মাদাম লোইসেল দরিদ্র জীবনের ভয়াবহতা কীভাবে বুঝতে পারে?
উত্তর: মাদাম লোইসেল তার বান্ধবীর কাছ থেকে ধার করে আনা হীরার হারটি হারিয়ে অনুরূপ আরেকটি হার ফেরত দিতে গিয়ে দরিদ্র জীবনের ভয়াবহতা বুঝতে পারে। জনশিক্ষা মন্ত্রীর অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য মাদাম লোইসেল তার বান্ধবী মাদার ফোরসটিয়ারের কাছ থেকে একটি হীরার হার ধার করে আনে। অনুষ্ঠানে গিয়ে সে হারটি হারিয়ে ফেলে। অনেক খোঁজাখুঁজির পরও সে হারটি না পেয়ে প্যালেস রয়েল থেকে ছত্রিশ হাজার ফ্রাঁতে অনুরূপ একটি হীরার হার কেনে। গহনা কিনতে তার স্বামীকে তার পিতার কাছ থেকে পাওয়া টাকা খরচ করতে হয়। এ ছাড়াও অনেক টাকা ধার করতে হয়। দেনা শোধ করতে গিয়ে মাদাম লোইসেল দাসী বিদায় করে দেয়। নিজ হাতে সংসারের সব কাজ করে, কম দামি ঘরে থাকে। বাড়তি আয়ের জন্য তার স্বামী সন্ধ্যায় অন্যের হিসাব দেখার কাজ করে। আর এসব করতে গিয়ে মাদাম লোইসেল দরিদ্র জীবনের ভয়াবহতা বুঝতে পারে।
HSC Bangla 1st Paper গদ্য : নেকলেস CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 1st Paper · গদ্য : নেকলেস · সৃজনশীল
মাদাম লোইসেল দরিদ্র জীবনের ভয়াবহতা কীভাবে বুঝতে পারে?
উদ্দীপক
Sylhet · 2017
উত্তর
উত্তর
উত্তর
উত্তর