শেয়ারFacebookWhatsApp

'তাই এই অনুষ্ঠানে আমার না যাওয়াই ভালো হবে।'- কে, কেন এ কথা বলেছিল?

উত্তর: ➤ 'তাই এই অনুষ্ঠানে আমার না যাওয়াই ভালো হবে।'- এ কথা মাতিলদা বলেছিল তার স্বামীকে। কারণ দামি গহনা না থাকায় ঐ অনুষ্ঠানে যাওয়া তার ভালো মনে হয়নি। ➤ 'নেকলেস' গল্পে মাতিলদার বস্তুগত সম্পদ তথা দামি পোশাক, দামি গহনা প্রভৃতির প্রতি প্রবল আকর্ষণ ছিল। তার স্বামী লোইসেল তার জন্য একটি আমন্ত্রণপত্র নিয়ে আসে। জনশিক্ষা মন্ত্রীর সেই অনুষ্ঠানে অনেক ধনী ব্যক্তি দামি পোশাক পরে এবং তাদের স্ত্রীরা দামি গহনা পরে আসবে ভেবে সে সংকোচবোধ করে। আর তাদের সমকক্ষ হওয়ার জন্য তার প্রয়োজন ভালো পোশাক এবং দামি গহনা। পোশাকের ব্যবস্থা হলেও দামি গহনার ব্যবস্থা সে করতে পারবে না জেনে স্বামীকে প্রশ্নোক্ত কথাটি বলেছে। সারকথা: দামি গহনা না থাকার কারণে মাদাম লোইসেল মনে করে যে ঐ অনুষ্ঠানে তার না যাওয়াই ভালো।

HSC Bangla 1st Paper গদ্য : নেকলেস CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Bangla 1st Paper · গদ্য : নেকলেস · সৃজনশীল

'তাই এই অনুষ্ঠানে আমার না যাওয়াই ভালো হবে।'- কে, কেন এ কথা বলেছিল?

উদ্দীপক

মাখন যেন ভয়ে ভয়েই বলে 'আজ অনেকগুলো টাকা জিতেছি।' নলিনী সাড়া দেয় না। প্রায় সাতশ। নলিনী তবু সাড়া দেয় না। তোমায় একটা গয়না গড়িয়ে দেব- যা চাও।' নলিনী চুপ করিয়া থাকে।... কে চায় তোমার গয়না: একবার কাছে ডাকতে পার না আমায়?

উত্তর

মসিয়ের বন্ধুরা ভরতপাখি শিকারে নানতিয়ারের সমভূমিতে গিয়েছিল।

উত্তর

➤ 'তাই এই অনুষ্ঠানে আমার না যাওয়াই ভালো হবে।'- এ কথা মাতিলদা বলেছিল তার স্বামীকে। কারণ দামি গহনা না থাকায় ঐ অনুষ্ঠানে যাওয়া তার ভালো মনে হয়নি। ➤ 'নেকলেস' গল্পে মাতিলদার বস্তুগত সম্পদ তথা দামি পোশাক, দামি গহনা প্রভৃতির প্রতি প্রবল আকর্ষণ ছিল। তার স্বামী লোইসেল তার জন্য একটি আমন্ত্রণপত্র নিয়ে আসে। জনশিক্ষা মন্ত্রীর সেই অনুষ্ঠানে অনেক ধনী ব্যক্তি দামি পোশাক পরে এবং তাদের স্ত্রীরা দামি গহনা পরে আসবে ভেবে সে সংকোচবোধ করে। আর তাদের সমকক্ষ হওয়ার জন্য তার প্রয়োজন ভালো পোশাক এবং দামি গহনা। পোশাকের ব্যবস্থা হলেও দামি গহনার ব্যবস্থা সে করতে পারবে না জেনে স্বামীকে প্রশ্নোক্ত কথাটি বলেছে। সারকথা: দামি গহনা না থাকার কারণে মাদাম লোইসেল মনে করে যে ঐ অনুষ্ঠানে তার না যাওয়াই ভালো।

