লোইসেলের মনে সর্বদা দুঃখের ছায়া থাকে কেন?
উত্তর: বিলাসিতার বস্তুর অভাব এবং দারিদ্র্যের কারণে মাদাম লোইসেলের মনে সর্বদা দুঃখের ছায়া থাকে। 'নেকলেস' গল্পে মাতিলদা লোইসেল তার সাধারণ জীবনে সুখী নন। তিনি সবসময় প্রাচুর্যে পরিপূর্ণ জীবন প্রত্যাশা করেন। তার সেই প্রত্যাশা ও প্রাপ্তির মধ্যে যোগ ঘটে না। তাই তার দুঃখ আরও বেড়ে যায়। সাধারণভাবে মানুষ যে অবস্থায় থাকে সেটি তার কাছে সুখের মনে হয় না। তাই যে অবস্থায় আছে তাতে মাদাম লোইসেল সন্তুষ্ট নন। তিনি সর্বদা বিলাসপূর্ণ জীবনের ভাবনায় বিভোর থাকেন। কোনোভাবেই তিনি তার দরিদ্র দশাকে মেনে নিতে পারেন না। দরিদ্র পরিবারে জন্ম নিলেও তিনি সুরুচিপূর্ণ। তাই বাসকক্ষের দারিদ্র্য, হতশ্রী দেওয়াল, জীর্ণ চেয়ার এবং বিবর্ণ জিনিসপত্রের জন্য মাদাম লোইসেলের মনে সর্বদা দুঃখের ছায়া থাকে।
HSC Bangla 1st Paper গদ্য : নেকলেস CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 1st Paper · গদ্য : নেকলেস · সৃজনশীল
লোইসেলের মনে সর্বদা দুঃখের ছায়া থাকে কেন?
উদ্দীপক
Dhaka · 2018
উত্তর
উত্তর
উত্তর
উত্তর