"উদ্দীপকে বর্ণিত ছোটগল্পের বৈশিষ্ট্য 'নেকলেস' গল্পের কোথাও বিঘ্নিত হয়নি।"- মন্তব্যটির সাথে আমি একমত'।
ছোটগল্প আধুনিক সময়ের সৃষ্টি। সাহিত্যের সব শাখার মধ্যে ছোটগল্প অনেক বেশি জনপ্রিয়। ছোটগল্পের অনুপ্রেরণা এসেছে পাশ্চাত্য সাহিত্য থেকে। জীবনের খণ্ডাংশ ফুটিয়ে তোলাতেই ছোটগল্পের সার্থকতা।
উদ্দীপকে ছোটগল্পের বৈশিষ্ট্যসমূহ চমৎকারভাবে বর্ণিত হয়েছে। ছোটগল্প আকারে ছোট হবে, জীবনের ছোট ছোট দুঃখকথা সহজ- সরল ভাষায় বর্ণিত হবে। সেখানে ঘটনা বর্ণনার ঘনঘটা থাকবে না। থাকবে না কোনো তত্ত্ব, উপদেশ। হঠাৎ করে শুরু হয়ে হঠাৎ করেই শেষ হয়ে যাওয়ার মাঝে কিছু অতৃপ্তি থেকে যাবে। মনে হবে যেন, 'শেষ হয়ে হইল না শেষ'। উদ্দীপকে উল্লিখিত ছোটগল্পের বৈশিষ্ট্যসমূহ সার্থকভাবে 'নেকলেস' গল্পে প্রতিফলিত হয়েছে। গল্পের ঘটনার ঘনঘটা পরিলক্ষিত হয়নি। ছোট একটি বিষয় নিয়ে মসিয়ে ও মাদাম লোইসেলের জীবনের দুঃখগাথা গল্পে রচিত হয়েছে। সেখানে কোনো তত্ত্ব ও উপদেশ নেই। জীবনের পূর্ণাবয়ব আলোচিত না হয়ে মাদাম লোইসেলের জীবনের একটি অংশ 'নেকলেস' গল্পে আলেচিত হয়েছে। তাদের দরিদ্র জীবনের দুঃখকথা ও সংগ্রামের কথা গল্পে সুন্দরভাবে বর্ণিত হয়েছে। হঠাৎ শেষ হয়ে যাওয়ায় অন্তরে রয়ে যায় অতৃপ্তির ছোঁয়া।
উদ্দীপকে ছোটগল্পের বৈশিষ্ট্যসমূহ চমৎকারভাবে বর্ণিত হয়েছে। এই বর্ণনা থেকে ছোটগল্পের গঠন-প্রকৃতি সম্পর্কে স্পষ্ট ধারণা লাভ করা যায়। 'নেকলেস' গল্পেও ছোটগল্পের বৈশিষ্ট্যসমূহের সার্থক প্রতিফলন ঘটেছে। সেই বিচারে বলা যায়, উদ্দীপকে বর্ণিত ছোটগল্পের বৈশিষ্ট্যসমূহ 'নেকলেস' গল্পে কোথাও বিঘ্নিত হয়নি। তাই ছোটগল্পের বৈশিষ্ট্যসমূহের সার্থক প্রয়োগ 'নেকলেস' গল্পে প্রতিফলিত হওয়ায় প্রশ্নোক্ত মন্তব্যটির সাথে আমি একমত।