উত্তর

➤ উদ্দীপকের নলিনীর সঙ্গে 'নেকলেস' গল্পের মাতিলদার প্রত্যাশার দিকটি বৈসাদৃশ্যপূর্ণ। ➤ মানুষের চাওয়ার শেষ নেই। একজন যত পায় তত চায়। মানুষের প্রত্যাশা অনুসারে প্রাপ্তি ঘটে না। ফলে না পাওয়ার কষ্ট নিয়ে অনেকেই মানসিক অশান্তিতে ভোগে। আবার অনেকেই অল্পে তুষ্ট থাকে। তাদের জীবন হয় সুখ-শান্তির। ➤ উদ্দীপকে একজন অল্পে তুষ্ট থাকা নারীর কথা বলা হয়েছে। এখানে নলিনী তার স্বামীর কাছে গয়না চায় না, শুধু তার স্নেহ- ভালোবাসা প্রত্যাশা করে। উদ্দীপকের নলিনীর এই প্রত্যাশা 'নেকলেস' গল্পের মাতিলদার প্রত্যাশার সঙ্গে বৈসাদৃশ্যপূর্ণ। কারণ এ গল্পে মাতিলদা শুরুতে একজন উচ্চাভিলাষী নারী ছিল। সে বিলাসী জীবনযাপনের প্রত্যাশা করত। স্বামীর গভীর ভালোবাসাকে সে প্রথমে অনুভব করতে পারেনি। তার বাসকক্ষের দারিদ্র্য, হতশ্রী দেয়াল, জীর্ণ চেয়ার এবং বিবর্ণ জিনিসপত্রের কারণে সে ব্যথিত হতো। অথচ তার মতো অবস্থার অন্য কোনো মেয়ে এসব জিনিস যদিও লক্ষ করত না, সে এতে দুঃখিত ও ক্রুদ্ধ হতো। তার স্বামী তাকে খুশি করতে শিক্ষামন্ত্রীর অনুষ্ঠানের নিমন্ত্রণপত্র এনে দিলে সে দামি পোশাক ও দামি গহনা না থাকার কথা ভেবে বিরক্ত হয়ে নিমন্ত্রণপত্র ছুড়ে ফেলে দিয়েছে। অথচ উদ্দীপকের নলিনী এসব প্রত্যাশা করেনি। সে শুধু তার স্বামীর ভালোবাসা প্রত্যাশা করেছে। সারকথা: 'নেকলেস' গল্পের মাতিলদার প্রথম জীবনের প্রত্যাশার সঙ্গে উদ্দীপকের নলিনীর প্রত্যাশা বৈসাদৃশ্যপূর্ণ।

