটাতে হতো না।" মন্তব্যটি যথার্থই সত্য।
HSCBangla 1st Paperগদ্য : নেকলেস
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.এক সন্ধ্যায় মাদাম লোইসেলের স্বামী মসিঁয়ে কী হাতে ঘরে ফিরলেন?

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.মাদাম লোইসেলের সর্বদা দুঃখ, কারণ, সে-

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.উক্ত ভাবের বৈপরীত্যের প্রতিফলন যে বাক্যে-

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.' নেকলেস' গল্পের মূল গল্পকারের পুরো নাম কোনটি?

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.গী দ্য মোপাসাঁ প্যারিকে কোন বিষয়ে পড়াশোনা করেন?

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.একটি নিম্ন মাধ্যমিক স্কুলে পড়ার সূত্রে কোন বিখ্যাত ঔপন্যাসিকের সঙ্গে মোপাসাঁর পরিচয় ঘটে?

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.কীভাবে মোপাসাঁ এমিল জোলা ও ইভান তুর্গনেভসহ অনেক বিশ্ববিখ্যাত লেখকের সঙ্গে পরিচিত হন?

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.ফ্লবেয়ারের বাসায় মোপাসাঁর কোন বিশ্ববিখ্যাত লেখকের সঙ্গে পরিচয় ঘটে?

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.গী দ্য মোপাসাঁ কী হিসেবে বিশ্বব্যাপী খ্যাতি অর্জন করেন?

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.গী দ্য মোপাসাঁ কতটি ছোটগল্প রচনা করেন?

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.গী দ্য মোপাসাঁর রচনায় কোন ধরনের বৈশিষ্ট্য বিদ্যমান?

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.কোন দিকটি মোপাসাঁর রচনাকে তাৎপর্যপূর্ণ করে তুলেছে?

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

এক সন্ধ্যায় মাদাম লোইসেলের স্বামী মসিঁয়ে কী হাতে ঘরে ফিরলেন?মাদাম লোইসেলের সর্বদা দুঃখ, কারণ, সে-উক্ত ভাবের বৈপরীত্যের প্রতিফলন যে বাক্যে-' নেকলেস' গল্পের মূল গল্পকারের পুরো নাম কোনটি?গী দ্য মোপাসাঁ প্যারিকে কোন বিষয়ে পড়াশোনা করেন?একটি নিম্ন মাধ্যমিক স্কুলে পড়ার সূত্রে কোন বিখ্যাত ঔপন্যাসিকের সঙ্গে মোপাসাঁর পরকীভাবে মোপাসাঁ এমিল জোলা ও ইভান তুর্গনেভসহ অনেক বিশ্ববিখ্যাত লেখকের সঙ্গে পরিচিতফ্লবেয়ারের বাসায় মোপাসাঁর কোন বিশ্ববিখ্যাত লেখকের সঙ্গে পরিচয় ঘটে?গী দ্য মোপাসাঁ কী হিসেবে বিশ্বব্যাপী খ্যাতি অর্জন করেন?গী দ্য মোপাসাঁ কতটি ছোটগল্প রচনা করেন?গী দ্য মোপাসাঁর রচনায় কোন ধরনের বৈশিষ্ট্য বিদ্যমান?কোন দিকটি মোপাসাঁর রচনাকে তাৎপর্যপূর্ণ করে তুলেছে?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।