উত্তর

➤ "উদ্দীপকের মাখন এবং 'নেকলেস' গল্পের লোইসেল দুজন বিপরীত মেরুর মানুষ।"- মন্তব্যটি যথার্থ। ➤ অর্থ-বিত্ত দিয়ে মানুষের মূল্য ও মর্যাদা নির্ণয় করা যায় না। মানুষের প্রতি মানুষের যে অনুরাগ ও ভালোবাসা তা অত্যন্ত মানবিক। সবাই তা যথার্থভাবে উপলব্ধি করতে পারে না। কারণ অনেকের কাছে বস্তুগত সম্পদের তুলনায় ভালোবাসা তুচ্ছ। ➤ 'নেকলেস' গল্পে মাতিলদার বস্তুগত সম্পদ যেমন- দামি পোশাক, দামি গহনার প্রতি প্রবল আকর্ষণ। এসবের চিন্তায় সে বেশি মত্ত থাকত। তার স্বামী লোইসেল তাকে এসবের ব্যবস্থা করে দিতে না পারলেও তাকে খুশি রাখার জন্য সাধ্যমতো চেষ্টা করত। তাকে সে প্রচন্ড ভালোবাসত। কিন্তু তার ভালোবাসা প্রথম জীবনে মাতিলদা বুঝতে পারেনি। সেই কারণেই সে নিজেকে অতৃপ্ত ও অসুখী মনে করত। লোইসেল তাকে খুশি করতে শিক্ষামন্ত্রীর অনুষ্ঠানে যাওয়ার নিমন্ত্রণপত্র সংগ্রহ করে এনেছে। স্ত্রীকে পোশাক কেনার জন্য নিজের জমানো চারশ ফ্রাঁয়ের পুরোটাই দিয়ে দিয়েছে। অথচ গ্রীষ্মে বন্ধুদের সঙ্গে শিকারে যাওয়ার বন্দুক কেনার জন্য সে ঐ অর্থ জমিয়ে ছিল। 'নেকলেস' গল্পের মাতিলদার প্রতি লোইসেলের বিপরীতধর্মী হচ্ছে উদ্দীপকের মাখনের আচরণ। ➤ উদ্দীপকের মাখন তার স্ত্রীকে ভালোবাসে না। সে অনেক টাকা জিতে স্ত্রীকে একটা গয়না গড়িয়ে দিতে চায়। স্ত্রী যা চায় তা সে বুঝতে পারে না। স্ত্রীকে সে যেভাবে খুশি করতে চায় তা 'নেকলেস' গল্পের লোইসেলের সঙ্গে বৈসাদৃশ্যপূর্ণ। কারণ নলিনীর চুপ করে থাকার কারণ সে অনুধাবন করতে পারে না। মাতিলদা চুপ করে থাকলে তার স্বামী তাকে নিয়ে দুঃশ্চিন্তা করে, চুপ থাকার কারণ অনুসন্ধান করে তার সমাধান করে। নলিনীর স্বামী তা করে না। এসব দিক বিচারে তাই বলা যায় যে, প্রশ্নোক্ত মন্তব্যটি যথার্থ। সারকথা: 'নেকলেস' গল্পে লোইসেল তার স্ত্রীকে গভীরভাবে ভালোবাসে। সে তার স্ত্রীর চুপ থাকা বা মন খারাপের কারণ বুঝতে পারে। উদ্দীপকের মাখন তা বুঝতে পারে না। স্ত্রীর প্রতি তার ভালোবাসা টাকা-গহনার মধ্যে সীমাবদ্ধ, সেখানে আন্তরিকতা নেই। এ কারণেই প্রশ্নোত্ত মন্তব্যটি যথার্থ।
HSCBangla 1st Paperগদ্য : নেকলেস
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.এক সন্ধ্যায় মাদাম লোইসেলের স্বামী মসিঁয়ে কী হাতে ঘরে ফিরলেন?

  • সুন্দর গয়নার বাক্স
  • একটি বড় খাম
  • উজ্জ্বল রৌপ্য পাত্র
  • কারুকার্যপূর্ণ পর্দা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.মাদাম লোইসেলের সর্বদা দুঃখ, কারণ, সে-

  • নেকলেস হারিয়ে ফেলেছে
  • কাঙ্ক্ষিত জীবন পায়নি
  • রান্নাঘরে কাজ করে
  • দামি পোশাক পরতে পারে না

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.উক্ত ভাবের বৈপরীত্যের প্রতিফলন যে বাক্যে-

  • যত সব সুরুচিপূর্ণ ও বিলাসিতার বস্তু আছে, সেগুলির জন্যই তার জন্ম হয়েছে।
  • মুরগির পাখনা খেতে খেতে মুখে সিংহ-মানবীর হাসি নিয়ে কান পেতে শুনবে চুপি চুপি বলা প্রণয়লীলার কাহিনি।
  • মাদাম লোইসেলকে দেখলে এখন বয়স্কা বলে মনে হয়।
  • সামান্য একটি বস্তুতে কী করে একজন ধ্বংস হয়ে যেতে আবার বাঁচতেও পারে।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.' নেকলেস' গল্পের মূল গল্পকারের পুরো নাম কোনটি?

  • Henri-Henri-Nicholas-Guy de Maupassant
  • Henri-Henri-Albert-Guy de Maupassant
  • Henri-Renri-Nicholas-Guy de Maupassant
  • Henri-Renri-Albert-Guy de Maupassant

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.গী দ্য মোপাসাঁ প্যারিকে কোন বিষয়ে পড়াশোনা করেন?

  • সমাজবিজ্ঞান
  • আইন
  • ইংরেজি সাহিত্য
  • ভূগোল

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.একটি নিম্ন মাধ্যমিক স্কুলে পড়ার সূত্রে কোন বিখ্যাত ঔপন্যাসিকের সঙ্গে মোপাসাঁর পরিচয় ঘটে?

  • লিও তলস্তয়
  • ম্যাক্সিম গোর্কি
  • ফিওদর দস্তয়েভস্কি
  • গুস্তাভ ফ্লবেয়ার

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.কীভাবে মোপাসাঁ এমিল জোলা ও ইভান তুর্গনেভসহ অনেক বিশ্ববিখ্যাত লেখকের সঙ্গে পরিচিত হন?

  • সাংবাদিকতার সূত্রে
  • সাহিত্য সমিতিতে গিয়ে
  • ফ্লবেয়ারের বাসায় গিয়ে
  • পিতার মাধ্যমে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.ফ্লবেয়ারের বাসায় মোপাসাঁর কোন বিশ্ববিখ্যাত লেখকের সঙ্গে পরিচয় ঘটে?

  • শেলি
  • ইভান তুর্গনেভ
  • ফিওদর দস্তয়েভস্কি
  • বায়রন

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.গী দ্য মোপাসাঁ কী হিসেবে বিশ্বব্যাপী খ্যাতি অর্জন করেন?

  • গল্পকার
  • নাট্যকার
  • কবি
  • সাংবাদিক

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.গী দ্য মোপাসাঁ কতটি ছোটগল্প রচনা করেন?

  • প্রায় দুইশ
  • প্রায় আড়াইশ
  • প্রায় তিনশ
  • প্রায় চারশ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.গী দ্য মোপাসাঁর রচনায় কোন ধরনের বৈশিষ্ট্য বিদ্যমান?

  • ব্যক্তিনিষ্ঠ
  • ভাবপ্রবণ
  • বস্তুনিষ্ঠ
  • রোমান্টিক

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.কোন দিকটি মোপাসাঁর রচনাকে তাৎপর্যপূর্ণ করে তুলেছে?

  • অসাধারণ সংযম ও বিস্ময়কর জীবনবোধ সৃষ্টি
  • বয়ানকৌশল
  • ভাষাশৈলী
  • উপমার প্রয়োগ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

এক সন্ধ্যায় মাদাম লোইসেলের স্বামী মসিঁয়ে কী হাতে ঘরে ফিরলেন?মাদাম লোইসেলের সর্বদা দুঃখ, কারণ, সে-উক্ত ভাবের বৈপরীত্যের প্রতিফলন যে বাক্যে-' নেকলেস' গল্পের মূল গল্পকারের পুরো নাম কোনটি?গী দ্য মোপাসাঁ প্যারিকে কোন বিষয়ে পড়াশোনা করেন?একটি নিম্ন মাধ্যমিক স্কুলে পড়ার সূত্রে কোন বিখ্যাত ঔপন্যাসিকের সঙ্গে মোপাসাঁর পরকীভাবে মোপাসাঁ এমিল জোলা ও ইভান তুর্গনেভসহ অনেক বিশ্ববিখ্যাত লেখকের সঙ্গে পরিচিতফ্লবেয়ারের বাসায় মোপাসাঁর কোন বিশ্ববিখ্যাত লেখকের সঙ্গে পরিচয় ঘটে?গী দ্য মোপাসাঁ কী হিসেবে বিশ্বব্যাপী খ্যাতি অর্জন করেন?গী দ্য মোপাসাঁ কতটি ছোটগল্প রচনা করেন?গী দ্য মোপাসাঁর রচনায় কোন ধরনের বৈশিষ্ট্য বিদ্যমান?কোন দিকটি মোপাসাঁর রচনাকে তাৎপর্যপূর্ণ করে তুলেছে?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।